BISWA TIMES || বিশ্ব টাইমস - "ফিরবে হুঁশ, জাগবে মানুষ!"
আমাদের বাংলা নিউজ চ্যানেলে স্বাগতম। যেখানে আমরা আপনার জন্য পশ্চিমবঙ্গ, ভারত এবং এর বাইরেও সাম্প্রতিকতম আপডেট এবং বর্তমান ঘটনাবলী এবং গল্পগুলির গভীর কভারেজ নিয়ে এসেছি। আমাদের সাংবাদিকদের নিবেদিত দল আপনাকে অবহিত ও নিযুক্ত রাখতে, নির্ভরযোগ্য সংবাদ, অন্তর্দৃষ্টিপূর্ণ বিশ্লেষণ এবং চিন্তা-উদ্দীপক আলোচনা প্রদানের জন্য অক্লান্ত পরিশ্রম করে। ব্রেকিং নিউজ, লাইভ কভারেজ, সাক্ষাৎকার এবং বিভিন্ন বিষয় নিয়ে বিশেষ প্রতিবেদনের জন্য আমাদের চ্যানেলের সাথে থাকুন। আমরা সঠিক এবং নিরপেক্ষ সংবাদ সরবরাহ করার চেষ্টা করি যা আমাদের দর্শকদের অবহিত সিদ্ধান্ত নিতে এবং তাদের চারপাশের বিশ্বের সাথে সংযুক্ত থাকতে সক্ষম করে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আমাদের দেশ এবং বিশ্বকে রূপদানকারী সবচেয়ে গুরুত্বপূর্ণ গল্পগুলি কখনও মিস না হয়।
আমাদের চ্যানেলটিকে আপনার সংবাদের বিশ্বস্ত উৎস হিসাবে বেছে নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। একসঙ্গে, আসুন আমরা অবগত থাকি, অনুপ্রাণিত হই এবং সংযুক্ত থাকি।
যোগাযোগ - ৯৮৮৩৭৭৪৯৫৭ (এডিটর-ইন-চিফ)।।
Biswa Times
🔴 ব্রেকিং: নিয়োগে আরও ৮ মাস সময় চাইল রাজ্য!
৩১ অগস্টের ডেডলাইন শেষ! ২৬ হাজার শিক্ষকের চাকরি কি তবে পাকাপাকিভাবে বাতিল হতে চলেছে? ওবিসি জটে থমকে গেল প্রক্রিয়া! ২৬ হাজার বাতিল শিক্ষকের ভবিষ্যৎ নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ স্কুল সার্ভিস কমিশন।
সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ ছিল ৩১ অগস্টের মধ্যেই বাতিল হওয়া ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর শূন্যপদে নতুন করে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। কিন্তু ওবিসি সংরক্ষণ জটে আটকে আচমকাই থমকে গেল সেই প্রক্রিয়া!
এবার এই বিশাল নিয়োগ সম্পন্ন করার জন্য সুপ্রিম কোর্টের কাছে আরও ৮ মাস অর্থাৎ আগামী বছরের ৩১ মে (২০২৭) পর্যন্ত সময় চাইল রাজ্য সরকার! সোমবার শীর্ষ আদালতের বিচারপতি সঞ্জয় কুমার ও সচিন সচদেবার বেঞ্চে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলার শুনানি হতে চলেছে।
এদিকে ৩১ অগস্ট পার হয়ে যাওয়ায় চরম অনিশ্চয়তায় ভুগছেন চাকরিহারারা। এতদিন সুপ্রিম নির্দেশে তাঁরা বেতন পেলেও, এবার তাঁদের ভবিষ্যৎ কী? রাজ্য কি বাড়তি সময় পাবে, নাকি বন্ধ হবে বেতন? সবার নজর এখন সোমবারের শুনানির দিকে।
রাজ্য-রাজনীতির সব ব্রেকিং খবরের দ্রুত আপডেটের জন্য চোখ রাখুন 'Biswa Times'-এ! 👇
#WBSSC #SSCScam #TeacherRecruitment #SupremeCourt #BiswaTimes #WestBengalNews #BreakingNewsBangla #JobUpdate #NewsAlert
2 weeks ago | [YT] | 3
View 0 replies
Biswa Times
🔴 নেপালে মহাপ্রলয়! ৪০০০ ফুট নীচে খসে পড়ল হিমবাহ।
আকাশে মেঘ নেই, নেই বৃষ্টির লেশমাত্র! তবুও আচমকা আছড়ে পড়ল ভয়ংকর 'জলবোমা'। চোখের পলকে নিশ্চিহ্ন হয়ে গেল মাইলের পর মাইল! কিন্তু কীভাবে?
ভূমিকম্প নয়, নেপালে বিপর্যয়ের আসল ভিলেন 'তুষারধস'! ২০০০ ফুট চওড়া বরফের চাঁই আছড়ে পড়তেই নিমেষে তলিয়ে গেলেন হাজার হাজার মানুষ।
ভাদ্রের নীল আকাশের নীচে নেপালে এমন ভয়াল প্রলয় দেখে তাজ্জব গোটা দুনিয়া! শুরুতে মনে করা হয়েছিল ভূমিকম্পের জেরেই এই ধ্বংসলীলা। কিন্তু মার্কিন ভূতত্ত্ব সর্বেক্ষণ ও ইসরোর (ISRO) রিপোর্ট বলছে অন্য কথা। নেপালে যে ৫.২ মাত্রার কম্পন রেকর্ড হয়েছিল, তা আদতে কোনো ভূমিকম্প নয়, বরং বিশালাকার হিমবাহ খসে পড়ার চরম ধাক্কা!
বিজ্ঞানীদের মতে, সমুদ্রপৃষ্ঠ থেকে ১৭ হাজার ফুট উঁচুতে থাকা মূল হিমবাহ থেকে প্রায় ২০০০ ফুট চওড়া একটি বিশাল বরফের টুকরো সটান ৪০০০ ফুট নীচে তিব্বতের লেন্ডে নদীতে আছড়ে পড়ে। আর সেই ভয়ংকর ইমপ্যাক্টেই তৈরি হয় কাদা, পাথর ও বরফ মেশানো এক ধ্বংসাত্মক 'জলবোমা'। নদীর ঢাল বেয়ে সেই জলবোমা চোখের পলকে আছড়ে পড়ে লোকালয়ে। মাত্র ৩০ মিনিটে নদীর জলস্তর বেড়ে যায় প্রায় ৯ মিটার! পালানোর বিন্দুমাত্র সুযোগটুকুও পাননি সাধারণ মানুষ।
তবে প্রকৃতির এই রুদ্ররোষের নেপথ্যে মানুষের সীমাহীন লোভও সমানভাবে দায়ী। বিশ্ব উষ্ণায়নের জেরে গলছে হিমবাহ। পাশাপাশি, নদীর বুকে যথেচ্ছভাবে গড়ে ওঠা জলবিদ্যুৎ প্রকল্পের জমানো জল বাঁধ ভেঙে এই 'জলবোমা'র তেজ আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। ভেসে গিয়েছে ২০টি সেতু ও ১৩টি জলবিদ্যুৎ প্রকল্প। ধ্বংসস্তূপের নীচে এখনও কয়েক হাজার মানুষের চাপা পড়ার আশঙ্কা!
দেশ-বিদেশের সমস্ত চাঞ্চল্যকর খবরের দ্রুত আপডেটের জন্য চোখ রাখুন 'Biswa Times'-এ! 👇
#NepalDisaster #NepalFlood #IceAvalanche #BiswaTimes #BreakingNewsBangla #ClimateChange #InternationalNews #NewsUpdateBangla #NepalEarthquake
3 weeks ago | [YT] | 2
View 0 replies
Biswa Times
🔴ফের দেশে ভয়ংকর মূল্যবৃদ্ধির অশনি সংকেত!
হু হু করে বাড়ছে খাদ্যপণ্যের দাম! লাগামছাড়া মুদ্রাস্ফীতির আশঙ্কায় এবার কড়া সতর্কতা জারি করল স্বয়ং RBI।
বাজার করতে গিয়ে পকেটে ছ্যাঁকা লাগছে? চাল-ডাল থেকে পিঁয়াজ— হু হু করে বাড়ছে সবকিছুর দাম! কিন্তু আগামী দিনে কী হতে চলেছে জানেন?
নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে গিয়েই নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তের! আর এবার এই আগুন দাম নিয়ে বড়সড় সতর্কতা জারি করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)।
আগস্ট মাসের মাসিক বুলেটিনে RBI স্পষ্ট জানিয়েছে, শুধু টমেটো বা পেঁয়াজ নয়, মূল্যবৃদ্ধির এই আঁচ এবার ছড়িয়ে পড়তে পারে গোটা অর্থনীতিতেই! কিন্তু কেন এই ভয়াবহ পরিস্থিতি?
আবহাওয়ার খামখেয়ালিপনা: এল নিনো এবং কম বৃষ্টির কারণে ব্যাপক ক্ষতির মুখে কৃষি উৎপাদন।
আন্তর্জাতিক সংকট: মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি।
সাপ্লাই চেইন ব্যাহত: কাঁচামালের ঘাটতিতে হু হু করে বাড়ছে উৎপাদন খরচ।
এই নিয়ে আগস্ট মাসে দ্বিতীয়বার দেশবাসীকে সতর্ক করল কেন্দ্রীয় ব্যাঙ্ক। চাল, ডাল, গম, ভোজ্য তেল থেকে শুরু করে চিনি— সবকিছুর দামই ঊর্ধ্বমুখী। আগামী দিনে পকেটে যে আরও বড় টান পড়তে চলেছে, তা একপ্রকার স্পষ্ট!
অর্থনীতি ও বাজারের সব ব্রেকিং আপডেটের জন্য চোখ রাখুন 'Biswa Times'-এ! 👇
#RBIGuidelines #InflationAlert #BiswaTimes #IndianEconomy #PriceHike #BreakingNewsBangla #MarketUpdate #BusinessNewsBangla
3 weeks ago | [YT] | 3
View 0 replies
Biswa Times
🔴 ব্রেকিং: থমকে গেল একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগ!
সামনেই ৩১ অগস্টের ডেডলাইন! চাকরি কি তবে পুরোপুরি বাতিল হতে চলেছে ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকার? চরম অনিশ্চয়তায় ২৬ হাজার শিক্ষকের ভবিষ্যৎ! ওবিসি তালিকা জটে পর্ষদের আচমকা বিজ্ঞপ্তিতে মাথায় হাত প্রার্থীদের।
সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ অনুযায়ী ৩১ অগস্টের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করার কথা ছিল। কিন্তু আচমকাই একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক পদপ্রার্থীদের নথি যাচাই বা ভেরিফিকেশন প্রক্রিয়া স্থগিত করে দিল মধ্যশিক্ষা পর্ষদ!
এর মূল কারণ ওবিসি সংরক্ষণের জটিলতা। হাইকোর্টের নির্দেশে বাতিল হওয়া ৭৭টি ওবিসি সম্প্রদায়ের হয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল পূর্বতন তৃণমূল সরকার। কিন্তু রাজ্যে ক্ষমতার পট পরিবর্তনের পর বর্তমান সরকার সেই মামলা প্রত্যাহার করে নিয়েছে। ফলে ২০১০ সালের আগের মাত্র ৬৬টি ওবিসি সম্প্রদায়ই এখন বৈধ। আর এই জটিলতার জেরেই অনগ্রসর শ্রেণি কল্যাণ বিভাগের নির্দেশিকা মেনে থমকে গেল ১২, ১৩ এবং ১৭ অগস্টের ভেরিফিকেশন পর্ব।
৩১ অগস্টের পর বেতন মিলবে কি না, নাকি বিনা বেতনে পুরোপুরি চাকরি যাবে— চরম আতঙ্কে দিন গুনছেন আন্দোলনকারী শিক্ষকরা। রাজ্য কি এবার সুপ্রিম কোর্টে গিয়ে বাড়তি সময় চাইবে? উত্তর এখনও অধরা।
রাজ্য-রাজনীতির সব খবরের দ্রুত আপডেটের জন্য চোখ রাখুন 'Biswa Times'-এ! 👇
#SSCScam #WBSSC #TeacherRecruitment #BiswaTimes #BreakingNewsBangla #WestBengalNews #OBCReservation #NewsUpdateBangla
1 month ago | [YT] | 0
View 0 replies
Biswa Times
🔴আয়ুষ্মান ভারতে মহা-দুর্নীতি!
আপনিও কি আয়ুষ্মান কার্ডে বিনামূল্যে চিকিৎসার ভরসায় আছেন? সাবধান! আপনার ভরসার হাসপাতালটি বাতিল হয়ে যায়নি তো? কড়া পদক্ষেপ কেন্দ্রের! বাতিল ২৩৫৯টি হাসপাতাল, সাসপেন্ড ১২০০, জরিমানা ৩০০ কোটি টাকা!
বিনামূল্যে চিকিৎসার নামে চলছিল কোটি কোটি টাকার জালিয়াতি! আয়ুষ্মান ভারত প্রকল্পে (Ayushman Bharat) ভুয়ো বিল ও ডুপ্লিকেট ক্লেম করে সরকারের টাকা হাতানোর অভিযোগে এবার নজিরবিহীন পদক্ষেপ নিল কেন্দ্র। লোকসভায় স্বাস্থ্যমন্ত্রী জেপি নড্ডা জানিয়েছেন, দুর্নীতির দায়ে দেশের ২৩৫৯টি হাসপাতালকে তালিকা থেকে চিরতরে বাদ দেওয়া হয়েছে এবং সাসপেন্ড করা হয়েছে আরও ১২০০টি হাসপাতালকে। দায়ের হয়েছে একাধিক এফআইআর!
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও মেশিন লার্নিং প্রযুক্তি ব্যবহার করে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে এই বিশাল দুর্নীতির পর্দাফাঁস করেছে ন্যাশনাল হেলথ অথরিটি। জালিয়াতির শাস্তি হিসেবে অভিযুক্ত হাসপাতালগুলোকে ৩২৮ কোটিরও বেশি টাকা জরিমানাও করা হয়েছে। তাই স্বাস্থ্য পরিষেবা নিতে যাওয়ার আগে রোগীদের নতুন তালিকা দেখে নেওয়ার পরামর্শ দিচ্ছে কেন্দ্র।
দেশ ও বিদেশের সব ব্রেকিং খবরের দ্রুত আপডেটের জন্য চোখ রাখুন 'Biswa Times'-এ! 👇
#AyushmanBharat #HealthMinistry #MedicalScam #BiswaTimes #BreakingNewsBangla #NationalNews #FraudAlert #NewsUpdate
1 month ago | [YT] | 0
View 0 replies
Biswa Times
🔴 লালকেল্লায় প্রথমবার 'বন্দে মাতরম'!
লালকেল্লায় এবার ইতিহাস! স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ঘটতে চলেছে এমন এক ঘটনা, যা আগে কখনও হয়নি! ১৫০ বছর পূর্তিতে ঐতিহাসিক সিদ্ধান্ত মোদি সরকারের, স্বাধীনতা দিবসে বিশেষ ফোকাস 'যুব শক্তি'-তে!
লালকেল্লায় এবারের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান হতে চলেছে একেবারে অন্যরকম! ১৫০ বছরে পা দিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা জাতীয় স্তোত্র ‘বন্দে মাতরম’। আর এই ঐতিহাসিক মুহূর্ত উদযাপন করতেই এই প্রথমবার লালকেল্লার অনুষ্ঠানে গাওয়া হবে এই গান। প্রথা ভেঙে জাতীয় পতাকা উত্তোলনের আগেই এবার ধ্বনিত হবে 'বন্দে মাতরম', তারপর পরিবেশিত হবে 'জনগণমন'।
পাশাপাশি, সাম্প্রতিক নিট দুর্নীতি ও দেশজোড়া ছাত্র আন্দোলনের আবহে এবারের অনুষ্ঠানের মূল থিম রাখা হয়েছে 'যুব শক্তি'। 'বিকশিত ভারত' গড়তে দেশের তরুণ সমাজের অবদানকেই এবার লালকেল্লা থেকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
দেশের সব ব্রেকিং খবরের দ্রুত আপডেটের জন্য চোখ রাখুন 'Biswa Times'-এ! 👇
#IndependenceDay #VandeMataram #RedFort #YuvaShakti #BiswaTimes #BreakingNewsBangla #IndianNews #NewsUpdateBangla #NarendraModi
1 month ago | [YT] | 0
View 0 replies
Biswa Times
🔴 ব্রেকিং: সৌরভ-ডোনাকে খুনের হুমকি!
বাঙালির 'দাদা' কি এবার চরম বিপদে? সরাসরি 'খতম' করার হুমকি দিয়ে জোড়া থ্রেট লেটার! গভীর আতঙ্কে সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরিবার, থানায় দায়ের এফআইআর।
বাঙালির আইকন সৌরভ গঙ্গোপাধ্যায় এবং তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়কে সরাসরি প্রাণনাশের হুমকি! সোমবার রাতে এই জোড়া থ্রেট লেটার আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়াল রাজ্যজুড়ে।
জানা গিয়েছে, গত কয়েক মাস ধরেই অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি সৌরভকে আপত্তিকর মন্তব্য করে চিঠি পাঠাচ্ছিল। শুরুতে বিষয়টিকে ব্যক্তিগত ক্ষোভ ভেবে গুরুত্ব না দিলেও, সোমবারের পাঠানো জোড়া চিঠিতে সরাসরি সৌরভের পরিবারকে গুরুতর হুমকি দেওয়া হয়েছে। হুমকির ধরন দেখে রীতিমতো গভীর চিন্তায় পড়েছে মহারাজের পরিবার।
বিষয়টি এখন জীবনহানির পর্যায়ে পৌঁছানোয় আর কোনও ঝুঁকি নেওয়া হয়নি। দ্রুত পুলিশের হস্তক্ষেপ চেয়ে ঠাকুরপুকুর থানায় দু'পাতার লিখিত অভিযোগ দায়ের করেছেন সৌরভের সচিব তানিয়া ভট্টাচার্য। কে বা কারা 'দাদা'র প্রাণ চাইছে? তদন্তে নেমেছে পুলিশ।
সব ব্রেকিং খবরের দ্রুত আপডেটের জন্য চোখ রাখুন 'Biswa Times'-এ! 👇
#SouravGanguly #DonaGanguly #ThreatLetter #BiswaTimes #BreakingNewsBangla #KolkataNews #WestBengalNews #NewsAlert
1 month ago | [YT] | 0
View 0 replies
Biswa Times
🔴 ব্রেকিং: ভয়াবহ ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া!
চোখের নিমেষে তাসের ঘরের মতো গুঁড়িয়ে গেল আস্ত শহর! মুহূর্তের মধ্যে মৃত্যুপুরীতে পরিণত হলো কলম্বিয়া। ৭.৪ মাত্রার বিধ্বংসী কম্পন, ১১১ জনের মৃত্যু! ধ্বংসস্তূপের নিচে আটকে আরও বহু মানুষ।
সোমবার সকালে এক ভয়াল ভূমিকম্পে কেঁপে উঠল কলম্বিয়া। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৪। চোখের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে ৬১টিরও বেশি বাড়ি। এখনও পর্যন্ত অন্তত ১১১ জনের মর্মান্তিক মৃত্যুর খবর মিলেছে, আহত ৮৭ জনেরও বেশি।
মার্কিন ভূতাত্ত্বিক সংস্থার রিপোর্ট অনুযায়ী, সান হোসে দেল পালমার এলাকায় ভূপৃষ্ঠের ১০৭ কিমি গভীরে ছিল এই কম্পনের উৎস। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে দেশে জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা। জোরকদমে চলছে উদ্ধারকাজ। ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে ৫টি বড় বিমানবন্দর, বাতিল করা হয়েছে স্কুল-কলেজের সমস্ত ক্লাস। ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকে থাকায় মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে!
দেশ ও বিদেশের সব ব্রেকিং খবরের দ্রুত আপডেটের জন্য চোখ রাখুন 'Biswa Times'-এ! 👇👇 👇
#ColombiaEarthquake #BiswaTimes #BreakingNewsBangla #InternationalNews #EarthquakeUpdate #WorldNews
1 month ago | [YT] | 0
View 0 replies
Biswa Times
🔴 অসমের বন্যায় ১০০ জনের মৃত্যু!
জলের তলায় ৭ জেলা! ১২ হাজার হেক্টর কৃষিজমি জলমগ্ন, ঘরছাড়া প্রায় ৪৯ হাজার মানুষ। বন্যার ভয়াল গ্রাসে কাঁদছে অসম! ১০০ জনের মৃত্যু, জলের তলায় লক্ষাধিক মানুষের ভবিষ্যৎ।
অসমে বন্যার তাণ্ডব অব্যাহত! গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ জনের মৃত্যু হওয়ায় রাজ্যে বন্যায় মৃতের সংখ্যা ছুঁল ১০০। গোলাঘাট, শিবসাগর, জোরহাট-সহ ৭টি জেলার ১ লক্ষ ৩৭ হাজারেরও বেশি মানুষ আজ চরম সঙ্কটে। এর মধ্যে গোলাঘাট জেলাই সবচেয়ে বেশি বিপর্যস্ত।
ভয়ংকর এই বন্যায় জলের তলায় তলিয়ে গিয়েছে প্রায় ১২ হাজার হেক্টর ফসলের খেত। মৃত্যু হয়েছে ৪৩ হাজারেরও বেশি গবাদি পশুর। গোলাঘাট ও নুমালিগড়ে এখনও বিপদসীমার ওপর দিয়ে বইছে নদী। ১২৫টি ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছেন প্রায় ৪৯ হাজার দুর্গত মানুষ। প্রশাসন ত্রাণ দিলেও, প্রকৃতি কবে শান্ত হবে, এখন সেটাই সবচেয়ে বড় প্রশ্ন।
দেশ ও রাজ্যের সব খবরের দ্রুত আপডেটের জন্য চোখ রাখুন 'Biswa Times'-এ! 👇👇 👇
#AssamFloods #AssamNews #BiswaTimes #BreakingNewsBangla #FloodUpdate #Assam #NortheastIndia #NewsAlert
1 month ago | [YT] | 0
View 0 replies
Biswa Times
🔴 ব্রেকিং: ২ হাজার টাকার বেশি UPI পেমেন্টে চার্জ?
আপনি কি রোজ দোকানে বাজারে স্ক্যান করে UPI পেমেন্ট করেন? তাহলে বড়সড় আপডেট আপনার জন্য! পেমেন্ট সিস্টেমে বড় বদলের পথে কেন্দ্র! এবার কি তবে পকেটে টান পড়বে সাধারণ মানুষের? ডিজিটাল পেমেন্টের দুনিয়ায় আসতে চলেছে যুগান্তকারী বদল! সংসদে ‘পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস অ্যাক্ট’ সংশোধনের প্রস্তাব দিয়েছে কেন্দ্র। আর এই বিল পাশ হলেই, ২ হাজার টাকার বেশি UPI লেনদেনের ক্ষেত্রে ০.৩% থেকে ০.৫% পর্যন্ত মার্চেন্ট ডিসকাউন্ট রেট (MDR) বা চার্জ বসার আইনি পথ প্রশস্ত হবে!
তবে কি সাধারণ মানুষের পকেট কাটা যাবে? আপাতত স্বস্তির খবর হলো, চিন্তার কোনো কারণ নেই! সূত্র মারফত জানা যাচ্ছে, এই চার্জ বসতে পারে মূলত বড় ব্যবসায়ীদের ক্ষেত্রে (যাদের বার্ষিক লেনদেন দেড় কোটি টাকার বেশি)। সাধারণ গ্রাহকদের ঘাড়ে এর কোপ পড়ার সম্ভাবনা নেই বললেই চলে। পুরো বিষয়টিই এখন প্রস্তাবনার স্তরে রয়েছে, চার্জ এখনই চালু হচ্ছে না। সংসদে বিল পাসের পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার।
বাণিজ্য ও অর্থনীতির সব ব্রেকিং খবরের দ্রুত আপডেটের জন্য চোখ রাখুন 'Biswa Times'-এ! 👇
#UPIPayment #DigitalIndia #UPITransaction #BiswaTimes #BreakingNewsBangla #IndianEconomy #BusinessNewsBangla #PaymentUpdate
1 month ago | [YT] | 1
View 0 replies
Load more