Football Xpress BD

⚽ Welcome to Football Xpress BD ⚽

এই চ্যানেলে আপনি পাবেন ফুটবল বিশ্বের সব সর্বশেষ আপডেট, বিশেষ করে Brazil National Team এর খবর, স্কোয়াড আপডেট, ম্যাচ হাইলাইটস, প্লেয়ার নিউজ এবং বিশ্বকাপ সম্পর্কিত সব তথ্য।
এখানে নিয়মিত আপলোড করা হয়:
✔ Brazil Football Latest News
✔ Neymar Jr Update
✔ Brazil Squad & Match Update
✔ Football Transfer News
✔ World Cup 2026 Update
✔ Football Shorts & Highlights
আপনি যদি Brazil Team এবং ফুটবল ভালোবাসেন তাহলে এখনই চ্যানেলটি Subscribe করুন এবং পাশে থাকা 🔔 বেল আইকন অন করে রাখুন, যাতে নতুন ভিডিও সবার আগে দেখতে পারেন।
📌 প্রতিদিন নতুন ফুটবল আপডেট পেতে আমাদের সাথে থাকুন।
ধন্যবাদ ❤️#Brazil #BrazilFootball #Neymar #FootballNews #WorldCup2026 #BrazilTeam


Football Xpress BD

যেখানে কার্লো আনচেলোত্তি এস্তেভাওকে ব্রাজিলের মেইন রাইট উইংগার হিসেবে খেলায় সেখানে জাবি আলোনসো চেলসিতে এস্তেভাওকে বসিয়ে রাখে পুরাই হাস্যকর।

4 days ago | [YT] | 4

Football Xpress BD

🚨🇧🇷🇧🇩 ব্রাজিল দলের এই আচমকা সফর ও ঢাকায় আসা নিয়ে নিজের মতামত ব্যক্ত করেছেন বাফুফের গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান ইকবাল হোসেন।

বাফুফের গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান ইকবাল হোসেন বলেন, “এই দলটির কাজের ধরন হলো, ওরা যেখানে যায় তার আগে মাঠ পরিদর্শন করে গিয়ে রিপোর্ট দেয়। সেই রিপোর্টের ভিত্তিতে একটা সিদ্ধান্ত নেয়। ওরা বলেছে, আমাদের এই স্টেডিয়ামকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে বিবেচনা করতে পারে। অন্য দলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলতে পারে বা বাংলাদেশের সঙ্গেও খেলতে পারে। ফলে তাদের এই সফরকে ইতিবাচক হিসেবে নেওয়াই যায়।”

তিনি আরও যোগ করেন, “যেহেতু ফিফা উইন্ডোতে ওরা ভারতে আসছে, আমরাও চেষ্টা করব এখানে এনে ওদের ম্যাচ খেলানো যায় কি না। যদিও বাংলাদেশ দল তখন আসিয়ান কাপে খেলবে। তারপরও ব্রাজিল টিম বাংলাদেশে যদি আসে, ম্যাচ না খেলে এক বেলা অনুশীলন করলেও অনেক কিছু।”

2 weeks ago | [YT] | 5

Football Xpress BD

দুর্দান্ত ফিনিশিংয়ে রিচার্লিসনের গোল! 🔥🇧🇷
হফেনহেইমের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে গেলো টটেনহাম।

3 weeks ago | [YT] | 1

Football Xpress BD

🇧🇷🔥 ব্রাজিলিয়ান তারকা ব্রুনো গিমারায়েসের বড় ট্রান্সফার! 😱

ব্রাজিলের মিডফিল্ডার ব্রুনো গিমারায়েস নিউক্যাসল ইউনাইটেড ছেড়ে আর্সেনালে যোগ দিয়েছেন। ট্রান্সফার ফি প্রায় £75 মিলিয়ন এবং তিনি আর্সেনালের সঙ্গে ৪ বছরের চুক্তি করেছেন, সঙ্গে আরও এক বছর বাড়ানোর সুযোগ রয়েছে। 💰🇧🇷

আর্সেনালের মাঝমাঠে এবার ব্রাজিলিয়ান তারকার নতুন অধ্যায়! 🔴⚽

আপনার মতে, আর্সেনালে ব্রুনো গিমারায়েস কেমন করবেন? 👇🔥 #Brazil #BrunoGuimaraes #Arsenal #Newcastle #BrazilianFootball #FootballNews #TransferNews

1 month ago | [YT] | 1

Football Xpress BD

ব্রেকিং:

জোসে মোরিনহো এন্ড্রিককে দলে রাখতে চান। ট্রেনিং সেশনে এন্ড্রিক এর ফিজিক্যাল স্ট্রেন্থ এবং অনুপ্রেরণা মোরিনহোকে মুগ্ধ করেছে। তাই এন্ড্রিককে রিয়াল মাদ্রিদ এর স্কোয়াডে রাখার চিন্তাভাবনা করছেন মোরিনহো। জোসে মোরিনহোর মতামতকে গুরুত্ব দিয়ে এন্ড্রিক এর জন্য ইতালিয়ান একটি ক্লাবের অফার ফিরিয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ।

1 month ago | [YT] | 0

Football Xpress BD

🚨 🗣️ আনচেলত্তি: “আমাদের নতুন গোলরক্ষকদের দিকেও নজর দিতে হবে। ব্রাজিলিয়ান লিগে বেশ কিছু প্রতিভাবান তরুণ গোলকিপার আছে, তাদের আমরা পর্যবেক্ষণ করব। অ্যালিসন ও এদেরসনের মান নিয়ে কোনো প্রশ্ন নেই, তবে ভবিষ্যতের জন্য নতুন গোলরক্ষকদেরও ভালোভাবে মূল্যায়ন করা হবে।”

1 month ago | [YT] | 7

Football Xpress BD

ব্রেকিং:

আগামীকাল ৬.৩০ টায় কোপা সুদামেরিকানার ম্যাচে ভেনেজুয়েলার ক্লাব ইউনিভার্সিদাদ সেন্ট্রাল এর বিপক্ষে সান্তোসের শুরুর একাদশে থাকবেন নেইমার জুনিয়র 💪

1 month ago | [YT] | 4

Football Xpress BD

নেইমারের পিছনে লেগে মিডিয়াগুলো কি মজা পায় এটাই বুঝি না৷ গতকাল চ্যাপেকোয়েন্সের বিপক্ষে নেইমার দুই গোল করে দলকে হারের হাত থেকে বাচিয়ে ড্র এনে দিয়েছিলেন। ম্যাচ শেষে নেইমার জুনিয়র ড্রেসিংরুমে সবাইকেই উচ্চস্বরে অনেককিছুই বলেছেন। কার কোথায় ইম্প্রুভ করতে হবে, কিভাবে কি করতে হবে এগুলো নিয়ে সবাইকেই বকাবকি করেছেন। কিন্তু মিডিয়া প্রচার করেছে নেইমার নাকি তরুন খেলোয়াড়দের আবর্জনা বলেছেন৷ বিশেষ করে গ্যাব্রিয়েল বন্টেম্পো এবং জোয়াও আনানিয়াসের সাথে নাকি নেইমার অশালীন অঙ্গভঙ্গি করে কথা বলেছেন। এটা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। তো সেইসব মিডিয়ার উদ্দেশ্যে নেইমার বলেছেন-

"ড্রেসিং রুমে যদি কাউকে কঠোরভাবে জবাবদিহির মুখোমুখি হতে হয়, সে যে-ই হোক না কেন, এটা ফুটবলে এবং জিততে চাওয়া একটি দলের জন্য একেবারেই স্বাভাবিক। তোমরা যারা এসব মিথ্যা প্রতিবেদন তৈরি করছ, তারা কিছুই জানো না। ফুটবল কী, সেটাই বোঝো না, আর কখনো কোনো দলের অংশও ছিলে না। তাই চুপ থাকো।"

মাঠে তোমরা ললিপপ চুষবে আর ম্যাচ শেষে বকাবকি করলে সেটা দোষ হয়ে যাবে। কি অদ্ভুত 😂

#facebookeveryone

1 month ago | [YT] | 8

Football Xpress BD

ব্রেকিং:

২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে আগামী বছরের ২য় অংশ থেকে শুরু হবে কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্ব। বিশ্বকাপ বাছাইপর্বের আগে ফিফা বিরতিতে প্রীতি ম্যাচ খেলে বাছাইপর্বের জন্য নিজেদের প্রস্তুত করতে চায় ব্রাজিল।

হোস্ট হিসেবে ইতিমধ্যে ২০৩০ বিশ্বকাপ নিশ্চিত করেছে আর্জেন্টিনা, উরুগুয়ে এবং প্যারাগুয়ে। তাই তাদের বিশ্বকাপ বাছাইপর্বে অংশ না নিলেও হতো। তবে এই তিনদেশের ফুটবল ফেডারেশনই জানিয়েছে আন্তর্জাতিক বিরতির শিডিউল ঠিক রাখতে তারাও বিশ্বকাপ বাছাইপর্বে অংশগ্রহণ করবে। ব্রাজিলের নেক্সট টার্গেট বিশ্বকাপ বাছাইপর্বে টেবিলের শীর্ষে থাকা৷ এই লক্ষ্য নিয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু হওয়ার আগে বেশ কিছু প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। বিশ্বকাপ বাছাইপর্ব শুরু হওয়ার আগে ব্রাজিল যে আন্তর্জাতিক বিরতি গুলো পাবে সেগুলো হলো সেপ্টেম্বর- অক্টোবর, নভেম্বর-ডিসেম্বর, মার্চ এবং জুন। এই চারটি বিরতিতে ব্রাজিল অন্তত ১০টি ম্যাচ খেলার সুযোগ পাবে। এই ১০ ম্যাচেই স্কোয়াড বিল্ডআপ করতে চায় সিবিএফ ও কার্লো আনচেলোত্তি।
#viralpost

1 month ago | [YT] | 4

Football Xpress BD

এবারের ওয়ার্ল্ড কাপে সব প্লেয়ারই কম বেশ মাঠে নেমে গেছে।
মেসির 🇦🇷হ্যাট্টিক সহ ৫ ⚽গোল,এমবাপ্পের ৪ গোল
আজকে ক্রিশ্চিয়ান রোনাল্ডো🇧🇫⚽ ও ম্যাচে নিজের প্রতিশোদের আগুনে জ্বলে উঠে ২ ⚽গোল করেছেন।
সবাই চেয়ে আছে কিংবদন্তি প্লেয়ার
নেইমার জুনিয়র 🇧🇷❤️ এর দিকে।আমার অভিনেতা মাঠে গোল করা লাগবে না,শুধু দাড়িয়ে থাকলেই হবে।সাড়া বিশ্ব দেখুক এই অভিনেতা কে❤️ইনজুরির কাছে বার বার হেরেও ফিরে আসা যায়,তা নেইমার কে না দেখলে বুঝতাম না।

বিশ্বকাপে প্রথমবারের মতো ব্রাজিল জাতীয় দলের সাথে একটি পূর্ণাঙ্গ অনুশীলন সেশন সম্পন্ন করলেন নেইমার।
বুধবার স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের স্কোয়াডে তিনি অন্তর্ভুক্ত হবেন!

2 months ago | [YT] | 16