এই চ্যানেল একটি ভ্রমণকেন্দ্রীক চ্যানেল। প্রধানত ভারতের বিভিন্ন জায়গার দ্রষ্টব্যস্থানগুলি ঘুরিয়ে দেখানোর পাশাপাশি এই চ্যানেলের তথ্যভিত্তিক ভিডিওগুলিতে আপনি পাবেন সেই জায়গাগুলোর প্রাকৃতিক , সাংস্কৃতিক, ঐতিহাসিক, পৌরাণিক, ধর্মীয় বা অর্থনৈতিক গুরুত্বের একটা প্রাথমিক ধারণা। সেই সাথে পাবেন সেখানে যাওয়া আসা,থাকা খাওয়া বা ঘোরার জন্য ট্রেন, বাস, গাড়ি সহ যাবতীয় পরিবহন ব্যবস্থা ও হোটেল বা ধর্মশালার সুলুকসন্ধান। সঙ্গে পাবেন আপনার ভ্রমণের সম্ভাব্য খরচাপাতির একটা সামগ্রিক ধারণা। তাই যাঁরা নিজেরাই ভ্রমণ পরিকল্পনা করে বেরিয়ে পড়তে চান তাঁদের জন্য তো বটেই এ বাদে যাঁরা ঘরে বসেই মানস ভ্রমণের নির্মল আনন্দ পেতে চান তাঁদের জন্যেও এই চ্যানেলের ভিডিওগুলি উপভোগ্য হবে এই আশা রাখি।
amitava bhattacharjee
নৈনিতাল জেলার কোন লেক সবচেয়ে গভীর?
1 day ago | [YT] | 1
View 1 reply
amitava bhattacharjee
https://youtu.be/bv7yh8nON5c
এ বছর পুজোয় যাঁরা নৈনিতালে বেড়াতে যেতে চান তাঁদের জন্য আমাদের চ্যানেলে গতকাল (৪/১০/২৬) নৈনিতাল ভ্রমণ গাইড ভিডিও প্রকাশিত হয়েছে। বর্তমান ভিডিওতে আমরা কলকাতা থেকে ট্রেনে কাঠগোদাম হয়ে নৈনিতালে পৌঁছে সেখানে ৪ রাত থেকে কিভাবে নৈনিতালের দ্রষ্টব্যস্থানগুলি দেখে নেওয়া যায় তা বিস্তারিত তথ্যসহ দেখিয়েছি। সঙ্গে দিয়েছি নৈনিতালে আসা, যাওয়া, থাকা, খাওয়া, বোটিং ও বিভিন্ন এন্ট্রি ফির খরচ সহ নৈনিতাল ভ্রমণের সামগ্রিক খরচ। আশা রাখি ভিডিওটি দর্শকদের নৈনিতাল ভ্রমণে সাহায্য করবে। আগ্রহী দর্শকদের উপরের লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখে নেওয়ার অনুরোধ জানাই।
5 days ago | [YT] | 7
View 6 replies
amitava bhattacharjee
https://youtu.be/z0yzJzn1tKI
ভালকি মাচান। পূর্ব বর্ধমানের গুসকরার কাছে এক গভীর অরণ্য। কলকাতা থেকে মাত্র ৩ ঘন্টাতেই আপনি এই ঘন সবুজ সুন্দর অরণ্যে পৌঁছে যেতে পারেন। কাটাতে পারেন ১ টা বা ২ টো রাত। সেজন্য এই অরণ্যে রয়েছে একমাত্র গেস্ট হাউস অরণ্য সুন্দরী। কাছেই জঙ্গলের মধ্যে একটি প্রাচীন GTS টাওয়ার রয়েছে৷ স্থানীয় মানুষ এটিকে জমিদারদের ভালুক শিকারের মাচা বলে মনে করে৷ ভালুক শিকারের মাচা থেকেই সম্ভবত জায়গাটার নাম হয়েছে ভালকি মাচান। ঘন সবুজ এই অরণ্যের কাছাকাছি রয়েছে পশ্চিমবঙ্গ মৎস্য দপ্তরের যমুনাদীঘি মৎস্য প্রকল্প ও আম্রপালি গেস্ট হাউস। রয়েছে বর্ধমানের রাজা কীর্তি চন্দ্র নির্মিত রাজস্থানী স্থাপত্যশৈলীতে গড়া চাঁদনি জলটুঙ্গী। এছাড়াও রয়েছে ডোকরা শিল্পীদের গ্রাম দরিয়াপুর। টোটো বা গাড়ি ভাড়া করে এই জায়গাগুলো খুব সহজেই দেখে নেওয়া যায়৷ ৫/৬ জনের দলে গেলে গোটা ট্যুর ইচ্ছে করলে আপনি ২০০০ টাকাতেই সেরে ফেলতে পারবেন। গতকাল (১৩/৯/২০২৬) প্রকাশিত ভিডিওতে আমরা ১ রাত ২ দিনে ভালকি মাচান, চাঁদনি জলটুঙ্গী সহ একটা সপ্তাহান্তিক ভ্রমণের পরিকল্পনা খরচ সহ দেখানোর চেষ্টা করেছি। আগ্রহী দর্শকদের উপরের লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখে নেওয়ার অনুরোধ জানাই।
3 weeks ago (edited) | [YT] | 17
View 5 replies
amitava bhattacharjee
https://youtu.be/JOd-VTU-Sso
কাশ্মীর ভ্রমণের সর্বশেষ পর্ব পহেলগাঁও গতকাল (২২/৮/২০২৬) চ্যানেলে প্রকাশিত হয়েছে। আগ্রহী দর্শকদের উপরের লিঙ্কে ক্লিক করে পর্বটি দেখে নেওয়ার অনুরোধ জানাই।
1 month ago | [YT] | 25
View 2 replies
amitava bhattacharjee
সকল দর্শকবন্ধুকে ভারতের ৮০ তম স্বাধীনতা দিবস উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। জয় হিন্দ। বন্দেমাতরম।
1 month ago | [YT] | 20
View 6 replies
amitava bhattacharjee
কাশ্মীরের কোন শহরকে ' টাউন অব চিনারস ' বলে?
1 month ago | [YT] | 2
View 0 replies
amitava bhattacharjee
https://youtu.be/3UNUQFifcq4
শ্রীনগর থেকে পহেলগাঁও এর দূরত্ব ৯০ কিলোমিটার। এই সুন্দর যাত্রাপথে পড়ে বিভিন্ন ড্রাই ফ্রুট ও কেশরের দোকান, কাশ্মীরী উইলো কাঠ দিয়ে বানানো ক্রিকেট ব্যাট ফ্যাক্টরি, আপেল বাগান, ঝিলাম ও লিডার নদী। গতকাল (২/৮/২০২৬) প্রকাশিত ভিডিওতে শ্রীনগর থেকে পহেলগাঁও যাওয়ার পথে আমরা এইসব দেখার পাশাপাশি আপনাদের সাথে তা তথ্য সহযোগে পরিবেশন করার চেষ্টা করেছি। আশা রাখি কাশ্মীর ভ্রমণের এই অন্যরকম ভিডিওটি দর্শকদের ভালো লাগবে। আগ্রহী দর্শকদের উপরের লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখে নেওয়ার অনুরোধ জানাই।
2 months ago | [YT] | 18
View 4 replies
amitava bhattacharjee
https://youtu.be/1DzNLssKFmQ
গুলমার্গ। জম্বু ও কাশ্মীরের বারমুল্লা জেলার একটি ছোট্ট শৈলশহর। কাশ্মীরী ভাষায় গুলমার্গ শব্দটির আক্ষরিক অর্থ ফুলের তৃণভূমি। যা শীতকালে বরফের চাদরে ঢেকে যায়। আমরা সেই বরফঢাকা গুলমার্গের সৌন্দর্য দেখব বলে গিয়েছিলাম এপ্রিলের প্রথম সপ্তাহে৷ গুলমার্গে পৌঁছে গন্ডোলায় চেপে আমরা উঠেছিলাম ১০,১০০ ফুট উচ্চতার কংডোরিতে। গতকাল (১৮/৭/২০২৬) প্রকাশিত ভিডিওতে আমরা সেই বরফঢাকা গুলমার্গের সৌন্দর্য মেলে ধরার চেষ্টা করেছি। সেই সাথে যাঁরা স্বেচ্ছায় কাশ্মীর ভ্রমণের সিদ্ধান্ত নিয়ে শ্রীনগর থেকে গুলমার্গে বেড়াতে আসতে চান তাঁদের জন্য এই ভিডিওতে রয়েছে, গাড়িভাড়া, হোটেল, গন্ডোলার টিকিট বুকিং ইত্যাদি সম্পর্কে বেশ কিছু প্রয়োজনীয় তথ্য। আগ্রহী দর্শকদের উপরের লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখে নেওয়ার অনুরোধ জানাই।
2 months ago | [YT] | 9
View 2 replies
amitava bhattacharjee
https://youtu.be/mZ2O66lfm4I
সোনমার্গ। কাশ্মীরের গান্দেরবাল জেলার ৮৯৬০ ফুট উচ্চতার এক ছোট্ট শৈলশহর। শ্রীনগর থেকে সোনমার্গের দূরত্ব প্রায় ৮০ কিলোমিটার। মে থেকে নভেম্বরে এখানকার সোনারঙা তৃণভূমি আর বরফ ঢাকা শৃঙ্গ দেখার আকর্ষণে পর্যটকরা সোনমার্গে ছুটে যান। তবে আমরা গিয়েছিলাম এপ্রিল মাসে বরফ ঢাকা সোনমার্গের অনন্যসাধারণ রূপ দেখব বলে। গতকাল (৪/৭/২০২৬) প্রকাশিত বর্তমান ভিডিওতে আমরা বরফরাজ্য সোনমার্গে দর্শকদের মানস ভ্রমণ করানোর পাশাপাশি যাঁরা স্বেচ্ছায় কাশ্মীর ভ্রমণের সিদ্ধান্ত নিয়ে শ্রীনগর থেকে সোনমার্গে বেড়াতে আসতে চান তাঁদের জন্য গাড়িভাড়া, হোটেল, সাইটসিয়িং ইত্যাদি সম্পর্কে বেশ কিছু প্রয়োজনীয় তথ্য পরিবেশন করেছি। আগ্রহী দর্শকদের উপরের লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখে নেওয়ার অনুরোধ জানাই।
3 months ago | [YT] | 18
View 4 replies
amitava bhattacharjee
https://youtu.be/Wuo1YoecgJw
শ্রীনগর নিয়ে কাশ্মীর ভ্রমণের আগের পর্বে আমরা দর্শকদের মানস ভ্রমণ করানোর উদ্দেশ্য নিয়ে দেখিয়েছি, টিউলিপ গার্ডেন, মোগল গার্ডেন, শংকরাচার্য মন্দির, ডাল লেক ইত্যাদি বিভিন্ন দ্রষ্টব্যস্থান। সেই সঙ্গে দিয়েছি স্বেচ্ছায় কাশ্মীর ভ্রমণে ইচ্ছুক দর্শকদের জন্য হোটেল, গাড়ি ইত্যাদি সম্পর্কে প্রয়োজনীয় কিছু তথ্য। কাশ্মীর ভ্রমণের ৫ ম পর্বে এবার আমরা দেখিয়েছি সন্ধে থেকে রাতের আলো ঝলমল শ্রীনগর। দেখিয়েছি সন্ধের ঝিলাম নদী, জিরো ব্রিজ, রাতে ডাল লেকের ধারে আলো ঝলমল হাউসবোট ও রঙিন শিকারা। সেই সাথে অবশ্যই দেখিয়েছি শ্রীনগরের ব্যস্ততম প্রাণকেন্দ্র লালচক ও তাকে ঘিরে থাকা বিভিন্ন ধরনের দোকান বাজার। আগ্রহী দর্শকদের উপরের লিঙ্কে ক্লিক করে আকর্ষণীয় এই পর্বটি দেখে নেওয়ার অনুরোধ জানাই।
3 months ago | [YT] | 12
View 4 replies
Load more