InsideOut Explorer

“I travel so that your next trip becomes easier, cheaper, and more memorable “.

Hello, amazing people.
I’m PRITAM BAKSHI, a travel content creator who shares real road trips from a middle-class traveler — actual costs, actual problems, actual experiences — I show it all. My goal is to give you a clear and honest view, with both the positives and negatives, exactly as I feel them. No filters, just real travel. Please Subscribe. Thank You.



I don't just motivate—I share lessons learned from real people, real experiences, and real life. If you're looking for honest conversations, practical life lessons, and a new perspective, "Pritam Bakshi" is the channel for you. You'll find the channel link in the description. Subscribe now....



Contact: connectmrbakshi@gmail.com



InsideOut Explorer

ইন্টারনেট এর প্রবলেম এর জন্য আজকের ভিডিও দিতে পারছি না! বাধা গুলো আমার সাথেই কেন হয় 😓
.
.

I can’t upload today’s video because of an internet problem! Why do all these obstacles always happen to me? 😓
.
.
.

#nepal #Travel #adventure #vlog

5 days ago | [YT] | 7

InsideOut Explorer

আজ আসবে ব্লগ, সন্ধেতে! Ganpati Bappa Morya🙏
.
.
.
.
.
.
.
.
.
.

Ganesh Puja, Ganesh Chaturthi, Ganpati Puja, Ganpati Bappa, Ganesh Utsav, Ganesh Visarjan, Ganesh Idol, Ganesh Murti, Ganesh Vandana, Ganesh Aarti, Ganesh Mantra, Ganesh Puja Vidhi, Ganesh Chaturthi Celebration, Ganpati Festival, Ganesh Puja 2026, Ganesh Chaturthi 2026, Ganpati Sthapana, Ganesh Janmasthan, Vighnaharta Ganesh, Siddhivinayak, Modak, Durva Grass, Ganesh Puja Samagri, Ganapati Mahotsav, গণেশ পুজো, গণেশ চতুর্থী, গণপতি বাপ্পা, গণেশ ঠাকুর, গণেশ বিসর্জন, গণেশ আরতি, protam bakshi, insideout explorer,
#ganeshutsav #ganesh #festival #culture #explore

3 weeks ago | [YT] | 148

InsideOut Explorer

কার কার পুরীর জগন্নাথ মন্দির তথা সমুদ্র তে গেলে, West Bengal এই আছি বলে মনে হয়?
Puri Odisha - Kolkata West Bengal - Travel
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

Puri Odisha travel, Kolkata to Puri, Puri Jagannath Temple, Jagannath Temple Puri, Puri trip, Odisha tourism, Kolkata to Odisha trip, Puri beach, Puri travel vlog, Jagannath Dham, Puri Rath Yatra, Odisha travel vlog, Kolkata travel, West Bengal to Odisha, Puri sightseeing, Puri Temple tour, Odisha vacation, Puri tourist places, Kolkata Puri journey, Mahaprabhu Jagannath, Puri sea beach, Odisha pilgrimage, Puri Dham, pritam bakshi, Insideout explorer,

#puri #Odisha #travel #WestBengal

3 weeks ago | [YT] | 21

InsideOut Explorer

ইদানীং ফোনের চার্জ কুড়ি শতাংশে নামলেই কেমন একটা অস্বস্তি হয়। চার্জারটা কোথায় রেখেছি মনে পড়ে না, অথচ খুঁজতে শুরু করি। পাওয়ার ব্যাংকটা সঙ্গে আছে কি না দেখি।
মনে হয়, ফোনটা যদি হঠাৎ বন্ধ হয়ে যায়!

একদিন কথাটা ভাবতে ভাবতেই হঠাৎ ছোটবেলার কথা মনে পড়ল। সন্ধে নামলেই তখন ঘড়ির দিকে তাকাতাম।
ছ’টা বাজলেই যেন দিনের একটা দরজা বন্ধ হয়ে যেত। বাইরের খেলা শেষ, এবার বাড়ি ফেরার পালা। আর দেরি হলেই মায়ের হাতের মার। তখন কারও সঙ্গে যোগাযোগ রাখার জন্য ফোন লাগত না।
কে যে কোথায় আছে, কী করছে—সেটা জানারও এমন তাড়াও ছিল না। রাত বাড়লে সবাই নিজের নিজের ঘরে থাকত।
কেউ গল্প করত, কেউ রেডিও শুনত, কেউ চুপচাপ জানলার পাশে বসে থাকত। সেম স্কুল হলে, আবার সেই স্কুল এ দেখা হবে কাল। জীবন তখন খুব আধুনিক ছিল না,
কিন্তু অদ্ভুতভাবে… আমার বলার মানে, মনটা বোধহয় একটু বেশি শান্ত ছিল।

আজ ফোনে সারাক্ষণ চার্জ থাকে,
ইন্টারনেট ও আছে, হাজারটা মানুষের সঙ্গে যোগাযোগ থাকে।

তবু মাঝে মাঝে মনে হয়— ফোনটা নয়, আসলে আমরাই যেন ধীরে ধীরে চার্জ হারিয়ে ফেলছি।

- প্রীতম বকসী
.
.
.
.
.
.
.

বাংলা গল্প, ছোট গল্প, নস্টালজিয়া, পুরোনো দিনের স্মৃতি, শৈশব, জীবনের কথা, মনের অনুভূতি, বাস্তবতা, আবেগ, ব্যস্ত জীবন, সময়ের পরিবর্তন, ফেলে আসা দিন, আত্মউপলব্ধি, একাকীত্ব, সম্পর্ক, স্মৃতিচারণ, বাংলা লেখা, সাহিত্য, অনুভব, জীবনদর্শন, Bengali Story, Short Story, Nostalgic Memories, Childhood Memories, Emotional Writing, Life Reflection, Real Life, Human Emotions, Modern Life, Simple Living

#dailylife #bengalivlog #storyofmylife #bangla #schoollife

1 month ago | [YT] | 20

InsideOut Explorer

Subho jonmastomi 🙏

1 month ago | [YT] | 20

InsideOut Explorer

আজ হঠাৎ প্রচণ্ড বৃষ্টিতে রাস্তায় আটকে গেলাম। ছাতা ছিল না। একটা দোকানের ছাউনির নিচে দাঁড়িয়ে বৃষ্টি থামার অপেক্ষা করছিলাম। ঠিক তখনই পাশে দাঁড়ানো একজন অচেনা লোক
নিজের ছাতাটা আমার দিকে এগিয়ে দিলেন।

বললেন,
“আপনি আগে যান, আমার বাড়ি কাছেই।”

আমি একটু অবাক হয়ে বললাম,
“আপনি?”

হেসে বললেন,
“আমি তো ভিজতেই পারি।”

আমি ছাতাটা নিইনি।
তবু কথাটা মাথায় থেকে গেল।

কারণ আজকাল আমরা কাউকে সাহায্য করার আগে
ভাবি—
এর বদলে আমি কী পাব?

কিন্তু কিছু মানুষ এখনও আছে,
যারা সাহায্য করে শুধু এই কারণে
যে সামনে থাকা মানুষটার
সাহায্যটা দরকার। বৃষ্টি সেদিন অনেকক্ষণ হয়েছিল।

কিন্তু বাড়ি ফেরার পথে
আমার মনে হচ্ছিল—

পৃথিবীটা হয়তো আমাদের ভাবার মতো এতটা খারাপ নয়। শুধু আমরা ভালো মানুষগুলো। গল্প খুব কম শুনি। কারণ খারাপ একটা ঘটনা
আমরা দশজনকে বলি…

কিন্তু অচেনা একজনের
ছোট্ট ভালো কাজটা?

সেটা প্রায়ই নিজের কাছেই রেখে দিই।
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

kindness, humanity, helping strangers, random act of kindness, human connection, compassion, selflessness, good people, kindness matters, everyday kindness, helping others, strangers helping strangers, small gestures, good deeds, humanity still exists, faith in humanity, life lesson, meaningful moments, real life story, emotional story, relatable story, Bengali storytelling, Bengali content, rain story, rainy day, umbrella story, roadside moment, Indian street life, Kolkata rain, West Bengal, Indian monsoon, emotional storytelling



#storytelling #humanity #lifelessons #rain #kolkata

1 month ago | [YT] | 13

InsideOut Explorer

আজ চায়ের দোকানে বসে ছিলাম।

পাশের টেবিলে দুজন মানুষ খুব সাধারণ একটা বিষয় নিয়ে তর্ক করছিল—
কে বিলটা দেবে।

একজন বারবার বলছে,
“আজ আমি দেব।”

অন্যজন হেসে বলছে,
“প্রতিদিন তুই দিস কেন?”

দুজনের কথায় কোনো বড় ব্যাপার ছিল না। তবু আমি চুপ করে শুনছিলাম।

কারণ একটা সময় আমিও এমন তর্ক করতাম—
বন্ধুদের সঙ্গে,
কে আগে টাকা দেবে,
কে বেশি খরচ করেছে,
কে আজ চা খাওয়াবে।

তখন মনে হতো,
এসব তো রোজকার ব্যাপার।

আজ বুঝি, জীবনে বড় ঘটনা খুব কমই আসে।

বেশিরভাগ সুখ লুকিয়ে থাকে
এইসব অর্থহীন কথোপকথনে,
অকারণ হাসিতে,
আর এমন মানুষগুলোর পাশে
যাদের উপস্থিতিকে আমরা
কখনও আলাদা করে মূল্য দিইনি।

চায়ের কাপটা শেষ হয়ে গেল আর ওরা দুজনও উঠে চলে গেল। আমি বসে রইলাম। হঠাৎ মনে হলো—

মানুষ আসলে স্মৃতিকে মিস করে না,
মিস করে সেই মানুষটাকে,
যে মানুষটা তখন ছিল।

আর হয়তো বড় হয়ে যাওয়ার সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো—
একদিন বুঝতে পারি,
আমাদের জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো
তখনই ঘটেছিল,
যখন আমরা সেগুলোকে
সুন্দর বলে চিনতেই পারিনি।.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

friendship story, Bengali story, emotional, relatable, nostalgia, memories, childhood, relationships, feelings, realization, moments, happiness, loneliness, connection, laughter, adulthood, reflection, quotes, storytelling, meaningful, heartfelt, journey, experiences, simplicity, companionship, emotions, reels, Facebook, Instagram, life lessons

#reality #lifelessons #nostalgia #story #bengali

1 month ago | [YT] | 10

InsideOut Explorer

Stories From the Good Old Days:
আজ ঘর পরিষ্কার করতে গিয়ে পুরোনো ব্যাগটা পেলাম।

এক কোণে পড়ে ছিল—
ধুলো জমেছে, চেনটাও ঠিকমতো বন্ধ হয় না।

কিছুক্ষণ চুপ করে ব্যাগটার দিকে তাকিয়ে রইলাম।

অদ্ভুত একটা ব্যাপার মনে হলো …
একসময় এই ব্যাগটাই ছিল আমার কাছে সবচেয়ে বিরক্তিকর একটা জিনিস।

সকালে ঘুম থেকে উঠে মনে হতো—
“ইশ, আজ যদি স্কুলটা বন্ধ থাকত!”

হোমওয়ার্ক করতে ইচ্ছে করত না,
পরীক্ষার পড়া ভালো লাগত না,
আর সোমবার এলেই মনে হতো—
আবার সেই একই জীবন শুরু।

তখন শুধু একটা কথাই মনে হতো—
কবে বড় হব?

আজ সত্যিই বড় হয়ে গেছি।

কিন্তু আজ সেই ব্যাগটা হাতে নিয়ে
হঠাৎ মনে হলো—

একবার যদি ফিরে যেতে পারতাম…
কোনো পরীক্ষার জন্য নয়,
কোনো ভালো রেজাল্টের জন্য নয়…

শুধু সেই পুরোনো রাস্তাটা দিয়ে
একবার ব্যাগটা কাঁধে নিয়ে হাঁটার জন্য, পুরনো ক্লাস টায় বসার জন্য!

আজ বুঝি,
তখন আমরা যে দিনগুলোকে
শেষ করে দিতে চাইতাম,
সেগুলোই আসলে আমাদের জীবনের
সবচেয়ে সুখের দিন ছিল, না ছিলো দায়িত্ব, না ছিলো ইনকামের চিন্তা।

একচুয়ালি জীবন তখন কঠিন ছিল না—
আমরা শুধু জানতাম না,
একদিন সেই কঠিন জীবন থেকে পালিয়ে
ঠিক সেই দিনগুলোর কাছেই ফিরে যেতে চাইব।

ব্যাগটা আজও আছে…

শুধু ব্যাগটার ভেতরের
সেই ছোট্ট আমিটা আর নেই।

আর বোধহয় এটাই বড় হয়ে যাওয়ার
সবচেয়ে নীরব কষ্ট—
সময় চলে যায়,
কিন্তু কিছু দিন সারাজীবন
আমাদের ভেতরেই থেকে যায়।
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
#storytime #schooldays #nostalgia #lifelessons #relatable

1 month ago | [YT] | 5

InsideOut Explorer

ভোটার কদিন আগেই নেপাল গেছিলাম, ইটাহারি থেকে যে রাস্তায় কাঠমান্ডু গেছিলাম, সেটার একটা রাস্তা যায় রশি/রোসি নদী হয়ে, যেখানে নেপালের ভয়াবহ বন্যা হয়েছিল! ছবিতে দেখতেই পাচ্ছেন রাস্তা নেই, যেটা জলের তোরে ভেঙ্গে নিয়ে গেছে, বলতে গেলে নদীর মধ্যে দিয়েই সকলে যাতায়াত করছে! আমি তখন যেতে যেতে এটাই ভাবছিলাম, বাই চান্স এখন যদি এরকম হরপা বান আসে তাহলে কি করব? সেডান গাড়ি জোরে চালানোর ও উপায় নেই! ভাবলেই গায়ে কাটা দিয়ে উঠছে!

আর বাকি গতকালের বন্যার বা হরপা বানের ব্যপার তা তোহ জেনেই গেছেন সকলে! প্রায় ১৫০ ভারতীয় পর্যটক বা যারা ট্রেক এ গেছিলেন, নিখোঁজ! নেপালের উত্তরাঞ্চলে ভয়াবহ Flash Flood ও ভূমিধসের ঘটনায় ইতিমধ্যেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নদীর জলস্তর ও পাহাড়ি এলাকার পরিস্থিতি এখনও উদ্বেগজনক। ২৮ আগস্টও কয়েকটি এলাকায় Flood Risk থাকতে পারে বলে সতর্ক করা হয়েছে।

যারা Nepal Travel, Trekking বা Road Trip-এর পরিকল্পনা করছেন, তারা অবশ্যই স্থানীয় Weather Alert ও সরকারি নির্দেশিকা দেখে তারপর সিদ্ধান্ত নিন। পাহাড়ি রাস্তা ও নদীর কাছাকাছি এলাকায় অতিরিক্ত সতর্ক থাকুন।
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
নেপাল বন্যা, Nepal Flood, Nepal Flood 2026, Nepal Flash Flood, Nepal Weather, Nepal Flood Alert, নেপাল আবহাওয়া, Nepal Landslide, Nepal Travel Update, Nepal Weather Alert, Nepal Flood News, Nepal Breaking News, travel vlogs,

#nepal #travel #flood #news #trendingnow

1 month ago | [YT] | 101

InsideOut Explorer

আজ ঘর পরিষ্কার করতে গিয়ে একটা পুরোনো জুতোর বাক্স পেলাম।

ভেতরে জুতো নেই, কিন্তু—
শুধু জীবনের কিছু ছোট ছোট জিনিস জমিয়ে রেখেছিলাম।

পুরোনো সিনেমার টিকিট, একটা রসিদ, একটা ট্রেনের টিকিট…
দেখতে দেখতে বুঝলাম, আজ এগুলোর কোনো দাম নেই।

কিন্তু প্রতিটা জিনিসের সঙ্গে একটা করে দিন বা সৃতি জড়িয়ে আছে।

তখন মনে হলো—
আমরা আসলে জিনিস জমাই না,
আমরা মুহূর্ত জমাই।

কিন্তু মজার ব্যাপার কী জানেন?

যে মুহূর্তগুলোকে তখন এত সাধারণ মনে হয়েছিল,
আজ সেগুলোই সবচেয়ে দামী মনে হচ্ছে।

.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

পুরোনো স্মৃতি, স্মৃতির গল্প, মনের কথা, জীবনের গল্প, নস্টালজিয়া, বাংলা আবেগের গল্প, হারিয়ে যাওয়া স্মৃতি, বাস্তব জীবনের গল্প, nostalgic story, old memories, emotional story, relatable story, life memories, precious moments, bengali storytelling, nostalgia, everyday life, emotional memories, memorable moments, heartfelt story

#storytelling #nostalgia #lifelessons #relatable #emotional

1 month ago | [YT] | 12