DRISHYAKALPO MEDIA

নতুন কিছু দেখুন, নতুন কিছু ভাবুন


DRISHYAKALPO MEDIA

দৃশ্যকল্প গ্রুপের অনেক রকম শাখাপ্রশাখা। যাওয়া এবং খাওয়া দৃশ্যকল্পের প্রোডাকশন হাউজের বিভিন্ন কাজের মধ্যে অন্যতম একটি কাজ। দৃশ্যকল্পের অসংখ্য কাজ, এছাড়াও নানা সভা সমিতি শিক্ষাদানের ঠাসা কাজের মধ্যেও যার মাথা থাকে হিমশীতল। মুখে স্মিত হাসি নিয়ে যিনি সর্বদা নজর রাখেন সব দিকেই, তিনিই পলাশদা। পলাশ মুখোপাধ্যায়, দৃশ্যকল্পের কর্ণধার। এক ঝাঁক নবীন প্রজন্ম তাঁকে ভালবেসেই জড়িয়ে আছে দৃশ্যকল্পের নানান কর্মকাণ্ডে। আজ পলাশদা/ স্যারের জন্মদিন। শুভ জন্মদিনে দৃশ্যকল্প পরিবারের তরফ থেকেও রইল এক রাশ ভালবাসা এবং শুভেচ্ছা। ভাল থেকো/থাকুন পলাশদা।
- টিম দৃশ্যকল্প

20 hours ago | [YT] | 136

DRISHYAKALPO MEDIA

দর্শকদের জন্য সুখবর। এবার দর্শকের দরবারে অনুষ্ঠানে দেখা যাবে দর্শকদেরও। আপনার প্রশ্ন ভিডিও করে পাঠান আমাদের। সেই প্রশ্ন থাকবে অনুষ্ঠানে। আগামী এক সপ্তাহের মধ্যেই পাঠাতে হবে ভিডিও। সব বিস্তারিত ভাবে বলা আছে আজকের এই ভিডিওতে। ;প্রশ্ন বা পরামর্শ পাঠাবেন - 8240521580 নম্বরে হোয়াটস এপ করে।

1 day ago (edited) | [YT] | 4

DRISHYAKALPO MEDIA

আবার আসছে দর্শকের দরবারে। এই পর্বে আমরা মূলত আমাদের দর্শকদের সঙ্গে যোগাযোগ বা আলাপচারিতার চেষ্টা করি। তাদের নানান প্রশ্নের উত্তর দিই, পরামর্শ বা অভিযোগ থাকলেও তা মনোযোগ দিয়ে শুনি। গত দুই বছরের মত এই বছরও আমরা দর্শকদের নানা প্রশ্ন এবং কৌতুহলের নিরসন করব শীঘ্রই। খুব তাড়াতাড়িই আসবে দর্শকের দরবারে। আপনাদের কোনও প্রশ্ন বা পরামর্শ থাকলে এখানে জানাতে পারেন। আরও কোথায় কোথায় আমি যেতে পারি আপনাদের সেই ব্যাপারে কোনও অনুরোধ থাকলে তাও জানাতে পারেন। জানাতে পারেন ৮২৪০৫২১৫৮০ এই নম্বরে হোয়াটস এপ করেও। থাকবে নিজের কিছু কথা, আপনাদের প্রশ্নোত্তর, কৌতুহল নিরসন এবং অবশ্যই জমাটি আড্ডা। খুব শীঘ্রই আসবে দর্শকের দরবারে। আপনাদের নাম এবং কোথায় থাকেন জানিয়ে প্রশ্ন বা পরামর্শ পাঠাবেন। সকলে ভাল থাকবেন।

4 weeks ago | [YT] | 85

DRISHYAKALPO MEDIA

অফবিট উত্তরবঙ্গ।। অনেকেরই অভিযোগ ছিল আমি উত্তরবঙ্গে কেন যাই না। শুধুমাত্র দক্ষিণেই ঘোরাঘুরি করি। আমি বলেওছিলাম সুযোগ পেলেই উত্তরবঙ্গে ঠিক যাব। হঠাতই মিলে গেল সুযোগ। বেশি নয় দুটি দিন কাটালাম ডুয়ার্সের একেবারে অচেনা অজানা একটি গ্রামে। ছবির মত সুন্দর সেই গ্রাম। সবুজে ঘেরা, সবুজে মোড়া। দুটো দিন একেবারে নিজের মত করে কাটিয়েছি, নিজের মত করেই ঘুরেছি। সেই অফবিট ডুয়ার্স ভ্রমণ এবারে যাওয়া এবং খাওয়ায়। এসে গেছে প্রথম পর্ব, আসছে দ্বিতীয় পর্বও। আমার তো দারুণ লেগেছে এবারে একা একা ডুয়ার্স ঘুরে। আপনারাও দেখে জানাবেন কেমন লাগল। ভুলবেন না যেন এই অচেনা ডুয়ার্স দেখতে।

2 months ago (edited) | [YT] | 72

DRISHYAKALPO MEDIA

বাবারে বাবা, আজ কিন্তু বাবাদের দিন। দৃশ্যকল্প পরিবারের সব বাবাদের জন্য রইল শুভেচ্ছা এবং ভালবাসা অফুরান।।

2 months ago | [YT] | 156

DRISHYAKALPO MEDIA

পলাশফুলের শোভা দেখতে চেয়ে অনেকেই আমায় অনুরোধ করেছিলেন। এবারে বাঁকুড়া পুরুলিয়া বীরভূমে খুব বেশি পলাশ কিন্তু হয়নি। তাছাড়া গত দুই বছরে আমরা আমাদের চ্যানেলে বাঁকুড়া পুরুলিয়ায় পলাশ সফরের কয়েকটি পর্ব করেওছি। এবারে দৃশ্যকল্পের দর্শকদের চাহিদাকে মাথায় রেখে একটু অন্য রকম কিছু করবার চিন্তা মাথায় ছিল। তাই তো বেরিয়ে পড়েছিলাম পড়শি রাজ্য ঝাড়খণ্ড এবং বিহারে। বাঙালির পশ্চিমে যাত্রার বেশ কিছু এলাকায় পলাশ দর্শন ছিল মুখ্য উদ্দেশ্য। পাশাপাশি বাঙালির সেই আবেগমাখা জায়গাগুলিও বেড়ানো হল সুন্দর। ছিল খাওয়া দাওয়াও। আগামী কয়েকটি পর্বে তাই আমাদের পলাশ সফর পড়শি রাজ্যে। থাকবে মধুপুর এবং শিমুলতলার আশেপাশে বেশ কিছু চেনা অচেনা জায়গা। সকলকেই দেখবার অনুরোধ রইল।

5 months ago | [YT] | 112

DRISHYAKALPO MEDIA

বোলপুর নামটি শুনলেই মাথায় আসে শান্তিনিকেতনের নাম। আপনারাও নিশ্চয়ই শান্তিনিকেতনে প্রায় সকলেই গিয়েছেন। গিয়েছেন বোলপুর এবং তার আশপাশের কিছু জায়গাতেও। কিন্তু বোলপুরের অনতিদূরেই ছড়িয়ে ছিটিয়ে আছে বেশ কিছু জায়গা। যেগুলি তাদের অসাধারণ সুন্দর প্রকৃতি, অতুলনীয় টেরাকোটার কাজ সমৃদ্ধ মন্দির, প্রাচীন জমিদার বাড়ি, প্রত্নক্ষেত্র ইত্যাদিতে রীতিমত সমৃদ্ধ। বোলপুর বা শান্তিনিকেতনে যখন ভিড় উপচে পড়ে তখন এই গ্রামগুলি থাকে পর্যটক শূন্য। এই সব অজানা গ্রামগুলিকে নিয়েই শুরু হচ্ছে আমাদের নতুন সিরিজ শান্তিনিকেতনের আশেপাশে। এই সিরিজে আমরা এমন বেশ কয়েকটি গ্রামের কথা তুলে ধরব যেগুলি এবার বোলপুরে বেড়াতে গেলে আপনারা দেখে আসতে পারবেন, এগুলি সবই বোলপুর শহর থেকে খুব সহজেই টোটোতেও যাওয়া যায়। আগামী বুধবার থেকেই শুরু হচ্ছে পাঁচটি পর্বের এই সিরিজ।

6 months ago | [YT] | 90

DRISHYAKALPO MEDIA

দৃশ্যকল্প মিডিয়ার চড়ুইভাতি হয়ে গেল ১৮ জানুয়ারি। গোবরডাঙার জমিদার বাড়ির পাশেই নীলকর সাহেবদের কুঠীতে অনুষ্ঠিত হল এই চড়ুইভাতি। বহুদূর থেকে অনেকেই এসেছিলেন, খুব মজা এবং আনন্দ হয়েছে। । সক্কলকে দৃশ্যকল্পের তরফ থেকে ধন্যবাদ। অনেকেই অনুরোধ জানিয়েছিলেন, তাই চড়ুইভাতির ভিডিও আসবে শীঘ্রই।।

7 months ago | [YT] | 76

DRISHYAKALPO MEDIA

বিশেষ ঘোষণা

আগামী ১৮ তারিখে দৃশ্যকল্পের চড়ুইভাতিতে লোকসংখ্যা নির্দিষ্ট মাত্রার চেয়ে বেশি হয়ে যাওয়ায় আর নতুন নাম নেওয়া যাচ্ছে না। অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি গোবরডাঙায় এবারের পিকনিকে নতুন করে কাউকে অন্তর্ভুক্ত করা যাচ্ছে না। হয় তো আগামী বার তাদের জন্য নিশ্চয় সুযোগ খোলা থাকবে। সকলে ভাল থাকবেন ।। যারা আসবেন এবারের চড়ুইভাতিতে তাদের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনায় উৎসাহী হয়ে রইলাম আমরা।

8 months ago | [YT] | 25

DRISHYAKALPO MEDIA

নমস্কার।। দৃশ্যকল্পে সক্কলকে স্বাগত।। ইংরেজি নববর্ষের শুভেচ্ছা এবং প্রীতি রইল আপনাদের সকলের জন্য।। নতুন বছর খুব ভাল কাটুক, আপনারা সকলে ভাল থাকুন এটুকুই চাওয়া। পাশাপাশি আজ দৃশ্যকল্পের জন্মদিনও। প্রায় দশ বছর আগে আজকের দিনেই পথ চলা শুরু হয়েছিল দৃশ্যকল্প গ্রুপের। দৃশ্যকল্প গ্রুপেরই একটি শাখা দৃশ্যকল্প মিডিয়া। জন্মদিনের জন্যও আমাদের তরফ থেকে সকলের জন্য রইল ভালবাসা।। ভাল থাকুন বছরভর, এভাবেই দেখতে থাকুন আমাদের চ্যানেল।।

8 months ago | [YT] | 111