Daarus Salam Studio

Hello there, You are now in Daarus Salam Studio.
My Dear Brothers and Sisters
I think you all are well by the grace of almighty Allah.Thanks


Daarus Salam Studio

ভেলোরে পাহড় ভ্রমণ!! চেন্নাই, ইন্ডিয়া!

1 year ago | [YT] | 1

Daarus Salam Studio

ছারছীনা শরীফের আ’লা হযরত পীর সাহেব হুজুর আল্লামা শাহ মুহাম্মদ মোহেব্বুল্লাহ (মা.জি.আ.) আজ রাত
২:১১ মিনিটে আল্লাহর ডাকে সাড়া দিয়ে রাফিকে আলার দরবারে চলে গেলেন।

ইন্না ইলাইহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

হুজুরের বিদায়ে বাংলাদেশ হারালো একজন সত্যিকার ইসলামের রাহবার। হযরত পীর সাহেব হুজুরের স্নেহ পেয়ে ধণ্য হয়েছি সেই ছোট বেলা থেকেই। ছারছীনা দরবার শরীফ ভারতীয় উপমহাদেশের একটি ঐতিহ্যবাহী ইসলামী মারকায। ফুরফুরা দরবার শরীফের মরহুম পীরে কামেল শাহ আব্দুল কাহহার সিদ্দিকী রহ. তার বড় কন্যা বর্তমান ছারছীনার পীর সাহেব হুজুরে রহ. এর সাথে বিবাহ দিয়ে ভারত ও বাংলাদেশের পীরদের মধ্যে একটি বন্ধন তৈরি করেন।

হুজুর আমাদের অভিভাবক ছিলেন। তিনি ছিলেন বাবা সমতুল্য সম্মানীত সিপাহসালার।বাংলাদেশে থাকা অবস্থায় হযরত পীর সাহেব হুজুরকে পেয়ে ধণ্য হতাম প্রায়ই। বছরের যে কোন একটি সময়ে বা কখনো ২ বার ছারছীনা দরবারের মাহফিলে যাতায়াত করতাম। সে অনেক স্মৃতি। পীর সাহেব হুজুরের আলোচনা আমার কাছে অত্যন্ত ভালো লাগত। আজ সবই আছে শুধু পীর সাহেব হুজুর নেই। হুজুরের একটি বড় গুনাবলী ছিলো তিনি কখনোই কারো সমালোচনা নিয়ে পড়ে থাকতেন না। সব সময় তার মতামত কোরআন সুন্নাহর আলোকে বর্ননা করতেন। তিনি একজন খাটি আল্লাহ ওয়ালা বুজুর্গ ছিলেন।

বাংলাদেশে তার দাদা পীরে কামেল, হাদীয়ে যামান শাহ সুফি নেছারুদ্দিন রহ. এর নামে প্রায় ৪৫০০ দ্বীনি নেছারিয়া মাদরাসা তৈরি করেছেন। তার বাবা পীরে কামেল মরহুম শহ সুফি আবু জাফর মোহাম্মদ সালেহ রহ. বাংলাদেশে হাজার হাজার খানকাহ, মদরাসা তৈরি করে গিয়েছেন। মরহুম পীর সাহেব রহ. সকল মুসলমানকে ঐক্যবদ্ধ করতে বিভিন্ন সময়ে সংগ্রাম করেছেন।তিনি বলতে “আল মুসলিমু মিল্লাতুন ওয়াহিদা” পৃথিবীর সকল মুসলমান আমাদের ভাই।

বর্তমান পীরে কামেল শাহ মুহাম্মদ মোহেব্বুল্লাহ রহ. তিনি ছারছীনা দরবারের আধুনিক রুপকার। বাংলাদেশে ৩৫০০ দ্বীনিয়া মাদরাসা প্রতিষ্ঠা করে আলোর জ্যোতি ছড়িয়ে দিয়েছেন। হযরত পীর সাহেব হুজুর আমাদের নানীজানের দিক থেকে পরম আত্বার আত্বীয় আবার বর্তমানে আমার ছোট ভায়রা ভাইয়ের দিক থেকে তার আপন খালু। বর্তমান পীর সাহেব হুজুর মরহুম আব্দুল্লাহ জাহাঙ্গীর হুজুর রহ. এর বড় ভায়রা ভাই। এক বাক্যে হুজুর আমাদের আত্বীয় আবার অভিভাবক।

মহান রব হযরত পীর সাহেব হুজুরকে জান্নাতুল ফেরদৌস নছিব করুন। তার সন্তানদ্বয় ও পরিবারের সবাইকে ধৈর্য ধারনের তাওফিক দান করুন। পীর সাহেব হুজুরের রেখে যাওয়া দ্বীনি কাজ আমাদের সকলের মাধ্যমে পালন করার তাওফিক দান করুন। আমিন।
✍️ড. ফয়জুল হক

1 year ago | [YT] | 1

Daarus Salam Studio

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিঊন

কোরআনের পাখি ৮:৪০-এ দুনিয়ার সফর শেষ করেছেন।মহান আল্লাহ তা'য়ালা উনাকে জান্নাত নসিব করুক- আমীন।

2 years ago | [YT] | 5

Daarus Salam Studio

এটা কিন্তু খুবি গুরুত্বপূর্ণ আমল

3 years ago | [YT] | 2

Daarus Salam Studio

পিতা ও পুত্রের কন্ঠে অসাধারন একটি সংগীত!

3 years ago | [YT] | 4

Daarus Salam Studio

ঈদ মোবারক 🥰🥰

3 years ago | [YT] | 5