The ImPossible Jodi

For Business-related enquiries mail :business.theimpossiblejodi@gmail.com

Hey, We are Taniya & Animesh aka The ImPossible Jodi. We make videos on Fashion, Travel and Vlogs. So, if you wanna join this journey, then SUBSCRIBE now.


The ImPossible Jodi

#birthdaypost
একটা সময় জীবনে প্রচুর মানুষ ছিলো । জন্মদিনে রাত্রি ১২ টা বাজতেই মোবাইলে শুভেচ্ছা বার্তা আর কল 📲 এর ঠ্যালায় মা অব্দি বকুনি লাগিয়েছে । রাত্রি ২-৩ অব্দি আড্ডা চলত সেইসব মানুষদের সাথে ।সেসব এখন অতীত । কালের নিয়মে তারা একে একে আপন জীবনে ব্যস্ত হয়েছে , আবার কিছু মানুষ দের আসল রূপ চিনতে পেরে আমিই পিছিয়ে এসেছি । কত নিজের মানুষ পর হয়েছে ।

এখন আর রাত্রি ১২ টায় কল দিয়ে কেউ গান গেয়ে ওঠে না সমবেত কণ্ঠে । শান্ত ভাবেই শুরু দিন কোলাহল বিহীন ভাবেই কাটে । তবু ভালোই আছি । জীবনে নতুন মানুষ এসেছে । ওকে নিয়েই স্বপ্ন সাজাচ্ছি । এভাবেও তো কাটে Happy Birthday 🥰 কি বলো💚💚💚

2 weeks ago | [YT] | 22

The ImPossible Jodi

Video link : https://youtu.be/kqrN80_hufY?si=MImfu...
পুজোর শাড়ি তো কেনা হচ্ছেই কিন্তু ব্লাউজের কি হবে? 🤗
আজকের ভিডিও তে থাকছে ধুন্ধুমার সমস্ত ব্লাউজ এর কালেকশন। বাড়ি বসে প্যান ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকে এক পিস ও অর্ডার করতে পারবে। তাও ফ্রী শিপিং। যারা ভিডিও দেখোনি এখনি দেখে নাও ঝটপট। লিংক দিয়ে দিলাম : https://youtu.be/kqrN80_hufY?si=MImfu...

3 weeks ago | [YT] | 15

The ImPossible Jodi

Seriously 😳
আজকের বাজারে এতো সুন্দর কোয়ালিটির সব শাড়ি এতো কম দামে কেও দিতে পারে? তার উপর আবার ১৫% ডিস্কাউন্ট 😍 যারা ভিডিও টা দেখোনি এখনো , ঝটপট দেখে নাও। লিংক দিয়ে দিলাম 😊
কথা দিচ্ছি দারুণ লাগবে 👍🏻👍🏻

Video link : https://youtu.be/XgrcoCvKrBQ?si=Y37bB...

1 month ago | [YT] | 16

The ImPossible Jodi

What a Day it was🩷❤️ !!!
🤩🤩YouTube Creator Collective🤘🤘
মজা, আনন্দ 🥳, সব ক্রিয়েটর দের সাথে দেখা হওয়া, আড্ডা দেওয়া, গান 🎵🤘নাচ ভরপুর 💃শেষ মেশ পেট পুজো 🌭🌮🍛করে মন ভালো করে বাড়ি ফেরা🏠
#youtube #creatorcollective #viral #youtubeevent

1 month ago | [YT] | 7

The ImPossible Jodi

আজ বাবা দিবস , তবে আমার বাবা আজ আমার জীবনে নেই, তবুও আছেন💛
বেশ কাঁচা বয়সে মাথা থেকে ছাতা হারিয়েছি। তখনও বুঝিনি কি হারালাম। বাড়ির বড় মেয়ে, বাবা কে হারিয়ে একদিন খুব কেঁদেছিলাম , পরদিন থেকে চোখ মুছেছি, শক্ত হয়েছি। সমাজের সাথে লড়াই করে মা এর জন্য বরাদ্দ সাদা পোশাকে আবারও রং ফিরিয়েছি । পরিবার কে আড়াল করেছি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের বাঁকা কথা থেকে। বাবা ডাকতেন বড় মা বলে, জানিনা সেই ডাকের মর্যাদা দিতে পেরেছি কিনা, চেষ্টা আজও করি। বাবার অভাব চিরদিনের। আজ ও হঠাৎ হঠাৎ ভুলে যাই আমি বড় একটা আশ্রয় হীন। যাদের ফোনে আজও বাবা এর ফোন আসে, বাড়ি ফিরলে বাবা এর গলার আওয়াজ পাও, তারা ওই মানুষ টার মূল্য বুঝো সম্ভব হলে।
বাবা দিবসের শুভেচ্ছা সকল বাবা দের।
তোমাকেও অনেক ভালোবাসা বাবা ❤️💜🌟

2 months ago | [YT] | 12

The ImPossible Jodi

মা না হলে হয়তো জানতেই পারতাম না একটা ছোট্ট প্রাণ শরীরের মধ্যে ৯ টা মাস ধরে শুধু বেড়েই ওঠেনি, আমাকেও বড় করে তুলেছে । আমার মনে এমন কিছু অন্যতম অনুভূতি গড়ে তুলেছে যেটা আগে কোনওদিন অনুভব করিনি । হয়তো এইটাই মাতৃত্ব ❤️

মাতৃ দিবস 👩‍🍼
দিনটার অস্তিত্ব এত বছর জীবনে থাকলেও আজ যেভাবে একরাশ ভাললাগা মাখানো একটা অনুভূতি হচ্ছে সেরকম কিছু কখনোই আগে হয়নি 🩷 ।


মাত্র কয়েক দিনেই কত আপন হয়ে ওঠে একটা সন্তান 🥹 পেটে সেলাই, চোখে নিদ্রা, শরীরে ক্লান্তি নিয়েও যখন গভীর রাতেও ওর একটা কান্না শুনি, মন কষ্টে ভরে ওঠে । কোনমতে উঠে বসে কোলে তুলে নি আমার প্রাণ ভোমরা টা কে । বুকে জড়িয়ে ধরতেই গভীর প্রশান্তি: দুজনেরই 👩‍🍼🥰

টানা ১৪৮ দিনের বিরতি । জানি অনেকটা বেশি সময় । হয়তো আগের মতো ভিডিও আনতে আরও সময় যাবে । অনেকে ভাবতে পারো আগে জানাইনি কেন ? বলতে গেলে এটা আমার একটা মনের খুব কাছের বিষয় । একান্ত নিজের মতো করেই সময় টা কাটালাম । ভালোয় মন্দে । তবে আজ তো জানাতেই হত । তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ পাঠিও ☺️

সব্বাই কে আরও একবার মাতৃ দিবসের অসংখ্য শুভেচ্ছা 🙏

#mothersday #internationalmothersday #celebration #babyannouncement #everyone #followers #viral

4 months ago (edited) | [YT] | 17

The ImPossible Jodi

বন্ধুরা , আজ এই পোস্ট টা করছি একটা কারণে। যারা আমার ভিডিও দেখো , তারা জানো , আমার লাস্ট ভিডিও এসেছিল প্রায় ১.৫ মাস আগে। এই ১.৫ মাসে কোনো shorts/ long video আমি আনতে পারিনি।
আমি জানি আমি এমন কিছু বড় মাপের ক্রিয়েটর হয়ে উঠিনি যে আমি ভিডিও না আপলোড করলে আমাকে সবাই মিস করবে। কিন্তু এটাও জানি কিছু বন্ধু হয়তো একবার হলেও ভাববে আমার এই আচমকা অন্তর্ধান নিয়ে। তাই এই পোস্ট টা করতে এলাম।

কথায় বলে প্রয়োজনে মানুষ চেনা যায়। কথাটা হয়তো ঠিক। আমি ও সেটাই মনে করেছিলাম যে আমার প্রয়োজনের সময় কাছের মানুষ দের পাশে পাবো। কিন্তু সত্যি ভাবিনি, আমাকে এমন একটা সময় দেখতে হবে।

শরীর মন কোনো কিছু ভালো যাচ্ছে না। ওই যে বললাম, শরীরের কষ্ট সয়ে যায়। কিন্তু যাদের আপন ভেবে ছিলাম এত কাল তারা যখন বিনা কারণে, সব থেকে বেশী প্রয়োজনীয় সময়ে পাস থেকে সরে দাঁড়ায়, সেই আঘাত সারতে অনেক সময় লাগে।

আমারও লাগবে সময়। এটাও জানি এই সময়ে পৃথিবী অনেক এগিয়ে যাবে। ইউটিউবে আবার যখন ভিডিও দেবো, রিচ্ পাবো না সেভাবে। অনেকে unsubscribe ও করে দেবে হয়তো আমাকে। কিন্তু....

আমি জানাব, তোমাদের, সব টাই। ফিরবো কিছু সময়ের পর। ফিরতে আমাকে হবেই। কারণ ইউটিউব শুধু আমার আর্নিং এর মাধ্যম তো নয়। ভিডিও বানানো আমার প্যাশন, ভালো লাগা, ভালোবাসা। তোমাদের বলব , ভুলে যাওয়া খুবই সোজা, মনে রাখা টাই কঠিন। তোমরা মনে রেখো আমাকে সম্ভব হলে।

@theimpossiblejodi ফিরবে। নতুন ভাবে, নতুন রূপে। ফিরবেই ...

8 months ago | [YT] | 37

The ImPossible Jodi

🎉🎉🎉 Grand Opening 🎉🎉🎉

নতুন শোরুম 🥳 কলকাতার সবথেকে বড় Chandrani Pearls (Naktala ) এর আউটলেট এর শুভ উদ্বোধন হয়ে গেলো। 6-14 ডিসেম্বর পর্যন্ত এই আউটলেট থেকে কেনাকাটায় থাকছে দুর্দান্ত ডিসকাউন্ট 🤑🤑🤑 সাথে ফ্রী গিফট্ 🎁🎁🎁🎁

আর কালেকশন তো কোনো কথাই হবে না। এত টা ফাটাফাটি। যারা ভিডিও দেখোনি এখনো ঝটপট দেখে নাও 🍭🍭🍭 আর

Video link : https://youtu.be/ZXNpU2zWPQQ?si=RFzvi...

9 months ago (edited) | [YT] | 21

The ImPossible Jodi

শীত টা বেশ জাকিয়ে পড়ছে এই বছর , কি বলো ?🤗
শীত পোষাক ও বেশ ভালো চলে এসেছে বিভিন্ন মলে। তবে আমি করি কি জানো? আমি চলে যাই প্রতি বছর ভুটিয়া মার্কেটে। এত ভ্যারাইটি আর সে রকম দারুন মান। ভিডিও অলরেডি চলে এসেছে চ্যানেলে। না দেখে থাকলে এখনই দেখে নাও ঝটপট 🥳
Video link: https://youtu.be/cO2rjFW5wuQ?si=VHVRn...

10 months ago | [YT] | 19