Dr. Partha Mondal MD - Geriatric Medicine | Medical College Kolkata
Welcome to the official profile of Dr. Partha Mondal, an esteemed medical professional specializing in Geriatric Medicine. Dr. Mondal brings a wealth of experience and expertise in providing compassionate care to elderly patients. Currently stationed at the Medical College Kolkata, located on College Street, Kolkata, West Bengal, India, Dr. Mondal is dedicated to enhancing the quality of life for senior citizens.
About Dr. Partha Mondal: Dr. Partha Mondal holds an MD in Geriatric Medicine and has a profound commitment to the well-being of the elderly population. With a strong background in medical care, he has developed a reputation for his thorough and attentive approach to patient care.
Medical Career Highlights: Prior to his current role at Medical College Kolkata, Dr. Mondal served as a Resident Doctor at ESIC Hospital Joka, Kolkata. During this tenure, he gained invaluable experience
Geriatric Medicine
Dr.Partha Mondal
MBBS,MD (Geriatric Medicine)
Whatsapp: 7001854329
পেশার খাতিরে প্রতিদিন কত মানুষের মুখোমুখি হতে হয়, কত প্রেসক্রিপশন লিখতে হয়। কিন্তু কিছু কিছু বাড়ি থেকে ফেরার সময় মনটা এক অদ্ভুত ভালোলাগায় ভরে ওঠে। আজকেও ঠিক তেমনটাই হলো।
নিউ টাউনের একটা বাড়িতে আজ এক 'বাবা'কে ভিজিট করতে গিয়েছিলাম। বাইরে থেকে দেখলে মানুষটার হয়তো অনেক কিছু আছে, জাগতিক কোনো কিছুর অভাব নেই। কিন্তু ঘরের ভেতরে গিয়ে দেখলাম, আসল সম্পদ লুকিয়ে আছে অন্য জায়গায়।
বাবাকে তো দেখলামই, তবে সেই বাড়ির 'মা' আরও এক কাঠি ওপরে ভীষণ মজাদার আর প্রাণবন্ত একজন মানুষ! বয়সের কারণে কানে একটু কম শোনেন, তাই সামনা সামনি বসে আমাদের গল্প হয়তো খুব বেশি জমেনি, কিন্তু ওনার ওই মিষ্টি হাসি আর উপস্থিতি টুকুই যেন পুরো ঘরটাকে পজিটিভ এনার্জিতে ভরিয়ে রেখেছিল।
তবে আজকের ভিজিটে সবচেয়ে বেশি যে জিনিসটা আমার মন ছুঁয়ে গেছে, তা হলো ওনাদের দুই মেয়ের লড়াই আর অক্লান্ত চেষ্টা। বাবা-মাকে একটু ভালো রাখার জন্য, ওনাদের মুখে একটুখানি হাসি ফোটানোর জন্য এই দুই বোনের যে আন্তরিক প্রয়াস, তা সত্যিই স্যালুট জানানোর মতো।
আজকালকার দিনে এমন নিঃস্বার্থ যত্ন আর ভালোবাসা সচরাচর চোখে পড়ে না। মেয়েদুটির এই চেষ্টা দেখে মনটা ভেতর থেকে ভালো হয়ে গেল।
ভিজিট শেষে প্রেসক্রিপশন তো লিখে দিয়ে এলাম, তবে মনে মনে একটা কথাই বলছিলাম মেডিকেল সায়েন্স আর আমার ট্রিটমেন্টে বাবা হয়তো বড়জোড় ২০ শতাংশ ভালো থাকবেন, কিন্তু বাকি ৮০ শতাংশই ভালো হয়ে উঠবেন ওনাদের এই দুই মেয়ের অফুরন্ত ভালোবাসা, কেয়ার এ।
এইভাবেই এগিয়ে যান আপনারা। বাবা-মায়ের মাথার ওপর এই স্নেহের ছাতাটা এভাবেই ধরে রাখুন। পৃথিবীর সব বাবা-মা ওনাদের সন্তানদের এই ভালোবাসায় ভালো থাকুন। ❤️
❤️♥️🙏♥️❤️🙏🙏♥️
#geriatricdoctors
#geriatrics
#doctorparthamondal
#eldercare
#oldagecare
2 weeks ago | [YT] | 9
View 0 replies
Geriatric Medicine
সেবার মাঝে মানবতা থাকে,
আশার আলো হৃদয়ে ডাকে।
বার্ধক্য যেন ভয় না পায়,
সঠিক চিকিৎসায় জীবন হাসায়।
3 weeks ago | [YT] | 4
View 0 replies
Geriatric Medicine
বয়স মানে শেষ নয় কখনো,
জীবন এখনো বাকি,
সুস্থ থেকে হাসতে শেখায়
এই চিকিৎসাই সাথী।
#geriatric
#geriatricmedicine
3 weeks ago | [YT] | 5
View 0 replies
Geriatric Medicine
হাঁটুর ব্যথা, নিঃশ্বাস কষ্ট, একাকীত্বের রাত,
ডাক্তারের স্নেহে কমে যায় মনের সব আঘাত।
3 weeks ago | [YT] | 4
View 0 replies
Geriatric Medicine
আজ কাল ধুতি পরা বাঙালি মানুষ যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে।
ব্যস্ত শহর, আধুনিক জীবন সবকিছুর ভিড়ে সেই চেনা ছবিটা আর তেমন দেখা যায় না।
কিন্তু আমার চেম্বারে আসেন একজন…
ধুতি পরা মানুষ. একজন বাবা।
যখন ওনাকে দেখি, বুঝেছিলাম শরীরটা খুব একটা ভালো নেই।
একটার পর একটা শারীরিক সমস্যা, হাঁটতে কষ্ট, শ্বাস নিতে কষ্ট বয়স যেন শরীরটাকে ধীরে ধীরে ক্লান্ত করে দিয়েছে।
কিন্তু আশ্চর্য ব্যাপার হল
ওনার মনটা একদমই ক্লান্ত নয়।
একদিন চেকআপের পর বাবা হেসে বললেন,
“ডাক্তারবাবু, শরীর তো একদিন হার মানবেই… কিন্তু মন যদি আগে হেরে যায়, তখনই সব শেষ।”
আমি চুপ করে শুনছিলাম।
একজন রোগী কথা বলছেন, কিন্তু মনে হচ্ছিল জীবনের অনেক বড় একটা সত্যি শুনছি।
আমি জিজ্ঞেস করলাম,
“আপনি এত কষ্টের মাঝেও এত শান্ত থাকেন কীভাবে, বাবা?”
ওনি একটু হেসে বললেন
“সবাই যা বলবে, সব শুনে চলতে গেলে নিজের জীবনটা আর নিজের থাকে না।
ভালো থাকতে হলে সব কথা শুনতে হবে এটা ঠিক নয়।
1 month ago | [YT] | 8
View 0 replies
Geriatric Medicine
1 month ago | [YT] | 6
View 1 reply
Geriatric Medicine
সুধীরবাবু জানলার ধারে বসে রবীন্দ্রসংগীত শুনছিলেন। তাঁর ছেলে অরিজিৎ এখন সুদূর জার্মানি আর মেয়ে মালিনী থাকে ব্যাঙ্গালোরে। দুজনেই কেরিয়ার আর সংসার নিয়ে ব্যস্ত। এক সময় এই বাড়িটা ওদের চিৎকারে মুখরিত থাকত, আর আজ শুধুই নিস্তব্ধতা।
আগে সুধীরবাবু আর তাঁর স্ত্রী মিনতি দেবী বেশ মনমরা হয়ে থাকতেন। "ছেলেরা কাছে নেই", "শরীরে হাজার ব্যাধি" এই ভেবেই দিন কাটত। কিন্তু মাস কয়েক আগে সুধীরবাবু যখন তাঁর ডাক্তারবাবুর কাছে চেকআপে যান, ডাক্তারবাবু একটা কথা খুব স্পষ্ট করে বলেছিলেন "নিজেদের প্রতি দায়িত্বটা এবার আপনাদের নিজেদেরই নিতে হবে। আপনারা ভালো থাকলেই কিন্তু দূরে থাকা ছেলে-মেয়েরা শান্তিতে কাজ করতে পারবে।"
সেই কথাটাই সুধীরবাবুর চিন্তাধারা বদলে দিল। তিনি বুঝতে পারলেন, অরিজিৎ আর মালিনী ওদের স্বপ্ন পূরণ করতে বাইরে গেছে, তাকে অবহেলা করতে নয়। আজ তিনি আর মিনতি দেবী নিজেদের এক অন্য রুটিনে বেঁধে নিয়েছেন।
সকালে দুজন মিলে সামনের পার্কে হাঁটতে যান। সেখানে এখন তাঁদের এক বিশাল 'বন্ধু পরিবার' তৈরি হয়েছে। মিনতি দেবী আবার তাঁর পুরনো হারমোনিয়ামটা বের করেছেন। সুধীরবাবু নিয়ম করে নিজের ওষুধ খান, প্রেসার চেক করেন এবং ঠিক সময়মতো তাঁর জেরিয়াট্রিক ডাক্তারের সাথে পরামর্শ করেন। তাঁরা এখন আর অসুস্থ হওয়ার ভয় পান না, বরং সুস্থ থাকার আনন্দ খুঁজে নেন।
সেদিন ভিডিও কলে অরিজিৎ যখন বাবাকে জিজ্ঞেস করল, "বাবা, তোমরা একা থাকতে পারবে তো? খুব দুশ্চিন্তা হয় তোমাদের নিয়ে।"
সুধীরবাবু হেসে উত্তর দিলেন, "রেখে দে তোর চিন্তা! আমরা এখন নিজেদের নিয়ে বেশ ব্যস্ত। আজ বিকেলে মালিনী ফোন করেছিল, ওকে বললাম তুই নিজের সংসার সামলা, আমরা এখানে একদম ফিট আছি। তোরা ভালো থাকলেই আমরা ভালো থাকব, আর আমরা হাসিমুখে থাকলেই তোরা বিদেশের মাটিতে মন দিয়ে কাজ করতে পারবি।"
অরিজিতের চোখে জল এল, তবে সেটা কষ্টের নয়, স্বস্তির। সে বুঝল, বার্ধক্য মানে শুধু অন্যের ওপর নির্ভর করা নয়, বার্ধক্য মানে সাহসের সাথে নিজের যত্ন নেওয়া।♥️🙏♥️🙏♥️🙏♥️🙏♥️🙏🙏🙏♥️🙏
#geriatrics
#olacare
#homecare
#eldercare
#homevisit
1 month ago | [YT] | 4
View 0 replies
Geriatric Medicine
Doctor partha mondal MBBS MD Geriatric Medicine gold medalist whatsapp number:7001854329
1 month ago | [YT] | 5
View 0 replies
Geriatric Medicine
হাঁটার পথে কাঁপে পা,
নিঃশ্বাস হয় ভার,
রাত জাগে ব্যথার সাথে,
নিঃসঙ্গতার ?????!!!!......
♥️🙏😞🙏🙏🙏♥️♥️❤️
#geriatrics
#homecare
#homevisit
#olacare
#eldercare
1 month ago (edited) | [YT] | 7
View 0 replies
Geriatric Medicine
আমার ডায়েরির একটা পাতা তোমার জন্য তোলা,
যেখানে যত্নে লেখা আছে কিছু না-বলা কথা।
তোমায় একটু ভালো রাখা, একটু হাসানোর চেষ্টা
মিটিয়ে দিতে চাই তোমার সবটুকু ক্লান্তি আর তেষ্টা।
তুমি যদি সুস্থ থাকো, একটু শান্তিতে যদি ঘুমাও,
তবে তোমার ছেলে-মেয়ের সব চিন্তা দূরে সরিয়ে দাও।
আমরাও তো ছোটবেলায় বড়দের সব কথা শুনিনি
তাই আজ তোমার অবুঝপনা গুলোকেও আগলে রাখি প্রতিদিন।
মাঝে মাঝে তুমি যখন একটু দুষ্টুমি করো আপন মনে,
আমিও হাসি মাখি মুখে, রাগ করি না কোনো ক্ষণে।
জানি এ তোমার মনের মেঘ, এক ফালি অভিমান
সেবা দিয়ে জুড়িয়ে দিতে চাই তোমার অস্থির প্রাণ।
মনে রেখো তুমি একা নও, তুমি আছো অনেক ভালো,
অন্ধকার সরিয়ে তোমার জীবনে আসবেই নতুন আলো।
ভগবান আছেন তোমার পাশে, তিনিই তোমার বল
সুস্থ হয়ে ওঠো তুমি, ঘুচুক সব চোখের জল।♥️🙏♥️🙏♥️♥️
#geriatrics
#geriacare
#homevisit
#homecare
#oldagecare
2 months ago | [YT] | 7
View 1 reply
Load more