একটি অ্যাপ - সাজেশন, প্রশ্নব্যাংক, ডাউট সল্ভ, ফ্ল্যাশকার্ড (পার্সোনাল প্রস্তুতি ও ট্র্যাক), পার্সোনালাইজড এক্সাম, মডেল টেস্ট, লাইভ এক্সাম।
AI ভিত্তিক বাংলাদেশে আমরাই প্রথম!


Smart Sohay Job

আপনি কোন বিষয়ের প্রস্তুতি নিচ্ছেন?

4 hours ago | [YT] | 11

Smart Sohay Job

বিসিএস: পিএসসির বিশ্লেষণে বিভাগভিত্তিক সুপারিশপ্রাপ্তদের পরিসংখ্যান চিত্র।

9 hours ago | [YT] | 27

Smart Sohay Job

কেমন হলো জানাবেন।

1 day ago | [YT] | 17

Smart Sohay Job

৯ম পে-স্কেল ধাপে বাস্তবায়নের সুপারিশ;
১ জুলাই থেকে কার্যকর হতে পারে।

1 day ago | [YT] | 14

Smart Sohay Job

দেরি না করে আজই আবেদন করুন।

2 days ago | [YT] | 43

Smart Sohay Job

2 days ago | [YT] | 42

Smart Sohay Job

পড়াশুনায় মনোযোগ কিভাবে ধরে রাখবেন :

প্রত্যেকেরই পড়তে ইচ্ছা করে । কিন্তু কোন অদৃশ্য কারনে হয়ে ওঠে না ।

1) আপনি প্রতিদিন ই ভাবেন আগামীকাল পড়বো কিন্তু হয় না কারন আপনি ছোট ছোট ঘটনা দিয়ে ডিসট্র্যাক্টেড হয়ে যান । এজন্য আপনাকে কিছুটা হলোও আইসোলেশনে থাকতে হবে ।
অপ্রয়োজনীয় বিষয়ে সোশাল মিডিয়ায় ঝগড়া, মারামারি, টক্সিক ফ্রেন্ড, আশেপাশের মানুষের সাথে অহেতুক তর্ক আপনার পড়াশুনার আগ্রহ টা শেষ করে দেয় ।

একারনে পজিটিভ মানুষদের সাথে থাকুন, যারা পজিটিভ ভাইব দিবে, আপনাকে অনুপ্রাণিত করবে । পৃথিবীতে আপনাকে সবাই পছন্দ করবে না, করার দরকার ই বা কী আছে । আপনি আপনার কাজটা করে যান, নিজেকে প্রস্তুত করুন, তৈরি করুন ।

2) জনপ্রিয়তার পেছনে দৌড়ানোর দরকার নাই । একটা মানুষের সারাজীবন জনপ্রিয়তা থাকতে পারে না । এটা আজ হোক কাল হোক থাকবে না ।
আপনার স্যাটিসফেকশন টা থাকবে নিজের কাছে আপনি নিজের সর্বোচ্চ ইফোর্ট টা দিতে পারছেন কিনা অথবা আপনি নিজেকে প্রশ্ন করুন বিষয়টা ক্লিয়ারলি জানেন কিনা না জানলে আরও ইফোর্ট দেন।

3) ফল লাভের চিন্তা না করে কাজ টাকে উপভোগ করুন । মাহেন্দ্র সিং ধোনি বলেছিলেন, " Cricket is all about taking right decision & working hard and result is always the bi-product . "
অনেক ভাল খেলেও ম্যাচটা আপনি পেনাল্টি শুটআউটে হেরে যেতে পারেন একারনে প্রাপ্তি টা ফলাফলে না কাজের মধ্যেই ।

4) বই পড়ার সময়ে একটা ফ্লো বা গতিতে পড়েন । প্রথমবারেই সবটা বুঝতে হবে না । কিছু গুরুত্বপূর্ন লাইন দাগায়ে রাখেন প্রয়োজনে স্টিকি নোট লাগায়ে রাখেন বইয়ে । যাতে পরবর্তীতে যেকোন প্রয়োজনে আবার দেখে নিতে পারেন ।

5) একটা বই পড়ার পরেই আপনি বুঝতে পারবেন নেক্সট আপনার কোনটা পড়তে হবে ।
Indian Constitution নিয়ে যেকোন বই পড়তে গেলেই Indian Supreme Court এতবার Austin এর বই এর রেফারেন্স দিয়েছে যে আপনাকে এমনিতেই ঐ বইটা কিনে আনতেই হবে ।

7) নিজের এরকম একটা সার্কেল রাখেন যাদের সাথে এই বিষয়ে আলোচনা, বিতর্ক করা যায়, আড্ডা দেওয়া যায় তাহলে আগ্রহ টা বাড়বে ।

8 পড়া নাহলেও দিনের একটা নির্দিট সময় পড়ার টেবিলে বসার অভ্যাস টা রাখেন । অভ্যাস হলো ধীরে ধীরে উপভোগ করতে শুরু করবেন ।

9) যেকোন বিষয়ে ভিন্ন মতামত কে শ্রদ্ধার সাথে নিয়ে সেটা আসলেই যৌক্তিক কিনা পড়াশুনা করে নিজেই সিদ্ধান্ত নেন । যদি আদর্শ, গুরু বা নেতার কথাকেই শেষ কথা হিসেবে গ্রহণ করা শুরু করেন তাহলে আপনি মানসিক দাসত্ব থেকে বের হতে পারবেন না৷

10) সবশেষে সুন্দর মন , হাসি খুশি থাকবেন । মনের মধ্যে অহংকার আর বিদ্বেষ নিয়ে কোন ভাল কাজ করা প্রায় অসম্ভব ।

আমি নিজে এই টেকনিক গুলো এপ্লাই করার চেষ্টা করেছি একারনে শেয়ার করলাম । আপনাদের আরও সুন্দর আইডিয়া থাকলে শেয়ার করবেন ।

©️

ডা. মো: শামীম শাহরিয়ার ,
MBBS (DMC) ,
৪৪তম বিসিএস (পররাষ্ট্র) ,
মেধাক্রম: ১ম

4 days ago | [YT] | 64

Smart Sohay Job

প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া রিভিউ হচ্ছে না : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ


প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন , প্রাথমিকের প্রাথমিকের ১৪ ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগের পুরো প্রক্রিয়াটি শেষ হয়নি । সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক সংকট রয়েছে । আমাদের শিক্ষক নিয়োগ দিতে হবে । এটি জরুরি । আমরা নিয়োগ প্রক্রিয়া রিভিউ করছি না ।

6 days ago | [YT] | 24

Smart Sohay Job

=> বিসিএস ভাইভা অভিজ্ঞতা

মেহেদী হাসান মিথুন
বিসিএস পুলিশ ক্যাডার (সুপারিশপ্রাপ্ত)
মেধাক্রমঃ ২য়
পছন্দক্রমঃ পুলিশ, কাস্টমস, এডমিন, ফরেন, ট্যাক্স, অডিট,…
পোশাকঃ নেভি ব্লু স্যুট, সাদা শার্ট, কালো প্যান্ট, কালো বেল্ট, হাত ঘড়ি
ব্যাপ্তিকালঃ ৮-১০ মিনিট
[সকল প্রশ্নগুলোর উত্তর নিজের মত করেই যথেষ্ট ফ্লুয়েসি বজায় রেখেই করেছি। বোর্ড নার্ভাস হবার সুযোগ দেয় নি। এক্সটার্নাল স্যারেরা এতটাই ফ্রেন্ডলি ছিলেন যে মনে হচ্ছিল কোন আত্মীয়ের সাথে গল্প করছি। কয়েকবার এমনও হয়েছে যে উচ্চস্বরে সবাই হেসেছি। বেশিরভাগ প্রশ্নই ছিল আলোচনামূলক, আমার মতামত যাচাইয়ের, যেগুলোর নির্দিষ্ট কোন উত্তর নেই, একেকজন একেকভাবে দিতে পারে। আবার, সেগুলোর ঠিক কি উত্তর করেছিলাম সেটা ভাইভা বোর্ড থেকে বের হয়েই ভুলে গিয়েছিলাম। কাজেই তার উত্তর আমি লিখলাম না। আবার এখন যদি উত্তর একটা লিখে দেই সেটাও হবে অতিরঞ্জিত, বানোয়াট ও গোছানো। আমার ভাইভার আগে অনেক ভাইভা অভিজ্ঞতা পড়ে মনে হত এতো সুন্দর করে গুছিয়ে আসলেই কি বলা সম্ভব? এখন জানি সম্ভব না। কারণ ভাইভায় আমি কি বলেছি সেটা যদি ৩/৪ মাস পরে ফলাফল প্রাপ্তির পরে লিখতে বসি সেটায় অমিল থাকবে অনেক। তাই সেদিকে পা বাড়ালাম না।]
গুড আফটারনুন বলে প্রবেশ করি।
স্যার তৎক্ষণাৎ বসতে বললেন।
চেয়ারম্যানঃYour first choice is Police. Police still operates with age old laws, rules and regulations formulated by Britishers. Why do you think it is still relevant at current time?
চেয়ারম্যানঃ Do you know why this laws were formulated at the first place?
চেয়ারম্যানঃAbout Police, people have some negativity. Have you noticed any change to differ the view in recent years adopted by Police?
চেয়ারম্যানঃCan you tell me something about CTTC?
চেয়ারম্যানঃ I will state something now and you will have to say something about that. “Appearances are often deceiving”
[চেয়ারম্যান স্যার পুলিশ নিয়ে আরও কিছু প্রশ্ন করেছিলেন যেটা আমার এই মুহূর্তে মনে নেই]
১ম এক্সটার্নালঃ What is development?
১ম এক্সটার্নালঃ What is country’s development?
১ম এক্সটার্নালঃ বাংলাদেশের ১ম ম্যাচ কোথায় অনুষ্ঠিত হবে?
[ICC World Cup শুরু হবার আগে ভাইভা হয়েছিল]
আমিঃ দুঃখিত স্যার, আমি ক্রিকেট খেলা খুব একটা দেখি না।
১ম এক্সটার্নালঃ তাইলে কি করেন?
আমিঃ ফুটবল খেলা দেখি, ফুটবল খেলি, বই পড়ি।
১ম এক্সটার্নালঃ কোন ধরনের বই?
আমিঃ উপন্যাস, স্যার।
১ম এক্সটার্নালঃ সর্বশেষ কোন উপন্যাস পড়েছেন?
আমিঃ অরণ্যের দিনরাত্রি। সুনীল গঙ্গোপাধ্যায়ের।
১ম এক্সটার্নালঃ এটা নিয়ে একটা সিনেমা বানান সত্যজিৎ রায়। দেখেছেন?
আমিঃ জি, স্যার।
১ম এক্সটার্নালঃ নায়িকা যেন কে ছিলেন?
আমিঃ স্যার, শর্মিলা ঠাকুর।
১ম এক্সটার্নালঃ নাহ। উনি না। একজন বলিউডের নায়িকাও অভিনয় করেন। কে যেন?
আমিঃ স্যার, ঠিক নামটা মনে করতে পারছি না। তবে, তিনি সাঁওতাল মেয়ের চরিত্রে অভিনয় করেন।
১ম এক্সটার্নালঃ হ্যাঁ, ঠিক ঠিক।
১ম এক্সটার্নালঃ তারা ঘুরতে কোথায় গিয়েছিল? [উপন্যাসের বন্ধুরা]
আমিঃ স্যার, পালামৌ।
১ম এক্সটার্নালঃ ওভাবে না। জায়গাটা এখন কোথায় এস্ফেসিফিকালি বলেন?
আমিঃ স্পেসিফিক কোন প্রদেশে এটা ঠিক মনে নেই স্যার। তবে আমাকে সুযোগ দিলে একটা গেস করতে পারি। [আমি বিহার ও ঝাড়খণ্ডের মধ্যে সন্দিহান ছিলাম। তবে আন্দাজে কোন উত্তর দিব না বলে এভাবে গেস করার সুযোগটা চেয়ে নিয়েছিলাম]
১ম এক্সটার্নালঃ সম্মতিসূচক ইশারা করলেন।
আমিঃ বিহারে স্যার।
১ম এক্সটার্নালঃ ঠিক আছে। বিহারের পশ্চিমে ঝাড়খন্ডে।
[এরপরে স্যার সবার সাথে ঐ সত্যজিৎ রায়ের পথের পাঁচালি সিনেমা মুক্তি পাবার পরে বলিউডের রাজ কাপুরের গল্প শেয়ার করলেন। এখানেই হাসাহাসি হলো]
২য় এক্সটার্নালঃ বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিসিএসে কম আসে কেন? আত্মবিশ্বাসের অভাব?
২য় এক্সটার্নালঃ তাহলে কি বেসরকারিতে মেধাবী শিক্ষার্থী আসে না?
[২য় এক্সটার্নাল স্যার শুরুতে আরও কিছু প্রশ্নে করছিলেন, যেটা অনেক চেষ্টা করার পরেও মনে আসে নি আর। তবে ১ম প্রশ্ন করার পরে সেটা আমি ভুল করে ইংরেজিতে দিতে শুরু করলে স্যার বাংলায় করতে বলেছিলেন]
এরপরে চেয়ারম্যান স্যার কিছু ব্যক্তিগত প্রশ্ন করে ছেড়ে দিলে আমি সালাম দিয়ে বের হয়ে আসি।

1 week ago | [YT] | 25

Smart Sohay Job

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৭৭ হাজার শিক্ষক নিয়োগে নতুন নীতিমালা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে; পরীক্ষার মানবণ্টনে পরিবর্তন আনা হয়েছে।

(বিস্তারিত কমেন্টে)

1 week ago | [YT] | 26