Love from Fancy

যখন গুণ গুণ করতাম,
কিছু লিখতে চাইতাম,
আবোল তাবোল মনের ভেতরে
কেবলই কথা কইতাম
নিজের সাথে ,জানো ?

ঠিক এমন একটি টুকটুকে লাল জামদানী কারুকাজ করা ডায়েরি ,
মানে বলতে পারি একটি খাতার
(হা হা হা)
খুব বেশি স্বপ্ন দেখতাম,
বড় কবি হবো
লেখিকা,বা অনেক বড় শিল্পী হবার জন্য নয় !!
খাতায় তুলে রাখার জন্য
এই সখের দু একটা ছন্দ ,
তান সরগম লিখে রাখতে পারি
এর বেশি কিছু না ।
খুব বেশি চাওয়া পাওয়া ছিলো না মোটেও,
এমন কি ভারি গহনা হীরা জহরত ও না ।

এতদিন পরে ,তোমার এই লাল খাতায় কি লিখি প্রিয়তম ?
অবশিষ্ট গান কবিতা ছন্দ কিছুই যে নেই আর আমার ,
কলম তুলে নিতে ভুলে গিয়েছি ,
লেখালেখি তেমন আর নেই ।
এখন আমি আঁকি !
ছবি আঁকি
ছবি আঁকতে খাতার প্রয়োজন হয়না
আমার প্রিয়তম,মনের খাতায় হিজিবিজি আঁকি ছন্দবিহীন!
অযত্নে অবহেলায় ধুলোবালি পরে
আসবাবপত্রের এক কোনায় জমে থাকা ,
তোমার দেয়া লাল খাতাটি শুধুই এখন অপ্রয়োজনীয় বস্তু,
প্রিয়তম । ✒️ফারাহ ফ্যান্সি। ।

2 weeks ago | [YT] | 0

Love from Fancy

2 weeks ago | [YT] | 0

Love from Fancy

সব প্রেমেই কাঁদা যায় না,
সব অপেক্ষা ক্যালেন্ডারের পাতায় দাগ টেনে রাখা যায় না।
কিছু ভালোবাসা হয় নিঃশব্দে,
নিজেকে অন্ধকারে রেখে অন্যের আলো দেখার মতো।

2 months ago | [YT] | 0

Love from Fancy

একটাই কথা আমার
আগেও বলেছি বহুবার ,
এখনও বলছি ,সারাজীবন বলব ,
ভুল ছিলে তুমি ,তোমার বলা কথা গুলো ভুল ,তোমার দেয়া অপবাদ গুলো ভুল ,
তাই তো গায়ে মাখি না খুব একটা,
বরং
নিজেকে দাপিয়ে বেড়াই কিশোরী হয়ে ,
বয়স কত হলো ভেবে কি লাব টা “শুনি”
কতটা ভালো আছি কত টা মন্দ,
হিসেব টা কি ,দেবে কেও “গুনি”?
আজকাল ওসব “দুষ্টু” কথায় খুব একটা পোষায়না আমার ,
প্রয়োজন সবার মিটাতে মিটাতে, বয়স হইলো পার। শেষ বয়সে এসে দেখি সুখ টা আমার এপার ,আমি গেলাম ওপার!!
আগেও বলেছি বহুবার ,
এখনও বলছি ,
আবারও বলব বার বার ….
ভুল ছিলে তুমি ,স্বপনের বিভোরে ছিলাম আমি ।।
✒️ফারাহ ফ্যান্সি

1 year ago | [YT] | 1

Love from Fancy

সম্পর্কগুলো কখন যেনো ব্লকলিস্টে চলে যায়, কি আজব তাইনা,কোনো সম্পর্ক তিক্ততা হওয়ার আগেই সংশোধন হওয়া জরুরী।

1 year ago | [YT] | 2

Love from Fancy

কেউ জানবে না একটা অপ্রিয় নির্ঘুম রাতে আমার প্রিয় অসুখ তুমি। আমি না চাইলেও তুমি কত কিছু দিয়ে গেলে ; ঘুমের ঔষধ, বুক মোচড়ানো ব্যথা, বালিশ ভেজা এক পসলা কান্না, নিয়ম বেঁধে শেষ রাতের ঘুম, আর হটাৎ দুঃস্বপ্ন। কেও বুঝবে না ,তোমার অভাবে কতটুকু অসহায় লাগে নিজেকে। । কেউ জানবে না আমার কষ্ট ,বুঝবেও না একটা ব্যথা প্রতিনিয়ত কামড়ে রাখে বুকের পাঁজর ।✒️ফারাহ ফ্যান্সি 28/05/2024

1 year ago | [YT] | 1

Love from Fancy

আমাকে তো ভালোবাসলেই না- আমার পরে আর যাকে ভালোবাসো তাকে কোনদিন বুঝতে দিও না নিঃসঙ্গতা কেমন। আমার পরে আর যাকেই ভালোবাসো না কেনো,তার যত্ন নিও প্রিয় নতুন শাড়ির মত, দাগ পড়তে দিও না কোনোদিনও তার কোমল হৃদয়ে।। ✒️ফারাহ ফ্যান্সি 17/05/2024

1 year ago | [YT] | 3