Sportably yours, Sadid

Sports, history, science, tactics and etc.


Sportably yours, Sadid

এই যে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ উইনিং ইনিংসটা খেলে গেলেন তাওহীদ হৃদয়, এখন ড্রেসিংরুমে ফিরে গিয়ে তাঁর প্রথম কাজ হবে মাকে ফোন করা। সেই মা, যাকে হৃদয় মানেন তাঁর সব কিছু, তিনি এখন ক্যান্সারে আক্রান্ত।

মায়ের এইরকম দশায় নিজের মানসিক স্থিতি ধরে রাখা খুব খুব কঠিন। তাওহীদ হৃদয়ের সীমাবদ্ধতার কমতি নেই, কিন্তু যেটুকু সামর্থ্য আছে, তা ছিঁটেফোঁটাও যে দেখা যাচ্ছে না ম্যাচে, তার পেছনে মায়ের অসুস্থতার ভূমিকা না থেকে পারেই না।

হৃদয় দুইটা ক্যাচ মিস করার পরে আমারও ভীষণ রাগ উঠেছিল। প্রবল ক্ষোভের বহিঃপ্রকাশ থেকে লিখলামও, 'এইরকম ক্রিকেটারকে মাঠে দেখাটা অত্যাচার।' কিন্তু, একই সঙ্গে যেহেতু হৃদয়ের মানসিক অশান্তির খবরটা জানা, এটাও জানা, হৃদয় নিজেই এই মানসিক অশান্তির মাঝে খেলতে চাইছিলেন না; সবাইকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করলাম ব্যাপারটা।

শুধু হৃদয়ের ঘটনাটা না, বাংলাদেশ এশিয়া কাপে ভারত আর পাকিস্তানের সঙ্গে খেলবে টানা দুই দিন। শ্রীলঙ্কাকে হারানোর পরে বাংলাদেশের জন্য ফাইনাল আর মাত্র একটা জয়ের ব্যাপার। ভারতের যা ফর্ম, তাতে পাকিস্তান ম্যাচই হওয়া উচিত রিয়েলিস্টিক টার্গেট। একটু ফ্রেশ হয়ে নামলে ওই ম্যাচটায় বাংলাদেশ কি জিততেও পারত না?

আচ্ছা, জেতা-হারার কথা বাদই দিই। পাকিস্তান ম্যাচের আগে যেখানে ডে-অফ দেওয়া গেল, সেখানে কেন অন্য গ্রুপের রানার্স-আপ ডে-অফ পাবে না? এসিসির এই ফিক্সচার কেন মেনে নিতে হবে দেখেও?

অথচ, আজ দুপুরে যখন পোস্ট করলাম, কমেন্টের ছিরি এমন, 'আমাদের যে দল তিন দিন পর ম্যাচ হলেও আমাদের পারপোমেনসে আহামরি উন্নতি হবে না।'

ক্রিকেটারদের কখন সমর্থন করতে হবে, কখন বাতিল করতে হবে, এই জ্ঞানটা নেই বলেই দেশের ক্রিকেট-সংস্কৃতিতে বদল আসে না।

#acc #fblifestyle #asiacup2025🏏💪❤️ #srilanka🇱🇰 #srilankan #asiacup #bangladeshclub #icc #towhidhridoy

4 months ago | [YT] | 0

Sportably yours, Sadid

শুভ জন্মদিন, জসপ্রীত বুমরাহ! বুমরাহ স্পেশাল তাঁর ব্রেইন আর কন্ট্রোলের জন্যেই! What makes Bumrah special? #bumrah #bgt24
https://youtu.be/WorLXuhqvt4

1 year ago | [YT] | 2

Sportably yours, Sadid

জোর গুঞ্জন, ভারত-অস্ট্রেলিয়া সিরিজ শেষেই টেস্ট ক্যারিয়ার থেমে যাচ্ছে বিরাট কোহলি, রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা থেকে যেকোনো দুজনের। সংখ্যাটা বাড়তেও পারে।

#viratkohli #rohitsharma #rashwin #jadeja #ashwin

1 year ago | [YT] | 1

Sportably yours, Sadid

প্রথমত, শান্তর ওয়েট ট্রান্সফার হচ্ছে না ঠিকমতো। তিনি যেহেতু টপ-অর্ডারে খেলেন, মানে নতুন বলের অ্যাগেইনস্টে অপোনেন্ট তাকে সামনে সামনেই বল করবে। তো শরীরের ভর যদি সামনের পায়ে না আসে, ফ্রন্ট ফুটের শটগুলো ঠিকমতো খেলতে পারার কথা না তার, এবং সেটা পারছেনও না।

তিনি যে কারণে ফ্রন্ট ফুটে খেলতে গেলে হাত এগিয়ে দিচ্ছেন কেবল। চোখের নিচ থেকে খেলার বদলে বল খেলছেন শরীর থেকে বেশ খানিকটা সামনে। যেটা তাকে আউটসাইড এজের বড় ক্যান্ডিডেট বানাচ্ছে। তিনি কাভার ড্রাইভ করতে গিয়ে, ফরওয়ার্ড ডিফেন্স করতে গিয়ে স্লিপে ক্যাচ দিচ্ছেন, এই দৃশ্য আপনি তাই হরহামেশাই দেখেন।

ভিডিও: https://youtu.be/Ivv0tMixmCs

1 year ago | [YT] | 0

Sportably yours, Sadid

বুমরাহ বনাম মুশফিক: রীতিমতো ছেলেখেলা!

বিস্তারিত: https://youtu.be/_rAtopTSvmQ?si=y-NNg...

1 year ago (edited) | [YT] | 2

Sportably yours, Sadid

বিস্তারিত পড়ুন: www.facebook.com/share/p/7RYSXkjkYGm5K5qv/?mibexti…

1 year ago | [YT] | 2

Sportably yours, Sadid

দেখেছেন?

লিংক: https://youtu.be/A2fI3fnCz-g

2 years ago | [YT] | 0

Sportably yours, Sadid

জেনেছেন?

লিংক: https://youtu.be/cEmfesXoPAk

2 years ago | [YT] | 9

Sportably yours, Sadid

দেখে নিন এই লিংকে:

https://youtu.be/p63L9oOgLd4

2 years ago | [YT] | 15