Learning Point School (LPS)



Learning Point School (LPS)

আলিম-২৬ আরবি ১ম পত্র এক্সাম কেমন হলো?

1 month ago | [YT] | 18

Learning Point School (LPS)

গণিত কেমন দিলেন দাখিল-২৬ বস/ম্যামরা?
আরবি ২য় পত্র সাজেশন লাগবে?👀

3 months ago | [YT] | 15

Learning Point School (LPS)

আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ,
আলহামদুলিল্লাহ।

নতুন সিলেবাসেও ১০০% কমন। এলপিএস এর প্রাইড থাকবে যুগ যুগান্তরে। এবার বলো কমন পাওয়ার পর তোমার এক্সাম কেমন হলো?

3 months ago | [YT] | 48

Learning Point School (LPS)

রাত পোহালেই দাখিল/এসএসসি পরিক্ষা শুরু..!! আজকের রাতটা হয়তো একটু অস্থির লাগছে, মনে হাজারটা চিন্তা ঘুরছে, “আমি কি পারবো?”, “সব মনে আছে তো?” "কি কি পড়বো আর কি কি বাদ দিবো" এগুলো খুব স্বাভাবিক। কিন্তু মনে রেখো, বছরের পর বছর ক্লাস, পড়া, পরীক্ষা, প্রস্তুতি সবকিছুই তোমাকে আজকের এই মুহূর্তের জন্য তৈরি করেছে। তারউপর আশেপাশের অনেকেই হয়তো ভয় দেখাচ্ছে এইবার খুব কঠিন, নকল করা যাবেনা, হুট করে মিলন সাহেব এসে হানা দিবেন হলে ইত্যাদি ইত্যাদি। কিন্তু ভাইয়া/আপু তুমি এসবে কেনো পাত্তা দিচ্ছো? নিজের উপর আত্মবিশ্বাস রাখো, শেষ মূহুর্তে গুরুত্বপূর্ণ আয়াতগুলো, প্রশ্নগুলোতে চোখ বুলিয়ে যাও, ইনশাআল্লাহ তোমার কোন অসদুপায় অবলম্বন করতে হবেনা। তবে পরিক্ষার পূর্বে কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি-
১) হলে যাওয়া পূর্বে অতিরিক্ত কলম, পেন্সিল, স্কেল, প্রবেশপত্র নিয়েছো কিনা চেক করবে।
২) বাড়ি থেকে বের হওয়ার আগে পিতা-মাতা, গুরুজন, শিক্ষকদের সালাম জানিয়ে দোয়া চেয়ে নিতেও ভুলোনা।
৩) অবশ্যই অবশ্যই মাথা ঠান্ডা রেখে রোল, রেজিষ্ট্রেশন এর বৃত্ত গুলো ভরাট করবে। মনে রাখবে এইগুলো ভুল করলে কিন্তু তোমার খাতা বাতিল হয়ে যেতে পারে। তাই কিছু না বুঝলে অবশ্যই হলে গার্ডে থাকা শিক্ষকদের জিজ্ঞেস করে নিবে, আর যদি কেউ ভুল করেই ফেলো, তাহলে সাথে সাথে দাঁড়িয়ে কর্তব্যরত শিক্ষককে জানাবে।
৪) আমরা জানি আমাদের এলপিএসের সবাই অনেক মেধাবী আর স্মার্ট। তবুও পরিক্ষার হলে কোন ধরনের অসদুপায়ের সাহায্য নিবেনা, পাশের পরিক্ষার্থীকে বিরক্ত করার চিন্তা যেনো ভুলেও মাথায় না আসে।
৫) সবগুলো প্রশ্ন অবশ্যই টাচ করার চেষ্টা করবে। দরকার হয় কম লিখো, তাও সবগুলো লিখো, কোন আন্সার যেনো বাদ না যায়।
৬) মনে মনে দোয়া ও ইস্তেগফার পড়ো, আল্লাহর ও নিজের উপর ভরসা রাখো, ইনশাআল্লাহ তোমার সব কমন পড়বে, পরিক্ষা ভালো হবে।
৭) লেখা শেষ হওয়ার পর খাতা চেক দিতে ভুলোনা।

সর্বোপরি, একটা পরীক্ষা তোমার পুরো জীবন নয়। এটা শুধু একটা ধাপ, একটা সুযোগ নিজেকে প্রমাণ করার।
ভুল হতেই পারে, কঠিন লাগতে পারে, তবুও থেমে যেও না। কারণ সফলতা তাদেরই আসে, যারা শেষ পর্যন্ত চেষ্টা করে যায়।
ইনশাআল্লাহ, তোমাদের পরিশ্রম বৃথা যাবে না।
এলপিএসের পক্ষ থেকে সকলের জন্য শুভকামনা রইলো।

3 months ago | [YT] | 21

Learning Point School (LPS)

দাখিল-২৬, আগামীকাল সন্ধ্যা ৭.৩০ টায় ইসলামের ইতিহাসের "ভারতে মুসলমানদের ইতিহাস" অধ্যায়গুলোর উপর ক্লাস হবে।
হুবহু কিছু সৃজনশীল এক্সামে কমন পাবা, ইনশাআল্লাহ।
কালকের ক্লাসটি ফেসবুক লাইভে হবে।

www.facebook.com/share/17FkJLLkb6/?mibextid=wwXIfr

3 months ago | [YT] | 10

Learning Point School (LPS)

জাহিদ ভাইয়া এখন রাস্তায় আছে। তাই ৭.৩০ এ বোধ হয় ক্লাস শুরু করতে পারবেনা। তবে ৪৫ এর মধ্যে ক্লাস শুরু হবে। ইনশাআল্লাহ

3 months ago | [YT] | 11

Learning Point School (LPS)

এলপিএস এর সকলকে আকবরীয় বাংলা নববর্ষের শুভেচ্ছা!
১৪৩৩ বঙ্গাব্দ!!

3 months ago | [YT] | 45

Learning Point School (LPS)

আহলান সাহলান মাহে রমাদ্বান🌙

5 months ago | [YT] | 25

Learning Point School (LPS)

দাখিল-২৬ এর এই গ্রুপে এখন ১০০০ জন আছে! এই ১০০০ জাস্ট সংখ্যা না। এটা ১০০০ জনের বিশ্বাস আর ভরসা।

আমরা সৎ। আমাদের উদ্দেশ্যও সৎ। আমাদের বিশ্বাস একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা। আল্লাহই আমাদেরকে তোমাদের জন্য ওসিলা হিসেবে এনে দিয়েছেন।

আল্লাহ সাহায্য করুক। আমিন।
THE BEST NEVER REST🏆

দাখিল ২৬ সাজেশন সিরিজ || টাগেট A+ এবং চূড়ান্ত গাইডলাইন গ্রুপ লিংক কমেন্টে-

5 months ago | [YT] | 46

Learning Point School (LPS)

ব্রেকিং নিউজ🔥

দাখিল পরীক্ষা হবে এপ্রিলের শেষ সপ্তাহে। আলিম পরীক্ষা হবে জুলাইয়ের শেষ সপ্তাহে, ইনশাআল্লাহ।

সোর্স: The daily Campus

6 months ago | [YT] | 13