The Sonargaon University (SU) is one of the Bangladesh’s preeminent private university, approved by University Grants Commission (UGC) of Bangladesh and Bangladesh Government (GoB) and has been sponsored by Sonargaon University (SU) Trust. The Trust is registered, non-political, non-profit voluntary organization. The members of SU Trust are mostly eminent entrepreneur from academic arena, felt the need for a private university to bring quality education within the reach of students with modest economic means. The quality of our teaching and learning is underpinned by the best staff: student ratios. Our professors teach at every level as well as are engaged in ground-breaking research. Our work is audited regularly by the University Grants Commission (UGC) of Bangladesh and we have been supported by a strong Academic Advisory Council.
Sonargaon University
গত ১১ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখে সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ে CRTC আয়োজিত "Building Global Rankings through Research Excellence and International Collaboration in Higher Education" শীর্ষক এক গুরুত্বপূর্ণ সেমিনারে অত্যন্ত তথ্যবহুল ও তাৎপর্যপূর্ণ বক্তব্য প্রদান করেন ড. মোহাম্মদ রাশেদ হাসান পলাশ।
উচ্চশিক্ষায় গবেষণার উৎকর্ষ, আন্তর্জাতিক সহযোগিতা এবং বৈশ্বিক র্যাংকিংয়ে অবস্থান উন্নয়নের বিভিন্ন কৌশল নিয়ে তাঁর মূল্যবান আলোচনা ছিল অত্যন্ত শিক্ষণীয় ও অনুপ্রেরণাদায়ক।
উক্ত সেমিনারে আরও উপস্থিত ছিলেন—
প্রফেসর বুলবুল আহমেদ
ভারপ্রাপ্ত উপ-উপাচার্য, সোনারগাঁও বিশ্ববিদ্যালয়
প্রফেসর মো. আল-আমিন মোল্লা
ডিন, বিজনেস অনুষদ, সোনারগাঁও বিশ্ববিদ্যালয়
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) প্রফেসর হাবিবুর রহমান কামাল, এনডিসি, পিএসসি, পিএসডি
ডিন, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ, সোনারগাঁও বিশ্ববিদ্যালয়
প্রফেসর ড. এ. এস. এম. তারিক ইকবাল
ডিন, কলা ও মানবিক অনুষদ, সোনারগাঁও বিশ্ববিদ্যালয়
ড. মো. শরিফুল ইসলাম
সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ব্যবসায় প্রশাসন বিভাগ; ভারপ্রাপ্ত পরিচালক, সেন্টার ফর রিসার্চ, ট্রেনিং অ্যান্ড কনসালটেন্সি (CRTC), সোনারগাঁও বিশ্ববিদ্যালয়
মো. আবু হানিফ
অতিরিক্ত পরিচালক, সেন্টার ফর রিসার্চ, ট্রেনিং অ্যান্ড কনসালটেন্সি (CRTC), সোনারগাঁও বিশ্ববিদ্যালয়
এস. এম. নুরুল হুদা
রেজিস্ট্রার, সোনারগাঁও বিশ্ববিদ্যালয়
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধানগণ উপস্থিত ছিলেন।
গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বৈশ্বিক পর্যায়ে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে তাঁর দিকনির্দেশনা সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের শিক্ষাগত উৎকর্ষ অর্জনের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
13 hours ago | [YT] | 0
View 0 replies
Sonargaon University
শিক্ষার গণ্ডি পেরিয়ে শিল্পের বাস্তবতায় AMT & FDT শিক্ষার্থীরা
৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সোনারগাঁও ইউনিভার্সিটির Apparel Manufacture and Technology (AMT) ও Fashion Design and Technology (FDT) বিভাগের শিক্ষার্থীরা Purbachal International Textile & Garments Exhibition-এ অংশগ্রহণ করে একটি বাস্তবমুখী শিক্ষামূলক অভিজ্ঞতা অর্জন করেন।
প্রদর্শনীতে শিক্ষার্থীরা আধুনিক গার্মেন্টস ও ফ্যাশন প্রযুক্তির বিভিন্ন মেশিন, উৎপাদন প্রক্রিয়া এবং নতুন ধরনের fabric ও accessories সরাসরি পর্যবেক্ষণ করেন। একই সঙ্গে industry representatives-দের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে internship ও ভবিষ্যৎ career opportunities সম্পর্কে ধারণা লাভ করেন।
এছাড়াও উদ্যোক্তা হওয়ার আগ্রহী শিক্ষার্থীরা suppliers ও industry partners-দের সঙ্গে সরাসরি ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে আলোচনা করার সুযোগ পান। সিনিয়র শিক্ষার্থীদের নেতৃত্বে জুনিয়রদের অংশগ্রহণ পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে এবং teamwork ও leadership-এর বাস্তব অভিজ্ঞতা তৈরি করে।
সোনারগাঁও ইউনিভার্সিটি বিশ্বাস করে, প্রকৃত শিক্ষা শুধু শ্রেণিকক্ষের মধ্যে সীমাবদ্ধ নয়। বাস্তব শিল্পজগতের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ তৈরি করাই তাদের ভবিষ্যৎ পেশাজীবনকে আরও আত্মবিশ্বাসী ও দক্ষ করে তুলতে পারে।
1 day ago | [YT] | 3
View 0 replies
Sonargaon University
দেশি জোশে মাঠে নামছে সোনারগাঁও ইউনিভার্সিটি! 🏏🔥
Clemon Indoor Uni Cricket 2026-এর জমজমাট লড়াইয়ে এবার মাঠে নামছে Sonargaon University।
দলের নেতৃত্বে থাকছেন অধিনায়ক Rony Talukdar, আর দলের পাশে অনুপ্রেরণা ও প্রতিনিধিত্বের দায়িত্বে থাকছেন অ্যাম্বাসাডর Marzia Akter Ananna।
ব্যাট-বলের উত্তেজনা, প্রতিযোগিতার স্পিরিট আর জয়ের প্রত্যয় নিয়ে আমরা প্রস্তুত — নিজেদের সেরাটা উজাড় করে দিতে!
মাঠের পাশে থেকে সমর্থন জানান, গলা ফাটিয়ে উৎসাহ দিন! 📣
জয় শুধু স্কোরবোর্ডে নয়, থাকুক প্রতিটা হৃদয়ে! 🏆
#SonargaonUniversity #ClemOn2026 #IndoorCricket #TeamSonargaon #SU
2 days ago | [YT] | 1
View 0 replies
Sonargaon University
সোনারগাঁও ইউনিভার্সিটি পরিবারের জন্য এটি অত্যন্ত আনন্দ ও গর্বের একটি মুহূর্ত।
আমাদের প্রিয় শিক্ষার্থী Shammy Akter Shanta (টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ, Batch 23A) উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যের University of Salford-এ পড়াশোনার সুযোগ পেয়েছেন।
তিনি সেখানে MSc in Procurement, Logistics and Supply Chain Management প্রোগ্রামে অধ্যয়ন করবেন এবং অর্জন করেছেন Gold Excellence Scholarship।
তিনি সোনারগাঁও ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের একজন গোল্ড মেডেলিস্ট এবং টেক্সটাইল ক্লাবের সাবেক সহ-সভাপতি ছিলেন। তাঁর এই অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, বরং আমাদের টেক্সটাইল বিভাগের শিক্ষার্থীদের জন্যও একটি অনুপ্রেরণার উদাহরণ।
সোনারগাঁও ইউনিভার্সিটি পরিবারের পক্ষ থেকে তাঁর নতুন একাডেমিক যাত্রার জন্য রইল আন্তরিক শুভকামনা। তাঁর উচ্চশিক্ষার এই পথচলা হোক জ্ঞান, সাফল্য ও নতুন সম্ভাবনায় পরিপূর্ণ।
3 days ago | [YT] | 6
View 1 reply
Sonargaon University
শোক ও শ্রদ্ধাঞ্জলি
চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে মর্মান্তিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই বীর সেনাসদস্যের অকাল মৃত্যুতে সোনারগাঁও ইউনিভার্সিটি পরিবার গভীরভাবে শোকাহত।
দেশের নিরাপত্তা রক্ষা ও কর্তব্য পালনে নিয়োজিত অবস্থায় তাঁদের এই আত্মত্যাগ জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। কর্তব্যের প্রতি তাঁদের নিষ্ঠা, সাহস ও আত্মত্যাগকে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।
আমরা মরহুমদের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও স্বজনদের প্রতি জানাচ্ছি আন্তরিক সমবেদনা। একই ঘটনায় আহত সেনাসদস্যদের দ্রুত ও পূর্ণাঙ্গ আরোগ্য কামনা করছি।
বীর সেনাসদস্যদের আত্মত্যাগের প্রতি সোনারগাঁও ইউনিভার্সিটি পরিবারের বিনম্র শ্রদ্ধা।
3 days ago | [YT] | 3
View 0 replies
Sonargaon University
সোনারগাঁও ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হলো "The Last Bell Rings" – Senior Farewell 2026। বিশ্ববিদ্যালয় জীবনের একটি অধ্যায়ের সমাপ্তিতে graduating seniors-দের স্মরণীয় করে রাখতে সাজানো এই আয়োজনে ফিরে আসে তাঁদের পথচলার স্মৃতি — অর্জনের গল্প, বন্ধুত্বের বন্ধন, আর একসঙ্গে কাটানো মূল্যবান মুহূর্তগুলো।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Brig. Gen. (Retd) Prof. Habibur Rahman Kamal, ndc, psc, Dean, Faculty of Science & Engineering; বিশেষ অতিথি ছিলেন S. M. Nurul Huda, Registrar; এবং সভাপতিত্ব করেন Engr. Mohammad Abdul Baset, Associate Professor & Head, Department of Textile Engineering।
সম্মানিত শিক্ষকবৃন্দ, alumni ও শিক্ষার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে আবেগ, স্মৃতি ও শুভকামনায় পরিপূর্ণ একটি বিশেষ আয়োজন। graduates-দের বিশ্ববিদ্যালয় জীবনের অভিজ্ঞতা ও অর্জনকে উদযাপনের পাশাপাশি জানানো হয় আগামীর পথচলার জন্য আন্তরিক শুভকামনা।
আজ তাঁরা বিশ্ববিদ্যালয়ের আঙিনা ছেড়ে পা রাখছেন নতুন স্বপ্ন আর নতুন সম্ভাবনার পথে। সোনারগাঁও ইউনিভার্সিটির পক্ষ থেকে প্রিয় graduates-দের জন্য রইল আগামীর প্রতিটি পদক্ষেপে সাফল্য, সমৃদ্ধি ও উজ্জ্বল ভবিষ্যতের শুভকামনা।
4 days ago | [YT] | 3
View 0 replies
Sonargaon University
Sonargaon University's talented students have secured three national medals at the Fibonacci International Robot Olympiad 2026 – Bangladesh National Round, marking an impressive achievement.
This success reflects their dedication to robotics, technology, innovation, and problem-solving. Building on this momentum, they are now preparing to represent Bangladesh at the World Championship 2026 in Rome, Italy.
From national success to the international stage, Sonargaon University continues to support and inspire its students, helping them turn their skills and ideas into meaningful achievements.
4 days ago | [YT] | 2
View 0 replies
Sonargaon University
Milad-un-Nabi reminds us of the noble teachings of the Holy Prophet Muhammad, whose life exemplified peace, humanity, justice, and love.
May his teachings illuminate our hearts, inspire us to walk the path of truth and humanity, and spread peace, harmony, and love throughout society.
Eid Milad-un-Nabi Mubarak
2 weeks ago | [YT] | 1
View 0 replies
Sonargaon University
Sonargaon University পরিবারের জন্য এটি সত্যিই একটি গর্বের মুহূর্ত।
আমাদের প্রিয় Arfat Uz Zaman, Department of Mechanical Engineering-এর শিক্ষার্থী, Sonargaon University Innovation Hub-এর Senior Vice President এবং Sonargaon University Debating Club (SUDC)-এর Former Executive Member, উচ্চশিক্ষার জন্য জার্মানির Nuremberg Institute of Technology-এ পড়াশোনার সুযোগ পেয়েছেন।
তাঁর এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, এটি Department of Mechanical Engineering এবং পুরো Sonargaon University পরিবারের জন্যও গর্বের। তাঁর এই সাফল্য আমাদের বর্তমান শিক্ষার্থীদের আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের স্বপ্ন পূরণে অনুপ্রাণিত করবে।
Arfat Uz Zaman - এর নতুন একাডেমিক যাত্রা হোক জ্ঞান, অভিজ্ঞতা, সাফল্য ও সম্ভাবনায় পরিপূর্ণ। তাঁর আগামীর প্রতিটি পদক্ষেপে Sonargaon University পরিবারের পক্ষ থেকে রইল আন্তরিক শুভকামনা।
Congratulations, Arfat Uz Zaman. We are proud of you.
2 weeks ago | [YT] | 4
View 1 reply
Sonargaon University
Engineering education is not limited to theoretical knowledge; hands-on learning and practical experience are essential for developing skilled engineers.
Students of the Department of Electrical & Electronics Engineering (EEE), Sonargaon University, are connecting classroom knowledge with real-world applications through Laboratory Practical Sessions. Through experiments, circuit analysis, and the use of laboratory equipment, they are developing essential skills and confidence to prepare themselves for successful careers in engineering.
2 weeks ago | [YT] | 2
View 0 replies
Load more