আমি মিম সরকার। আমার চ্যানেলে প্রতিদিনের সহজ রান্না, বারান্দার গাছপালা ও ঘরোয়া জীবনের গল্প তুলে ধরি। নিজে যা করি, সেটাই সহজভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। রান্না, গার্ডেনিং আর সাধারণ জীবন ভালোবাসলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন 💚


Mim Sorkar

🥔 আলু:

শক্তির ভালো উৎস (কার্বোহাইড্রেট সমৃদ্ধ)

পটাশিয়াম ও ভিটামিন C সমৃদ্ধ

হজমে সাহায্য করে (ফাইবার থাকে)

ভাজা বাদে সিদ্ধ বা ঝোল রূপে খেলে স্বাস্থ্যকর

🌰 কাঁঠাল বিচি:

প্রোটিনের ভালো উৎস

আয়রন ও জিঙ্ক সমৃদ্ধ — রক্তস্বল্পতা দূর করতে সাহায্য করে

হজমে সাহায্যকারী উপাদান রয়েছে

শরীর ঠান্ডা রাখে, গরমে উপকারী

🍤 চিংড়ি মাছ:

প্রোটিন ও অমেগা-৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ

হৃদরোগ প্রতিরোধে সহায়ক

ভিটামিন B12, সেলেনিয়াম, ও জিঙ্ক সমৃদ্ধ

মস্তিষ্ক ও ত্বকের জন্য ভালো

🥒 ধুন্দুল (ঝিঙ্গা/লাউ জাতীয় সবজি):

কম ক্যালোরি ও ফ্যাট — ডায়েট ফ্রেন্ডলি

হজমে সহায়ক, কোষ্ঠকাঠিন্য কমায়

ত্বক পরিষ্কার রাখতে সাহায্য করে

শরীর ঠান্ডা রাখে, ডেটক্সিফাই করে


✅ সামগ্রিক উপকারিতা (এই রান্নার):

হালকা, সহজপাচ্য ও পরিপূর্ণ খাবার

প্রোটিন, ভিটামিন, মিনারেল এবং ফাইবার সমৃদ্ধ

গরমে আরামদায়ক ও পুষ্টিকর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক।

7 months ago | [YT] | 4

Mim Sorkar

মাছের ডিম যেসব উপকারিতা রয়েছে:

১)মস্তিষ্কের স্বাস্থ্য উন্নতি করে মাছের ডিমে থাকা EPA, DHA ও DPA এক ধরনের ফ্যাটি অ্যাসিড মস্তিষ্কের স্বাস্থ্য উন্নতি করতে সহায়তা করে।
২)চোখ ভালো রাখে মাছের ডিমের মধ্যে থাকা ভিটামিন-এ ৩)চোখ ভালো রাখতে সাহায্য করে। ...
৪)অ্যানিমিয়া থেকে মুক্তি ...
৫)হার্টের সমস্যা প্রতিরোধ করে ...
৬)রক্তচাপ নিয়ন্ত্রণ হয়

9 months ago | [YT] | 4

Mim Sorkar

রং চা খাওয়ার উপকারিতা
১. শক্তি ও উদ্যম বাড়ায় রং চা ক্যাফেইন সমৃদ্ধ, যা দ্রুত শরীরে প্রবেশ করে এবং মস্তিষ্ককে সক্রিয় করে। ...
২. হৃদযন্ত্রের স্বাস্থ্য রক্ষা ...
৩. রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ...
৪. হজম শক্তি উন্নত করে ...
৫. ওজন নিয়ন্ত্রণে সহায়ক ...
৬. মানসিক চাপ হ্রাস করে ...
৭. ত্বকের জন্য উপকারী ...
৮. ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক

1 year ago | [YT] | 4

Mim Sorkar

লাউ শাক খেলে যেসব উপকার পাবেন
ছবি : সংগৃহীত
অনেকেই লাউ শাক খেতে পছন্দ করেন। ভর্তা, ভাজি, পাতুরি, তরকারি নানাভাবে এই শাক খাওয়া যায়। একাধিক উপকারী উপাদানের খনি হচ্ছে লাউ শাক। পুষ্টিবিজ্ঞানীদের কথায়, লাউ শাক ফাইবার, কার্বহাইড্রেট, ক্যালশিয়াম ও ফসফরাসের ভাণ্ডার। তাই নিয়মিত এই শাক খেলে নানা ধরনের স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায়। যেমন-

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়: লাউ শাক অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। নিয়মিত এই শাক খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। তাই সুস্থ-সবল থাকতে নিয়মিত এই শাক রাখুন খাদ্যতালিকায়।

হাড়ের শক্তি বাড়ে: আজকাল বয়স ৩০-এর গণ্ডি পেরতে না পেরতেই শুরু হয়ে যাচ্ছে হাড়ের ক্ষয়। বিশেষ করে নারীরা এই সমস্যায় বেশি পড়ছেন। অস্থিসন্ধির শক্তি বাড়ানোর ক্ষেত্রে উপকারী লাউ শাক। কারণ এই শাকে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ক্যালশিয়াম ও ফসফরাস। এই দুই খনিজ হাড়ের শক্তি বাড়ায়। ওজন কমায়: ওজন বাড়লে ডায়াবেটিস, কোলেস্টেরল, উচ্চ রক্তচাপসহ একাধিক জটিল অসুখের আশঙ্কা বাড়ে। তাই যেভাবেই হোক ওজন কমাতে হবে। সেক্ষেত্রে উপকারী হতে পারে লাউ শাক। এই শাকে উপস্থিত ফাইবারের কারণে দীর্ঘসময় পেট ভরা থাকে। ফলে বারবার খিদে পায় কম। আর কম খেলে যে ওজন নিয়ন্ত্রণে থাকবেই, তা তো বলাই বাহুল্য! এ কারণে ওজন দ্রুত কমাতে খাদ্যতালিকায় এই শাক রাখুন।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে উপকারী: রক্তে শর্করা নিয়ন্ত্রণে না থাকলে চোখ, কিডনি, হৃৎপিণ্ডসহ একাধিক অঙ্গের ক্ষতি হওয়ার আশঙ্কা তৈরি হয়। তাই রক্তে শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। সেক্ষেত্রে উপকারী হতে পারে লাউ শাক। কারণ এই শাকে থাকা কিছু অ্যান্টিডায়াবেটিক উপাদান রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করে।

হৃৎপিণ্ড সুস্থ থাকবে: আজকাল অনেকে কম বয়সেই হৃৎরোগজনিত জটিলতায় ভূগছেন। লাউশাকে থাকা নানা পুষ্টিকর উপাদান কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে। ফলে হৃৎপিণ্ডও সুস্থ থাকে।

1 year ago | [YT] | 4