Welcome to Dhaka Today – your trusted Bangla online news portal! We bring you the latest breaking news 24/7 from Bangladesh and around the world.
From politics, economy, business, ICT, science & technology to sports, entertainment, lifestyle, and special reports – Dhaka Today covers it all.
Founded in 2012, our mission is fearless, independent, and quality journalism with a focus on Dhaka and the global Bangladeshi community. Subscribe now for real-time updates and stay connected with the world, wherever you are.
#DhakaToday #BreakingNews #BanglaNews #Bangladesh #LatestUpdate
Dhaka Today
ইউরোপিয়ান সাউদার্ন অবজারভেটরির ভিএলটি টেলিস্কোপ প্রথমবারের মত আরেকটি সোলার সিস্টেমের ছবি তুলেছে! পৃথিবী থেকে ৩০০ আলোক বর্ষদূরের এই সোলার সিস্টেমে আমাদের সূর্যের মতই একটি নক্ষত্র রয়েছে, নাম TYC 8998-760-1
#Exoplanets #dhakatoday
6 hours ago | [YT] | 1
View 0 replies
Dhaka Today
রিচ ড্যাড, পুওর ড্যাড’ বইয়ের লেখক রবার্ট কিয়োসাকি বিপুল ঋণের কারণে নতুন করে আলোচনায় এসেছেন। বিশ্বজুড়ে আর্থিক সাফল্যের কৌশল শেখানোর জন্য পরিচিত এই লেখকের রিয়েল এস্টেট বিনিয়োগের সঙ্গে প্রায় ১.২ বিলিয়ন ডলারের ঋণ জড়িত বলে এক প্রতিবেদনে দাবি করা হয়েছে।
৭৯ বছর বয়সী কিয়োসাকি অবশ্য দীর্ঘদিন ধরেই তার বিপুল ঋণের কথা বলে আসছেন। তার দাবি, আয় তৈরি করে এমন সম্পদ কেনার জন্য ঋণ নেওয়া ধনী ব্যক্তিদের ব্যবহৃত একটি কৌশল।
সম্প্রতি ‘গেট রিচ এডুকেশন’ পডকাস্টে কিয়োসাকি বলেন, ‘আমি ১.২ বিলিয়ন ডলার ঋণে আছি।’ তবে একই সঙ্গে সতর্ক করে তিনি বলেন, ‘আমি যা করি, আপনারা তা করবেন না।’
তবে কিয়োসাকির সাবেক স্ত্রী ও ব্যবসায়িক অংশীদার কিম কিয়োসাকি জানিয়েছেন, ১.২ বিলিয়ন ডলারের ঋণের অঙ্কটি নিয়ে ব্যাপক ভুল বোঝাবুঝি রয়েছে। এটি রবার্ট কিয়োসাকির ব্যক্তিগত ঋণ নয়।
‘ভ্যানিটি ফেয়ার’-কে দেওয়া এক সাক্ষাৎকারে কিম জানান, অংশীদারদের সঙ্গে তাদের প্রায় ১ হাজার ৫০০ ইউনিটের অ্যাপার্টমেন্ট রয়েছে। এসব সম্পত্তির বিপরীতে বড় অঙ্কের ঋণ নেওয়া হয়েছে। ফলে প্রযুক্তিগতভাবে ঋণের পরিমাণ ১.২ বিলিয়ন ডলার হলেও এর খুব সামান্য অংশ কিয়োসাকির ব্যক্তিগত দায়।
প্রতিবেদন অনুযায়ী, কিয়োসাকির বিনিয়োগ কৌশলের কারণেই এই বিপুল ঋণের সৃষ্টি হয়েছে। সম্পত্তির মূল্য বাড়ার সঙ্গে সঙ্গে তিনি সেই বর্ধিত মূল্যের বিপরীতে আরও ঋণ নেন। সম্পত্তি বিক্রি না করে ঋণ নেওয়ার কারণে এই অর্থ সাধারণত করমুক্ত ঋণ হিসেবে বিবেচিত হয়।
এ ছাড়া কিয়োসাকি তার বিভিন্ন বিনিয়োগ আলাদা আলাদা ‘লিমিটেড লায়াবিলিটি কোম্পানি’ বা এলএলসির অধীনে রাখেন। ফলে কোনো একটি বিনিয়োগে সমস্যা দেখা দিলে অন্য সম্পদগুলোকে তার প্রভাব থেকে সুরক্ষিত রাখা সম্ভব হয়।
নিজের এই কৌশল সম্পর্কে কিয়োসাকি বলেন, সবকিছু যদি ‘নরকে’ও চলে যায়, তাহলে তাকে তার আইনজীবীর সঙ্গে কথা বলতে হবে। ধনীরা এভাবেই ‘ফায়ারওয়াল’ তৈরি করে বিনিয়োগ করেন বলেও মন্তব্য করেন তিনি।
‘ভ্যানিটি ফেয়ার’-এর হিসাব অনুযায়ী, কিয়োসাকি বছরে প্রায় ৩০ লাখ ডলার আয় করেন। এই হিসাব সঠিক হলে মোট ঋণের মধ্যে তার ব্যক্তিগত অংশ আনুমানিক ৩ থেকে ৬ কোটি ডলার হতে পারে।
‘ট্যাক্স মাভেরিক এআই’-এর প্রতিষ্ঠাতা ও রিয়েল এস্টেট বিনিয়োগকারী ডেভিড এ. পেরেজ কিয়োসাকির কৌশলকে ‘ভালো কৌশল’ হিসেবে উল্লেখ করেছেন। তার মতে, সম্পত্তির বিপরীতে বড় অঙ্কের ঋণ নেওয়া রিয়েল এস্টেট ব্যবসায় অস্বাভাবিক নয়। তবে এতে বন্ধকের কিস্তি ও সুদের খরচ বাড়তে পারে এবং নগদ প্রবাহ কমে যেতে পারে।
অন্যদিকে ‘জেপিটিডি পার্টনার্স’-এর প্রতিষ্ঠাতা জন পুল আরও সতর্ক করে বলেন, ঋণ ভালোও হতে পারে, খারাপও হতে পারে। তবে ১.২ বিলিয়ন ডলারের ঋণ নেওয়ার ক্ষেত্রে একজনকে অবশ্যই জানতে হবে তিনি কী করছেন।
তার মতে, সম্পত্তির মূল্য বাড়তে থাকলে ঋণের মাধ্যমে বিনিয়োগের কৌশল ভালো ফল দিতে পারে। কিন্তু সেই ঊর্ধ্বমুখী ধারা থেমে গেলে এটি ভয়াবহ আর্থিক ঝুঁকি তৈরি করতে পারে।
রবার্ট কিয়োসাকি ‘রিচ ড্যাড, পুওর ড্যাড’ বইকে কেন্দ্র করে বিশাল আর্থিক শিক্ষা সাম্রাজ্য গড়ে তুলেছেন। ১৯৯৭ সালে প্রকাশিত বইটি বিশ্বজুড়ে ৪ কোটি ৪০ লাখের বেশি কপি বিক্রি হয়েছে বলে ‘ভ্যানিটি ফেয়ার’ জানিয়েছে।
বইটিতে কিয়োসাকি তার নিজের বাবাকে ‘পুওর ড্যাড’ এবং শৈশবের বন্ধুর বাবাকে ‘রিচ ড্যাড’ হিসেবে তুলে ধরে অর্থ ও বিনিয়োগ সম্পর্কে দুই ধরনের দৃষ্টিভঙ্গির তুলনা করেছেন।
কিয়োসাকি দীর্ঘদিন ধরে রিয়েল এস্টেটের মতো আয়-উৎপাদনকারী সম্পদে বিনিয়োগ, কর কমানো এবং বিনিয়োগের জন্য নেওয়া ঋণ ও দৈনন্দিন খরচ মেটাতে নেওয়া ঋণের মধ্যে পার্থক্য করার পরামর্শ দিয়ে আসছেন।
সূত্র: নিউইয়র্ক পোস্ট
#dhakatoday
2 days ago | [YT] | 31
View 1 reply
Dhaka Today
বগুড়ার শিবগঞ্জে এক বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে সড়ক দুর্ঘ/টনার কবলে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীকে বহনকারী গাড়ি। এ ঘটনায় প্রতিমন্ত্রী ও তার স্ত্রী আ/হত হয়েছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে মোকামতলা-জয়পুরহাট সড়কের কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান।
ওসি জানান, স্ত্রীকে সঙ্গে নিয়ে ঢাকা থেকে নিজের নির্বাচনী এলাকা জয়পুরহাট-২ আসনের উদ্দেশে যাচ্ছিলেন প্রতিমন্ত্রী আব্দুল বারী। পথে গোপীনাথপুর এলাকায় ফিরোজা নামে এক বৃদ্ধা হঠাৎ দৌড়ে সড়ক পার হওয়ার চেষ্টা করেন।
বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে প্রতিমন্ত্রীর গাড়িচালক নিয়ন্ত্রণ হারান। এতে গাড়িটি সড়কের পাশের ধানক্ষেতে গিয়ে পড়ে।
দুর্ঘটনায় প্রতিমন্ত্রী ও তার স্ত্রী সামান্য আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন বৃদ্ধা ফিরোজাও। পরে তাকে চিকিৎসার জন্য টিএমএসএস হাসপাতালে পাঠানো হয়।
#dhakatoday
2 days ago | [YT] | 10
View 0 replies
Dhaka Today
শতবর্ষে উত্তম কুমার- কেন তিনি আজও মহানায়ক
2 days ago | [YT] | 0
View 0 replies
Dhaka Today
দেশীয় শিল্পে ধস, ৭৩ হাজার কোটির চুক্তি! চীন ও আমেরিকার কাছে নতি স্বীকার?
2 days ago | [YT] | 1
View 0 replies
Dhaka Today
উল্টো পথে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে এক মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর সার্কিট হাউস রোডে এ ঘটনা ঘটে বলে ট্রাফিক পুলিশের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন।
তিনি বলেন, সকাল ৯টা ৮ মিনিটে একজন মন্ত্রীর গাড়ি সার্কিট হাউস সড়কের উল্টো পথে সচিবালয়ের দিকে যাচ্ছিল। এ সময় ট্রাফিক পুলিশ পতাকাবাহী গাড়িটি থামিয়ে দেয়। গাড়িটির নম্বর ঢাকা মেট্রো-ঘ-১৮-২১২৫।
ট্রাফিক পুলিশের ওই কর্মকর্তা বলেন, চালককে উল্টো পথে গাড়ি চালানো আইন লঙ্ঘন বলে জানানো হয়। পরে রেঞ্জ রোভার গাড়িটির চালক আরিফ হোসেনের বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে মামলা করা হয়। পাশাপাশি দুটি মামলায় তিন হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও জানান, মন্ত্রীর গাড়িটি যখন উল্টো পথে যাচ্ছিল, তখন পাশের সড়ক দিয়ে প্রধানমন্ত্রীর গাড়িবহর সচিবালয়ের দিকে যাচ্ছিল।
খোঁজ নিয়ে জানা গেছে, গাড়িটি বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রশিদুজ্জমান মিল্লাতের। ঘটনার সময় মন্ত্রী গাড়িটিতে ছিলেন।
ট্রাফিক কর্মকর্তারা জানান, বাংলাদেশে কোনো মন্ত্রীর গাড়ি উল্টো পথে চলার অভিযোগে মামলা হওয়ার ঘটনা এটিই প্রথম। অতীতেও যানজট এড়ানো কিংবা দ্রুত গন্তব্যে পৌঁছানোর জন্য মন্ত্রীদের গাড়ি উল্টো পথে চলার ঘটনা গণমাধ্যমে এসেছে। তবে সেসব ঘটনায় মামলা হওয়ার নজির ছিল না।
মন্ত্রীর গাড়ির উল্টো পথে চলার খবর ছড়িয়ে পড়ার পর সচিবালয়ে এ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। সরকারের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, যেখানে প্রধানমন্ত্রী নিজে ট্রাফিক আইন মেনে সচিবালয়ে যাতায়াত করছেন এবং যানজটের মধ্যেও তাঁর গাড়িবহর ট্রাফিক সিগন্যাল মেনে চলছে, সেখানে মন্ত্রী কিংবা সচিবের গাড়ি উল্টো পথে চলার ঘটনা শীর্ষ কর্মকর্তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা হয়ে থাকবে।
#dhakatoday
3 days ago | [YT] | 20
View 3 replies
Dhaka Today
@dhaka_today
3 days ago | [YT] | 4
View 0 replies
Dhaka Today
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার জন্য ঢাকা-১০ আসন ছেড়ে দিতে জামায়াতে ইসলামীর আমিরকে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফোন করেছিলেন বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) রাশেদ খাঁন।
বুধবার (২ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ দাবি করেন।
রাশেদ খাঁনের ভাষ্য, আসিফ মাহমুদের জন্য ঢাকা-১০ আসন ছেড়ে দেওয়ার বিষয়ে জামায়াতের আমিরের সঙ্গে আলোচনা হয়েছিল। এ নিয়ে তৎকালীন উপদেষ্টা নাহিদ ইসলামও বিভিন্নজনের কাছে আক্ষেপ করেছিলেন বলে দাবি করেন তিনি।
তার দাবি, আসিফ মাহমুদের বিরুদ্ধে ওঠা বিভিন্ন বিতর্ক ও দুর্নীতির অভিযোগের দায় নিতে রাজি না হওয়ায় জামায়াতের আমির আসনটি ছাড়তে সম্মত হননি। এমনকি ড. ইউনূস ফোন করে অনুরোধ জানালেও তিনি তা প্রত্যাখ্যান করেন এবং প্রয়োজনে অন্য আসন ছাড়ার কথা জানান।
রাশেদ খাঁন জামায়াতের আমিরকে ঢাকা-১০ আসন না ছাড়ার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও এ বিষয়ে তার অবস্থানকে তিনি ইতিবাচকভাবে দেখছেন। একই সঙ্গে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এসব তথ্য যাচাইয়ের আহ্বান জানান।
পোস্টে আসিফ মাহমুদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগও করেন রাশেদ খাঁন। তবে এসব দাবির পক্ষে কোনো নথি বা প্রমাণ দেননি তিনি।
রাশেদ খাঁনের বক্তব্যের বিষয়ে আসিফ মাহমুদ, ড. মুহাম্মদ ইউনূস, নাহিদ ইসলাম বা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
#dhakatoday
3 days ago | [YT] | 22
View 0 replies
Dhaka Today
দাউদকান্দিতে ভূমি অফিসে ঘু'ষ বাণিজ্য, ধামাচাপা দিতে সাংবাদিককে ঘু'ষের চেষ্টা!
4 days ago | [YT] | 0
View 0 replies
Dhaka Today
https://youtu.be/N7OOTUhiliI
4 days ago | [YT] | 2
View 0 replies
Load more