Legal solution 24 আইনী সমাধান ২৪

Legal Solution 24 –আইন বিষয়ক নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম। জীবনে চলার পথে আইনি সমস্যা ও সমাধানের সঠিক আইনি তথ্য পৌঁছে দেওয়া, সচেতনতা বাড়ানো, এবং আপনার সমস্যার বাস্তবসম্মত সমাধান দেওয়া আমাদের লক্ষ্য।

বাংলাদেশের সাধারণ মানুষের আইনি জ্ঞান সহজ ভাষায় পৌঁছে দিতে Legal Solution 24 কাজ করে যাচ্ছে। এখানে দেশের অভিজ্ঞ ও বিশিষ্ট আইনজীবীরা দাম্পত্য, পরিবার, সম্পত্তি, ব্যবসা, ক্রিমিনাল, দেওয়ানি মামলা–মোকদ্দমা সহ বিভিন্ন বিষয়ের উপর গবেষণাভিত্তিক বিশ্লেষণ ও বাস্তব উদাহরণ তুলে ধরেন।

🎯 আমাদের কন্টেন্টে যা যা পাবেন—
•বিশেষজ্ঞ আইনজীবীদের মতামত ও বিশ্লেষণ।
•বিবাহ, তালাক, পরিবার, সম্পত্তি ও ব্যবসায়িক আইন বিষয়ে পরিষ্কার নির্দেশনা।
•বাংলাদেশের গুরুত্বপূর্ণ আইন, সংশোধনী ও আদালতের আপডেট।
•দর্শকদের পাঠানো প্রশ্নের ভিত্তিতে স্পেশাল ভিডিও।
•বাস্তব উদাহরণসহ সহজ ভাষায় আইন ব্যাখ্যা।

Legal Solution 24 – আইন জানুন, সচেতন হোন, সঠিক সিদ্ধান্ত নিন।

যোগাযোগ করুন
📩 ইমেইল: legalproblemandsolution@gmail.com
📞 মোবাইল/হোয়াটসঅ্যাপ: 01301-769653
🏢 অফিস: শরীফ ম্যানশন, ৫৬–৫৭ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০


Legal solution 24 আইনী সমাধান ২৪

রাজধানীর উত্তরা এলাকায় এক কাপড়ের শোরুমে ট্রায়াল রুমে গোপনে নারীদের ভিডিও ধারণের অভিযোগ উঠেছে। উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল ইউনিট-২ এর বিপরীতে অবস্থিত একটি শোরুমে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া মোবাইল থেকে অসংখ্য স্পর্শকাতর ভিডিও উদ্ধার করেছে।

নোট: এই ধরনের পরিস্থিতিতে কেউ ব্ল্যাকমেইল করার চেষ্টা করলে ভয় না পেয়ে আইনি পদক্ষেপ নিবেন, আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সহযোগিতা করবো

#আইনজীবি #আইনি #প্রতারনা #ব্ল্যাকমেইল

5 months ago | [YT] | 0

Legal solution 24 আইনী সমাধান ২৪

কলেজের একটি দুর্ঘটনার পর, এক ছাত্র তার আহত বন্ধুর খোঁজে ক্লাসরুমে ছুটে যায়।ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, “তোমার চেষ্টা বৃথা, হয়তো সে আর নেই।”
কিন্তু ছেলেটি থামে না। সে গিয়ে বন্ধুকে উদ্ধার করে নিয়ে আসে।কর্মকর্তাটি তখন বলে,“দেখলে? কিছু লাভ হয়নি।”

কিন্তু ছেলেটির চোখে জল আর মুখে একটাই কথা:
“স্যার, যখন আমি তার কাছে পৌঁছালাম,সে তখনও নিশ্বাস নিচ্ছিল…সে আমাকে দেখে হাসল আর বলল
❝আমি জানতাম, তুমি আসবে❞”
এই একটিমাত্র বাক্যেই বন্ধুত্বের সব মূল্য লুকিয়ে আছে। সবাই দোয়া করবেন, যারা আহত হয়েছেন বা কষ্টে আছেন।

যদি আপনি এমন এক বন্ধুর কথা মনে করেন, যিনি সব সময় পাশে থাকেন—তাকে এই পোস্টটি শেয়ার করুন।
#বন্ধুত্ব #ভালোবাসা #বন্ধুতা #মানবতা #বন্ধু_মানে #FriendshipMatters #EmotionalStory

7 months ago | [YT] | 5

Legal solution 24 আইনী সমাধান ২৪

Legal Solution 24-এ ২,৬০০ সাবস্ক্রাইবার ও ২,৫৫,৩৮৬ ভিউ সম্পূর্ণ!
আপনাদের অফুরন্ত ভালোবাসা, বিশ্বাস ও সহযোগিতার জন্য জানাই হৃদয় থেকে কৃতজ্ঞতা।
আপনারাই আমাদের অনুপ্রেরণা—আপনাদের জন্যই আমরা নিয়মিতভাবে আইনি সচেতনতামূলক কনটেন্ট তৈরি করে যাচ্ছি।

এখনো যদি আমাদের ইউটিউব চ্যানেল Legal Solution 24-এ সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং থাকুন আইনের ব্যাপারে সচেতন ও আপডেটেড।

📺 সাম্প্রতিক ভিডিও দেখতে ক্লিক করুন:
🔗 https://youtu.be/WSNlU0JI2oM?si=v0ezD...

#LegalSolution24 #2600Subscribers #255386Views #আইনজ্ঞান #আইনি_সচেতনতা #YouTubeFamily #বাংলাদেশ #ধন্যবাদ #LegalAwareness

7 months ago | [YT] | 0

Legal solution 24 আইনী সমাধান ২৪

আশেপাশের মানুষগুলো এভাবে এগিয়ে আসলে ব্যবসায়ী সোহাগ মা/রা পড়তো না

7 months ago | [YT] | 0

Legal solution 24 আইনী সমাধান ২৪

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তি সংক্রান্ত পঞ্চদশ সংশোধনী আইনের ২০ ও ২১ অনুচ্ছেদ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করে এ রায় দেন হাইকোর্ট। রায়ে আদালত বলেন, অনুচ্ছেদ দুটি সংবিধানের মৌলিক কাঠামোকে ধ্বংস করেছে, যেটি হচ্ছে গণতন্ত্র। পঞ্চদশ সংশোধনী মাধ্যমে সংবিধানে যুক্ত ৭ক, ৭খ, ৪৪ (২) অনুচ্ছেদ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করেছেন আদালত। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ৫৪টি ক্ষেত্রে সংযোজন, পরিমার্জন ও প্রতিস্থাপন আনা হয়েছিল।

7 months ago | [YT] | 0

Legal solution 24 আইনী সমাধান ২৪

আজ ৬১ বছর বয়স্কা একজন মা নিরুপায় হয়ে নিজ ছেলের বি'রুদ্ধেই আমার মাধ্যমে মা'মলা করলেন বিজ্ঞ সি এম এম আদালতে।। বিজ্ঞ আদালত মাম'লাটি গ্রহণ করে সরাসরি ছেলের বিরুদ্ধে গ্রেফ'তারী পরো'য়ানা (ওয়ারেন্ট) জারি করেন।

পেছনের গল্প : ছেলে দীর্ঘদিন যাবত মাদ'কাস'ক্ত। বাবা মায়ের কাছ থেকে টাকা নিয়ে ম'দ্যপা'ন করতেন। বাবা মা অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন ছেলেকে সঠিক রাস্তায় ফেরাতে।। ছেলে টাকা না পেলে বাবা মাকে নি'র্যাতন সহ হ'ত্যা'র হুম'কি দিতেন। বা'ধ্য হয়ে মা নিজ সন্তানের বিরু'দ্ধেই মাম'লা করলেন।

সন্তানের বিষয়ে আপনারাও সচেতন হোন। আপনার সন্তান কি করছে না করছে তা খেয়াল রাখুন। তা না হলে আপনাকেও এমন পরিস্থিতি ফেইস করতে হতে পারে।

8 months ago | [YT] | 2

Legal solution 24 আইনী সমাধান ২৪

শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাই

ব্যারিস্টার মোঃ রুহুল কুদ্দুস (কাজল) সাহেবকে

আলহামদুলিল্লাহ। দেশের একজন সচেতন, দায়িত্বশীল ও মানবিক আইনজীবী হিসেবে ব্যারিস্টার মোঃ রুহুল কুদ্দুস (কাজল) সাহেব আবারও প্রমাণ করলেন, মানুষের পাশে দাঁড়ানোই আইনপেশার প্রকৃত সৌন্দর্য।

এইচএসসি পরীক্ষার্থী আনিসা আহমেদ-এর পারিবারিক সংকট, বিশেষত তার বাবার ইন্তেকালের পর অসুস্থ মায়ের একমাত্র ভরসা হিসেবে তার সংগ্রাম এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে উদ্ভূত জটিলতা অত্যন্ত সংবেদনশীল একটি বিষয় ছিল। এই প্রেক্ষাপটে ব্যারিস্টার সাহেবের আন্তরিক যোগাযোগ, কলেজের অধ্যক্ষ মোঃ আসাদুজ্জামান স্যার ও পরিবারের সঙ্গে আলোচনাপূর্ণ সমন্বয়, এমনকি পূর্ববর্তী একটি আইনি নজির তুলে ধরা — নিঃসন্দেহে শিক্ষার্থী ও তার পরিবারের প্রতি এক অসাধারণ সহানুভূতির দৃষ্টান্ত।

আমরা হিউম্যান এইড এন্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল-এর পক্ষ থেকে ব্যারিস্টার কাজল সাহেবকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তাঁর এই মানবিক উদ্যোগ, সাহসিক অবস্থান ও আইনি সহযোগিতার প্রতিশ্রুতি আমাদের সমাজে একটি আশার আলো দেখায় — যেখানে একজন পরীক্ষার্থী কেবল আইন নয়, ভালোবাসা, দায়িত্ব ও সম্মিলিত চেষ্টার শক্তি পেয়েছে।

আমরা বিশ্বাস করি, শিক্ষা মন্ত্রণালয় এবং ঢাকা শিক্ষা বোর্ড যথাযথ মানবিক বিবেচনায় আনিসার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে, যাতে সে নিশ্চিন্তে বাকি পরীক্ষাগুলো সম্পন্ন করে তার শিক্ষা জীবন অব্যাহত রাখতে পারে — কোনো আদালতের দ্বারস্থ হওয়া ছাড়াই।

আপনার এ মহান উদ্যোগ সকল আইনজীবী, নীতিনির্ধারক ও নাগরিক সমাজের জন্য একটি উদাহরণ হয়ে থাকবে।

শুভকামনায়,
হিউম্যান এইড এন্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল
২৬শে জুন, ২০২৫।

8 months ago | [YT] | 2

Legal solution 24 আইনী সমাধান ২৪

⚖️ সৌদি প্রবাসী দুই ব্যক্তির ডিভোর্স পেপারস সম্পন্ন করেছি এবং যথাযথ আইনিভাবে প্রক্রিয়া শেষে প্রেরণ করেছি।

👉 একজনের ক্ষেত্রে স্ত্রী পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়ার পর প্রেমিকের সাথে পালিয়ে গিয়েছিল।
👉 আরেকজনের ক্ষেত্রে স্ত্রী পরকীয়া ও মানসিক নির্যাতনে অভিযুক্ত ছিলেন।

📌 বিঃদ্রঃ: ডিভোর্স প্রদান ও প্রক্রিয়াকরণের পূর্বে তারা প্রয়োজনীয় প্রমাণ ও ডকুমেন্টস সরবরাহ করেছেন, যা আইনিভাবে যাচাই করা হয়েছে।

🔑 পরকীয়া ও মানসিক নির্যাতন দাম্পত্য জীবনে মারাত্মক বিভাজন সৃষ্টি করে। এই বিষয়ে সকলের আইনগত সচেতনতা থাকা একান্ত প্রয়োজন।
💡 পরকীয়া সংক্রান্ত আইন ও অধিকার বিষয়ক সচেতনতামূলক আলোচনা খুবই জরুরি।

✅ যেকোনো আইনি পরামর্শ ও সমাধানের জন্য অভিজ্ঞ আইনজ্ঞদের পরামর্শ গ্রহণ করুন।
📌 দাম্পত্য সমস্যা হলে আইনগত সমাধান নিন

8 months ago | [YT] | 2

Legal solution 24 আইনী সমাধান ২৪

বিবাদ থেকে বন্ধন: কেরানীগঞ্জ কারাগারে ধর্ষণ মামলার বাদী ইডেন মহিলা কলেজের সাবেক শিক্ষার্থী ইসরাত জাহান প্রিয়াকে বিয়ে করলেন গায়ক মাইনুল আহসান নোবেল।

আদালতের নির্দেশে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে বৃহস্পতিবার তাদের রেজিস্ট্রি কাবিননামা সম্পন্ন হয়। আলোচিত এই গায়ক ও মামলার বাদীর এই বিয়ে যেন 'বিবাদ থেকে বন্ধনে' রূপ নেওয়ার এক ব্যতিক্রমী অধ্যায় হয়ে রইল।

8 months ago | [YT] | 0

Legal solution 24 আইনী সমাধান ২৪

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, আমতলী

আমতলীতে মিথ্যা মামলা: বাদীর কারাদণ্ড, আসামিরা খালাস
মিথ্যা মামলার দায়ে বরগুনার আমতলীতে এক বাদীকে কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ওই মামলায় চারজন আসামিকে খালাস দেওয়া হয়েছে।

২০২৫ সালের ২৬ জুন আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইফতি হাসান ইমরান এই রায় দেন। মামলাটি সি.আর. ১১২৭/২৪ হিসেবে নথিভুক্ত ছিল।

8 months ago | [YT] | 5