Welcome to Arms of Coding channel!

Dive deep into the world of technology with us. At Arms of Coding, we create comprehensive and engaging content on various programming languages, Python, Machine Learning, and Software Engineering. We also explore cloud computing, deployment, and monitoring, providing you with the tools and knowledge to excel in these areas. Whether you're a beginner or a seasoned professional, our videos are designed to help you enhance your skills and stay updated with the latest trends in tech. Join our community and start learning today!

Channel link: youtube.com/channel/UCBMw3X4Lqqz0pZo7HiHbFQg?sub_c…


Arms of Coding

টেক সেক্টরে ক্যারিয়ার করতে চাইলে আপনি যত কোর্সই করেন বা যত টিউটোরিয়ালই দেখেন, আপনাকে দুইটা জিনিসে অবশ্যই ভালোভাবে ফোকাস করতে হবে।

একটা হচ্ছে Low level understanding.
এর মধ্যে আছে, একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে কি বোঝায়, প্রোগ্রাম কিভাবে এক্সিকিউট হয়, প্রোগ্রামিং ফান্ডামেন্টালস যেমন if-else, loop, function এগুলো খুব ভালোমতো বুঝে যেই কোনো সিনারিওতে ঠিকঠাকভাবে ইউজ করতে পারা, ব্যাসিক লেভেলের যেই কোনো প্রোগ্রামিং প্রব্লেম বা রিকোয়ারমেন্টের উপর ভিত্তি করে সেটাকে কোডে কনভার্ট করতে পারা ইত্যাদি।
যারা ইউনিভার্সিটিতে CSE তে পড়ে তাদের একাডেমিক্যালি এই ব্যাপারগুলো শেখানো হয়। তবে তারপরেও এদের অনেকেরও এই ব্যাসিক ফান্ডামেন্টালসগুলো ক্লিয়ার থাকে না। একমাত্র যারা ভার্সিটিতে CP করে, তাদের এই ফান্ডামেন্টালসটা বেশ স্ট্রং হয়। যারা Non-CSE তাদের এই জায়গাটায় বেশ বড় একটা গ্যাপ থাকে।

আরেকটা হচ্ছে High level understanding.
একটা এপ্লিকেশন ডেভেলপ করতে গেলে সেখানে সিস্টেম ডিজাইনের কনসেপ্টগুলো কোথায় কিভাবে কাজে লাগে, কোনটার ট্রেড-অফ কি, কোন ধরনের বিজনেস রিকোয়ারমেন্টে কিভাবে এপ্লিকেশন ডিজাইন করতে হয় ইত্যাদি। অর্থাৎ বিভিন্ন কম্পোনেন্ট সম্পর্কে জানা, সেগুলোকে কানেক্ট করা এবং জায়গামত ইউজ করতে পারার মত কনসেপ্ট।

টেক এডুকেশন বা কোর্সগুলোতে যদি এই ব্যাপারগুলোতে ফোকাস করা না হয়, তাহলে কেবল সিনট্যাক্স বা স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ বা ফ্রেমওয়ার্কের ফীচারগুলো 'কিভাবে ইউজ' করতে হবে শুধু এতোটুকু জানাই একজন লার্নারকে বর্তমান সময়ের কম্পিটিটিভ জব মার্কেটের জন্য প্রস্তুত করতে পারবে না। কয়েকটা কোর্স করে হয়তো নিজের উপর অনেক কনফিডেন্ট তৈরি হবে যে 'আমি তো অনেক কিছু পারি', কিন্তু কাজ করতে গেলে বা ইন্টার্ভিউতে গেলে হোঁচট খেতে হবে।

যারা কোর্স ডিজাইন করেন বা মেন্টরিং করেন, আশা করি তাঁরা এই ব্যাপারগুলোতে ফোকাস করবেন। যারা শেখার জন্য কোর্স করেন, তাঁরাও কোর্স থেকে এই বিষয়গুলো শিখে নেয়ার চেষ্টা করবেন। ইন্ডাস্ট্রি এক্সপেরিয়েন্স আছে এমন ইন্সট্রাক্টররা যখন কোর্স করান, তখন তাদের থেকে এই ব্যাপারগুলো আপনাদের ভালোমতো শিখে নেয়া উচিত, কারণ নিজেদের মত করে র‍্যান্ডম টপিকে ঘাঁটাঘাঁটি করে অনেক সময় ডটগুলো ঠিকভাবে কানেক্ট করা যায় না।

Laravel দিয়ে সিস্টেম ডিজাইন করতে গেলে কি কি ধরনের কম্পোনেন্ট কিভাবে কানেক্টেড হয় নীচের এই ছবিটাতে সেটার একটা রাফ আইডিয়া দেয়া হয়েছে। যারা লারাভেল নিয়ে কাজ করেন বা ভবিষ্যতে কাজ করতে চান, তাদের এই বিষয়গুলো জানা থাকা উচিৎ। বিভিন্ন সময়ে লারাভেল ডেভেলপারদের জব ইন্টার্ভিউ নিতে গিয়ে দেখেছি, এই ব্যাপারগুলোতে অনেকেরই কনসেপ্ট ক্লিয়ার না।



Copyed from Ahamed Shamim Hasan Shaon

8 months ago | [YT] | 6

Arms of Coding

What will this Python code print?

x = 10
if x > 5:
if x <= 8:
print("I'm a moderately big number!")
else:
print("I'm a really big number!")
else:
if x > 3:
print("I'm a small number, but not the smallest!")
else:
print("I'm a tiny number!")

1 year ago | [YT] | 8

Arms of Coding

What will the following code print? 🤔😅

x = 7
y = "7"

if x == y:
print("Python is a magician! 🧙‍♂️")
elif x == int(y):
print("Python loves tricks! 🎩🐇")
else:
print("Python says no magic here! 🙅")


if x + int(y) == 14:
print("Python knows math too! 📐")
elif x + y == "77":
print("Python is very creative! 🎨")

1 year ago | [YT] | 2

Arms of Coding

What will this code output?

mood = "happy"

if mood == "hungry":
print("Eat some snacks!")
elif mood == "sleepy":
print("Take a nap!")
elif mood == "happy":
print("Dance like no one's watching!")
else:
print("Python needs more moods to handle!")

1 year ago | [YT] | 25

Arms of Coding

What will be this code output?

x = 6/3*2

1 year ago | [YT] | 4

Arms of Coding

খারাপ ডেভেলপার বানানোর ট্রেন্ড
আমাদের দেশে একটা ট্রেন্ড চলছে , আর তা হলো, ফ্রেমওয়ার্ক ফোকাসড হওয়া, প্রোগ্রামিং এর বেসিক না শিখেই শুধু একটা ওয়েতে ওয়েবসাইট / এপ বানাতে শেখা আর শেখানো, যার কারণে ভালো রিমোট বা দেশী জব গুলো ভাল ডেভেলপার পাচ্ছে না।

অনেক চাহিদা দেখে ৮ মাসে আপনি রিয়েক্ট জেএস শিখলেন বা লারাভেল শিখলেন। অথচ ৮ মাস পরে দেখলেন গো ল্যাং / অন্য কোন ল্যাং খুজছে সব কোম্পানী!

আপনি যা শিখলেন তার আর ভ্যালু আগের মত এত নাই, কি করবেন, গো শিখবেন, দেখবেন অনেক কঠিন মনে হবে, কারণ আপনার তো বেইজ নাই, শুধু ফ্রেমওয়ার্ক এর ফ্লো শিখেছেন আপনি।

অথচ আপনি যদি শুধু ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরী না শিখে ভাল করে যদি,

→আগে প্রোগ্রামিং শিখতেন,

→প্রবলেম সলভিং করে লজিক লেখায় নিজের মাথাকে ঝালাই করে নিতেন, ডেটা স্ট্রাকচার এলগোরিদম সম্পর্কে ধারণা নিয়ে নিতেন,

→ওওপি আর কোর কনসেপ্ট গুলো ভাল করে আয়ত্ত্ব করতেন, কিভাবে ওওপি ব্যবহার করে ফ্রেমওয়ার্ক কাজ করে জেনে নিতেন,

→বেসিক সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, সিস্টেম ডিজাইন, ক্লাউড নেটওয়ার্কিং বেসিক নলেজ শিখে রাখতেন,

তাহলে কিন্তু ব্যাপার টা অন্য রকম হতো। যেই ল্যাংগুয়েজের ডিমান্ড বেশি আপনি ১-২ মাসেই সেই ল্যাংগুয়েজ সিনট্যাক্স শিখেই কিন্তু কাজে নেমে পড়তে পারতেন, কারণ আপনি তখন সহজেই বুঝে ফেলবেন এই ভাষা দিয়ে কিভাবে প্রবলেম সলভ করতে হবে।

আসুন শেখার ট্রেন্ড বদলাই, বেসিক শিখি, আউট অফ বক্স চিন্তা করি। ইনশা-আল্লাহ তাহলে বিশ্বে বাংলাদেশী ডেভেলপার দের৷ চাহিদা বাড়বে।

----------------------------------------------------------------------
Collected from the community.

1 year ago | [YT] | 6