RNF News is North Bengal’s premier Bengali digital news platform, headquartered in Jalpaiguri. With a strong commitment to journalistic integrity and excellence, we provide comprehensive coverage of local developments from Jalpaiguri, Siliguri, and neighboring districts. Our focus extends to critical state, national, and international events of significance, ensuring our audience remains well-informed.
Our journey began at a time when digital journalism was nascent, and we have consistently adhered to our guiding principle, “Quality over Quantity.”
Our content portfolio encompasses breaking news, daily updates, human interest features, sports coverage, and occasional global insights, appealing to a diverse audience.
For more information, contact us at support@rnfnews.in.
RNF News
'টাকা বেশি লাগলে দেব, কিন্তু মোবাইল ফোন দেব না!'
মুখ্যমন্ত্রী বলেন, ‘ছাত্রছাত্রীদের মোবাইল ফোন থেকে দূরে রাখুন। আগের সরকার স্কুল পড়ুয়াদের মোবাইল দিয়েছে, মোবাইল থেকে বাচ্চাদের দূরে রাখুন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানেরও সামাজিক দায়িত্ব আছে। শুধু পড়াশোনা নয়, এনসিসি ব্রতচারী চালু করুন। মোবাইল ছাড়া পড়াশোনার জন্য যা লাগে দিন। গুজরাতের মডেল ফলো করুন। যত মোবাইল থেকে দূরে থাকা যায়। বলেছি মোবাইল ফোন দেওয়া যাবে না।’
CM Suvendu Adhikari, Mobile Phone
14 hours ago | [YT] | 4,073
View 360 replies
RNF News
এক মঞ্চে ভারত, চিন ও রাশিয়া! BRICS সম্মেলনে পাশাপাশি দাঁড়িয়ে হাত ধরাধরি করে থাকা তিন রাষ্ট্রনায়কের ছবিটি আন্তর্জাতিক কূটনীতির কাছে এক শক্তিশালী বার্তা হিসেবে দেখা হচ্ছে।
প্রধানমন্ত্রী মোদী নিজেই সামাজিক মাধ্যমে পুতিন, শি এবং অন্যান্য রাষ্ট্রনেতার সঙ্গে একাধিক ছবি শেয়ার করেছেন। এর মধ্যে একটি ছবিতে তাঁকে দুই নেতার হাত ধরে থাকতে দেখা যায়। বিশ্লেষকরা মনে করছেন, এই দৃশ্য বিশ্বরাজনীতিতে ভারত-চিন-রাশিয়ার সম্পর্কের নতুন মাত্রা তুলে ধরছে।
উল্লেখযোগ্যভাবে, ২০২৫ সালে তিয়ানজিনে অনুষ্ঠিত সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO) সম্মেলনেও একইভাবে তিন নেতাকে হাত ধরে দাঁড়াতে দেখা গিয়েছিল। ফলে এই পুনরাবৃত্তি কেবল প্রতীকী নয়, বরং কৌশলগত বার্তা হিসেবেও ব্যাখ্যা করা হচ্ছে।
BRICS, Modi, Putin, Xi Jinping
16 hours ago | [YT] | 3,141
View 102 replies
RNF News
প্রধান শিক্ষকে মেরে গ্রেপ্তার ৪ ছাত্র, তোলা হল জুভেনাইল আদালতে।
জলপাইগুড়ি জেলা স্কুলের প্রধান শিক্ষক নিগ্রহ কাণ্ডে কড়া পদক্ষেপ নিল পুলিশ। অভিযুক্ত চার ছাত্রকে কাপড়ে মুখ ঢেকে জুভেনাইল আদালতে তোলা হয়েছে।
শিক্ষক দিবসের দিন খাবার নিয়ে উত্তেজনা থেকে প্রধান শিক্ষক ধর্মচাঁদ বারুইকে মারধরের ঘটনায় শিক্ষাঙ্গনে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছিল। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ চারজন ছাত্রকে আটক করে। শনিবার তাঁদের আদালতে হাজির করা হয়।
18 hours ago | [YT] | 1,327
View 124 replies
RNF News
'আমার নিজের জীবনেও যন্ত্রণা রয়েছে। হিন্দু বলে আমার মাকেও তাঁর বাবার হাত ধরে এক কাপড়ে পালিয়ে আসতে হয়েছে' বাংলাদেশে চিন্ময় প্রভুর পরিণতি দেখে নিজের ব্যক্তিগত জীবনের অতীতে ফিরলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
Suvendu Adhikari, Chinmoy Krishna Das, Bangladesh
19 hours ago | [YT] | 8,568
View 496 replies
RNF News
সামনে মনসা মন্দির, বাড়ির ভেতরে নমাজ পাঠ! উদ্ধার বাংলাদেশি সিম, নথি, আগ্নেয়াস্ত্র। বৃহন্নলাদের 'গুরুমা'কে ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের। হিজড়াদের 'গুরুমা'কে নিয়ে হইচই জলপাইগুড়ি শহরে rnfnews.in/firearms-and-cartridges-recovered-from-…
1 day ago | [YT] | 1,783
View 110 replies
RNF News
মৃত্যুর আগে ছেলের মুখটা দেখতে চেয়েছিলেন শুধু! কিন্তু বাংলাদেশের প্রশাসন তা হতে দিল না। চিন্ময়কৃষ্ণ দাসের ঘটনা নিয়ে বিশ্বজুড়ে নিন্দার ঝড়।
বাংলাদেশের কারাবন্দি সনাতনী নেতা চিন্ময় কৃষ্ণ দাস তাঁর প্রয়াত মায়ের শেষ ইচ্ছা অনুযায়ী জীবিত অবস্থায় শেষ দেখা দেখতে পাননি। ক্যানসারে আক্রান্ত ৭১ বছর বয়সী মা সন্ধ্যা রানি ধর মৃত্যুর আগে জেলবন্দি ছেলের মুখটি একবার দেখার জন্য আকুল আবেদন জানিয়েছিলেন। কিন্তু বাংলাদেশ প্রশাসন জীবিত অবস্থায় তাঁর সেই প্যারোলের আবেদন মঞ্জুর করেনি। অবশেষে ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে তাঁর মৃত্যুর পর, শুধুমাত্র শেষকৃত্যে অংশ নেওয়ার জন্য চিন্ময় দাসকে মাত্র ৫ ঘণ্টার জন্য সীমিত প্যারোলে মুক্তি দেওয়া হয়। এই অমানবিক ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্বজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে।
Bangladesh News, Chinmoy Krishna Das
1 day ago | [YT] | 9,490
View 864 replies
RNF News
Bageshwar Baba: আমার অর্থের অনর্থ বের করা হয়েছে। আমিও তো বাঙালি, আমিও রামকৃষ্ণ-বিবেকানন্দের শিষ্য! আমি বলেছি, মা দুর্গার আশে পাশে মাংস না রাখতে। ধর্মগুরু হিসেবে এটা বলা আমার কর্তব্য। আমি ব্যক্তিগত ভাবে বলি প্রথার বিরুদ্ধে। এখন কেউ যদি চান তিনি করতেই পারেন। আমি তো কারও খাবার নিয়ে কথা বলিনি।' স্কটল্যান্ডে বসে বিতর্ক নিয়ে মুখ খুললেন বাগেশ্বর বাবা।
1 day ago | [YT] | 3,825
View 776 replies
RNF News
স্কুলের প্রধান শিক্ষককে হেনস্থা করা ৪ ছাত্রকে টিসি দেওয়ার সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী দীপক বর্মন।
জলপাইগুড়ি জেলা স্কুলে শিক্ষক দিবসের দিন খাবার নিয়ে ছাত্রদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং প্রধান শিক্ষক ধর্মচাঁদ বারুইকে মারধরের ঘটনায় স্কুলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছিল। সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই চারজন ছাত্রকে বহিষ্কার করেছে স্কুল কর্তৃপক্ষ।
প্রধান শিক্ষককে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পর জেলা জুড়ে শিক্ষাঙ্গনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, শৃঙ্খলা বজায় রাখতে কঠোর পদক্ষেপ নেওয়া ছাড়া আর কোনও উপায় ছিল না।
1 day ago | [YT] | 2,583
View 213 replies
RNF News
‘তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা রয়েছে, অথচ CID বলছে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সরকারের হুঁশ নেই কেন?’ প্রশান্ত প্রসঙ্গে জোর প্রশ্ন তুললেন হাই কোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী।
গত বছর বিধাননগরের দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যার অপহরণ ও খুনের ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে নাম জড়ায় রাজগঞ্জের তৎকালীন বিডিও প্রশান্ত বর্মনের। সেই থেকে তিনি বেপাত্তা। জানুয়ারিতে সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও নিম্ন আদালতে আত্মসমর্পণ করেননি তিনি। এর মধ্যে একবার পথসুরক্ষা আইন ভেঙে গ্রেফতার হলেও পরের দিনই জামিনে মুক্তি পান।
জুলাই মাসে খুনের তদন্তভার হাতে নেয় সিআইডি। কিন্তু এখনও পর্যন্ত প্রশান্তের খোঁজ মেলেনি। অভিযোগ উঠেছে, তিনি নিখোঁজ থাকলেও সরকারি কর্মচারী হিসেবে প্রতি মাসে বেতন নিচ্ছেন।
এই নিয়েই বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টে বিচারপতি তপোব্রত চক্রবর্তী সিআইডি-কে ভর্ৎসনা করেন। তিনি প্রশ্ন তোলেন— “সরকারি কর্মচারী হিসেবে প্রতি মাসে বেতন নিচ্ছেন, অথচ সরকার বলছে তিনি নিরুদ্দেশ। কতটা বিশ্বাসযোগ্য?” বিচারপতির আরও মন্তব্য, “বিডিওর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে, অথচ সিআইডি বলছে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সরকারের হুঁশ নেই কেন?”
2 days ago | [YT] | 2,390
View 128 replies
RNF News
১৭ সেপ্টেম্বর সূর্যাস্তের পর ‘আশীর্বাদও কি দিয়া’ অর্থাৎ আশীর্বাদের প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই উদযাপনের সূচনা হবে। কলকাতার গঙ্গাতীরবর্তী এলাকা ছাড়াও নবান্ন, রাইটার্স, ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং কালীঘাট মন্দিরের মতো গুরুত্বপূর্ণ স্থানগুলি প্রদীপের আলোয় সাজিয়ে তোলা হবে। ওই দিন রাজ্যের অন্তত এক কোটি পরিবার এই কর্মসূচিতে অংশ নেবে বলে জানান মুখ্যমন্ত্রী।
2 days ago | [YT] | 2,836
View 579 replies
Load more