Dr. Imam Toufique and Dr. Tarique Imam offers insightful content to raise awareness about homeopathy, including Homeopathic Medicine, Homeopathic Philosophy, and the Practice of Medicine in Homeopathy.
If you’re considering learning homeopathy, this is the perfect place to start. And the best part? It’s completely FREE—forever! You’ll gain practical knowledge to sharpen your clinical skills so that your patients can trust and rely on your expertise.
Don’t just learn alone—invite your friends to join the journey! Share the channel, subscribe, and encourage them to subscribe too. They’ll thank you for it, and so will we!
Homeopathy is a gift to humanity. Take advantage of this free resource to empower yourself and help people suffering from chronic illnesses. Start learning today!
🎥 New VIDEOS: Every Monday and Thursday.
For any kind of inquiry, email us: integratedhomoeocare@gmail.com
DR.TARIQUE & TOUFIQUE IMAM
রেপার্টরির ক্লিনিকাল রুবরিকের ব্যাখ্যা: ১
Head; pain, headache in general; tearing, rending; forehead; extending to cervical muscles, then to right arm; vertex, to
এটা কেন্টের রুবরিক।
এখন বুঝতে হবে কী হচ্ছে এখানে।
কপালে ছিড়ে ফেলার মতো ব্যথা হচ্ছে এবং উপরের দিকে যাচ্ছে মাথার তালুতে এবং নিচের দিকে নেমে যাচ্ছে ঘাড়ের দিকে (আসলে সার্ভিকাল মাসেলে) তার পর ডান হাত ধরে নিচের দিকে নেমে যাচ্ছে।
লম্বা রুবরিক। ক্লিনিকাল কন্ডিশন না জানলে এটা ব্যবহার করতে পারবেন না। কোনও রোগী এসে এভাবে বলবে না। কারণ,এভাবে কথা বললে যে ডাক্তার রুবরিক খুঁজে পাবেন সেটা রোগী তো আর জানেন না।
এই যে রুবরিকটা দিলাম, এর সবচেয়ে কাছাকাছি ক্লিনিকাল সিচুয়েশনটার নাম cervicogenic headache। দেখবেন যে ডাক্তারের কাছে আগে রোগী গিয়েছেন সে ডাক্তার এটা লিখেছেন বা CGH লিখেছেন।
এই ব্যথার মূল সোর্স হলো ঘাড়ের ওপরের দিকের হাড় C1 থেকে C3 । ওই জায়গার হাড়ের জোড়া, লিগামেন্ট বা নার্ভে কোনো সমস্যা হলে সেখান থেকে ব্যথার সিগন্যাল আসে।
এখন প্রশ্ন হলো, ঘাড়ের সমস্যা মাথায় বা কপালে কেন লাগে?
আমাদের শরীরে trigeminocervical nucleus নামে একটা স্নায়ু কেন্দ্র আছে। এটা অনেকটা ইলেকট্রিক জাংশন বাক্সের মতো। এখানে ঘাড়ের স্নায়ু আর মুখের বা মাথার স্নায়ু (যেটাকে ট্রাইজেমিনাল নার্ভ বলি আমরা) এসে একসাথে মিশেছে।
যেহেতু ঘাড় আর মাথার স্নায়ু একই জায়গায় সিগন্যাল পাঠায়, তাই আমাদের ব্রেন মাঝেমধ্যে কনফিউজ হয়ে পড়ে। ঘাড়ের কোনো সমস্যার সংকেত যখন ওই জাংশানে পৌঁছায়, মস্তিষ্ক মনে করে ব্যথাটা বুঝি কপাল বা মাথা থেকে আসছে। একেই আমরা referred pain বলি।
পেইন কীভাবে ছড়ায়
সাধারণত এই পেইন ঘাড়ের পেছন দিক থেকে শুরু হয়। এরপর তা ধীরে ধীরে কপাল, মাথার একদম ওপরের অংশ (যেটাকে ভার্টেক্স বলছি) এবং চোখের চারপাশে ছড়িয়ে পড়ে। যেহেতু ঘাড়ের এবং কপালের নার্ভগুলো একই জায়গায় যুক্ত, তাই সমস্যা ঘাড়ে হলেও ব্রেন মনে করে ব্যথাটা কপালে হচ্ছে।
এর সাথে হাতের পেইনের কী সম্পর্ক
এই cervicogenic headache এর একটি বড় লক্ষণ হলো(অধিকাংশ ক্ষেত্রেই)— মাথা যেদিকে ব্যথা করবে, সেই একই দিকের কাঁধ এবং হাতেও ব্যথা থাকবে। অর্থাৎ রোগীর যদি ডান দিকে মাথাব্যথা হয় এবং সাথে সাথে ডান হাতেও ব্যথা থাকে, তবে নিশ্চিতভাবেই এর উৎস তার ঘাড়।
cervicogenic headache কিছু ডিফারেনসিয়ালস করতে হত। কিন্তু আজ আর সময় নাই।
বুঝতে পেরেছেন তো, কত গুরুত্বপূর্ণ ক্লিনিকাল রুবরিক এটা? রুবরিকটা মাথায় রাখবেন, এটা এই সমস্যার বেসিক রুবরিক, এখনকার রেপার্টরিগুলোতে আরো নানান রুবরিক আছে। কিন্তু বেসিকটাতো জানলেন। অনেক রোগী আসেন এই পেইন নিয়ে।
মেডিসিন তিনটা। কেন্টের রেপার্টরি খুলে দেখে নেবেন।
.
Dr. Tarique Imam. D. Hom (USA)
For Appointment: 01309880695
1 month ago | [YT] | 21
View 6 replies
DR.TARIQUE & TOUFIQUE IMAM
ইউটেরাসের ফাইব্রয়েড আর ইস্ট্রোজেন এর লিংক!
মহিলাদের ইউটেরাসের ফাইব্রয়েড হলে এগুলোতে মাত্রাতিরিক্ত ইস্ট্রোজেন রিসেপ্টর থাকে, এর মানে এগুলো ফুলে ফেপে উঠতে ইস্ট্রোজেন এর একটা বড় ভূমিকা থাকে (আসলে প্রজেষ্টেরনেরও থাকে)। এ কারণে দেখবেন, পিউবার্টির সময় বা যখন মহিলাদের বাচ্চা জন্ম দেয়ার যখন সক্ষমতা থাকে তখন এই ফাইব্রয়েডগুলো বেশ ফাস্ট বাড়ে। আবার মেনোপজ হয়ে গেলে এই ফাইব্রয়েডগুলো ছোট হয়ে আসে।
এখানে এলোপ্যাথি যেটা সাধারণত করে থাকে, উনারা GnRH Agonist ব্যবহার করে ফাইব্রয়েড এর বিস্তার এর গতি কমিয়ে দিতে পারে, যেমন ধরেন Leuprolide acetate। এটা বাংলাদেশেও ব্যবহার হয়, কোন নামে আমি সেটা ভুলে গেছি।
আমরা এই কনসেপ্স্ট থেকে শিখে যেটা করতে পারি, সেটা হলো, ইস্ট্রোজেন ইন্টারকারেন্ট ব্যবহার করা। সাথে একটা মায়াজমেটিক সিমিলিমাম হলে ৯০% শতাংশ সময়েই বেশ ভালো রেজাল্ট পাওয়া যায় বলে দেখেছি।
.
Dr. Tarique Imam. D. Hom (USA)
For Appointment: 01309880695
1 month ago | [YT] | 16
View 8 replies
DR.TARIQUE & TOUFIQUE IMAM
কেস: আমি আমার বন্ধুবান্ধব সব হারিয়ে ফেলেছি— ল্যাক ডি ফ্লোরাটাম
একটা কেস ছিলো, ২০২২ এর দিকের। বাবা মা আর ৩ ছেলে মেয়ে গেছে আমেরিকায়। আমেরিকায় ঢুকে বড় ছেলের আমেরিকা ভালো লাগে না। বাপ মা কে বলে তুমি আমাকে এখানে নিয়ে আসছ। আমি আমার বন্ধুবান্ধব হারিয়ে ফেলছি। আমার স্কুল এত ভালো। এখানে এসে কিছুই ভালো লাগে না। মন বসে না। আমি আসতে চাই নাই।
সাথে শুরু হলো ভয়াবহ রকমের আইবিএস। দিনে ৮-১০ বার হয়। ঘুরে এসে কনস্টিপেশন হয়। এলো'র সিম্পটম। কিন্তু মেন্টাল কভারেজ নাই।
এর মধ্যে বড় ছেলেটা বারবার বলতে শুরু করেছে, আমাকে বাংলাদেশের টিকেট করে দাও। আমি চলে যাব। বাসায় একটা হরতাল হরতাল পরিস্থিতি। বাবা ছেলেকে মানে না, ছেলে কাউকে মানে না। বিশ্রী অবস্থা।
এই অবস্থায় আমার সাথে যোগাযোগ করলো। এর আগে তো সাইকিয়াট্রিস্ট বহু হয়েছে। আইবিএস ও কমে না। সেটার ডাক্তারও দেখানো হয়েছে।
আমি বললাম, ল্যাক ডি ফ্লোরাটাম দেন। টেন এম, দুইটা ডোজ।
ল্যাক ডি ফ্লোরাটাম সবসময় কমিউনিটি, যে কমিউনিটিতে সে বড় হয়েছে বা হচ্ছে সেটা হারিয়ে ফেলার টেনশনে থাকে সারাদিন। ওই কমিউনিটির জন্য সে যে কোনও কিছু করতে পারে। এই রেমেডিটার অনেকগুলো শেডের মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ শেড।
ছেলেটা এখনও আমেরিকাতেই আছে। সবকিছু করছে এখন স্বাভাবিক। আই বি এস নেই।
.
Dr. Tarique Imam. D. Hom (USA)
For Appointment: 01309880695
1 month ago | [YT] | 22
View 2 replies
DR.TARIQUE & TOUFIQUE IMAM
আপনার শিক্ষক আপনার হোমিওপ্যাথির দুয়ার
নতুন যখন কেউ হোমিওপ্যাথিতে আসেন তাঁকে আমরা ম্যাটেরিয়া পড়তে বলি অনেক করে। পাশাপাশি বলি আপনি দর্শনসহ নানান জরুরি বিষয়গুলো পড়বেন। ইনারা পড়েন। যাদের আগ্রহ আছে, তারা ভালোই পড়েন। কিন্তু, রোগী দেখতে এসে দেখি তালগোল পাকিয়ে ফেলছেন। এটা ৯৯% বেশি সময়ে হয়।
এই ঝামেলা থেকে বের হওয়ার একটা বুদ্ধি হলো, ক্লিনিকাল কেস দেখা ও পড়া। ক্লিনিকাল কেস পড়তে হবে। কারণ, ম্যাটেরিয়ার প্রেজেন্টেশন আর রোগীর প্রেজেন্টেশন একরকম থাকবে না। এটা কিছুটা হয় কেস পড়ে পড়ে।
দ্বিতীয়টা বা সবচেয়ে দরকারি বুদ্ধি হলো, একজন শিক্ষকের সামনে গিয়ে দাড়িয়ে থাকা। উনি কেস যখন করছেন, কীভাবে একটা রেমেডি সিলেকশনে আসলেন, কীভাবে ডোজ সিলেক্ট করছেন, কীভাবে ফলোআপ ম্যানেজ করছেন, রোগীর কোন সিম্পটম তিনি লিখছেন, কি লিখছেন না; এগুলো সব শিক্ষকের সামনে দাঁড়িয়ে থেকে শিখতে হয়। দাঁড়িয়ে থেকে শিখতে হয়-- কথাটা অনেক বড় অর্থে বলেছি, বুঝে নেবেন।
এখন প্রশ্ন হলো, সেই শিক্ষক আপনি কীভাবে নির্বাচন করবেন:
১। যিনি নিজের রোগীর কেস টেকিং নিজে করেন।
২। যিনি কনস্টিটিউশনাল প্রেসক্রিপশন করতে পারেন।
৩। যার সাকসেস রেট অনেক।
৪। পেটেন্ট জাতীয় ফাইল যিনি ব্যবহার করেন না।
৫। যিনি হোমিওপ্যাথিক দৃষ্টিভঙ্গি থেকে প্রেসক্রিপশন করতে চেষ্টা করেন।
৬। সময় দিয়ে রোগীর কথা শোনেন।
৭। ক্রাইসিস হ্যান্ডেল করতে পারেন।
৮। যিনি ছাত্রদের পোটেন্টাইজ মেডিসিন এর উপরে জোর দিতে বাধ্য করেন।
৯। যিনি আপনাকে আলাদা করে কিছু কিছু সময় দিতে পারবেন। মানে বোঝাতে চাইছি, এক্সট্রা ভালোবাসা আপনার প্রতি থাকতে হবে, আপনাকে অর্জন করতে হবে এটা।
১০। আপনি ডাক্তার হিসেবে দাড়িয়ে যাওয়ার পথ যতদূর পারেন, সুগম করে দেবেন। দূর্গম করবেন না।
এই ক্রাইটেরিয়াগুলো আমি আমার জন্য একসময়ে বানিয়ে নিয়েছিলাম। আরও অনেকগুলো ব্যাপার ছিলো, এখন মাথায় নেই অত। আমি আরেকটু কড়া, এই ধরনের ক্রাইটেরিয়ায় না পড়লে আমি হোমিওপ্যাথি নিয়ে কারো সাথে তেমন কথা বলতাম না, যত বিখ্যাত আদমিই হোক না কেন।
এগুলো হলে আপনার জন্য ভালো হবে যেটা, আপনি একটা ভালো জায়গা পাবেন শেখার জন্য। ডাক্তারি আর ওকালতি এগুলো গুরুমুখী বিদ্যা কিন্তু। শিক্ষক ছাড়া কিছুই পারবেন না।
আর বেয়াদবি করবেন না। কিছু বললেও গায়ে মাখবেন না। যা কিছুই করবেন তিনি, ভালো বা মন্দ, আপনি সেটা আশীর্বাদ হিসেবে নেবেন। কোনও অবস্থাতেই তার মনে কষ্ট দেবেন না। কোনও অবস্থাতেই না।
আপনার শিক্ষক আপনার হোমিওপ্যাথির দুয়ার, সর্বাবস্থায় এই কথা মনে রাখবেন।
1 month ago | [YT] | 20
View 6 replies
DR.TARIQUE & TOUFIQUE IMAM
কুপ্রাম, আরেকটু ভেবে চিন্তে ব্যবহার, অবজারভেশনাল রুব্রিক থেকে।
খুবই পয়সা ওয়ালা একজন রোগী, ৪-৫ টা ফ্যাক্টরি আছে, আসছেন spastic colon জনিত সমস্যা নিয়ে। বয়স ৬৫ হবে। গুগল মিটে কথা বলছেন, প্রথমে অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে রইলেন, প্রায় ৩০ সেকেন্ড।
এরপর কথা শুরু হলো। সিম্পটম বললেন, নানান কথা হলো।
আমি খুবই কম রোগী পেয়েছি এরকম স্লো এবং দুশ্চিন্তাগ্রস্ত। উনার ওয়াইফ পাশে বসেছিলেন। ভদ্রমহিলা আমার রোগী। টেক্সট করে জিজ্ঞাসা করলাম, উনি কি এরকমই কিনা।
উনি একটা ব্যাপার বললেন। বললেন, স্যার, প্রতিটা ব্যাপার, প্রতিটা পদক্ষেপ খুবই ধীরে সুস্থে নেবে। খালি ভাববে, আমি এই কাজটা করলে আরেক জায়গাতে কোনও সমস্যা হয়ে যেতে পারে কিনা। এমনকি পুরান মানুষদের সাথেও খুবই ধীরে সুস্থে ডিল করবে। এত ধীরে যে, বিরক্ত লেগে যাবে।
সন্দেহ করে?
না স্যার। সন্দেহ করে না ওইভাবে। কিন্ত খুবই দুশ্চিন্তায় থাকে। আমি এটা করলে সেই জায়গায় এটার প্রভাব কী হবে। মাঝে মাঝে কোনও কাজ করার আগে একটু টেস্ট করে নেয়। তারপর করে।
আমার মাথায় আসল একটা রুব্রিক : Mind; anxiety; walking; slowly, must, otherwise something will happen
এই রুব্রিকে কুপ্রাম সিঙ্গেল রেমেডি। এভাবে আরও কিছু কনফার্মেশন নিয়ে এই রোগীকে কুপ্রম প্রেসক্রিপশন করেছিলাম। ঠিক হয়ে গিয়েছিল একদম।
.
Dr. Tarique Imam. D. Hom (USA)
For Appointment: 01309880695
1 month ago | [YT] | 11
View 0 replies
DR.TARIQUE & TOUFIQUE IMAM
ভুল ডায়গনোসিস
কয়েকদিন আগের কথা। একজন রোগী আসছেন, এসে বলছেন আমার লিম্ফ নোড গলার, কুচকির ২-৩ টা ফোলা। বিচি বিচি লাগে।
আমি এগুলার জন্য বিভিন্ন জনের কাছে অনেক হোমিওপ্যাথিক ওষুধ খাইছি। লাভ হবে কি, উল্টা ক্ষতি হইছে।
আমি জিজ্ঞাসা করলাম, কি ক্ষতি হইছে আপনার ভাই?
রোগী উত্তর দিচ্ছেন, আমি কানে অনেক জোরে শুনি গত ৪-৫ মাস।
আর? আর কোনও ক্ষতির কথা মনে করতে পারেন?
কানে শব্দ হয়, মাথা ঘুরায়, হাঁটার সময় মাঝে মাঝে এখনই পড়ে যাব মনে হয়।
আমার পরিবার বলে শুকায়া যাচ্ছি।
আমি বললাম, বুঝতে পারছি।
--
ভুল কোথায় হলো?
উনাকে উনার হোমিওপ্যাথ বা অন্য কোনও প্যাথির ডাক্তার বলছেন, উনার লিম্ফ ফুলে গেছে। না, ঘটনা এখানে না। উনার লিম্ফ ফুলে গেছে এটা সত্য, এটা ফুলেছে সিফিলিসের জন্য। এর পরের সিম্পটমগুলো এর প্রমাণ।
ঘটনা হলো উনার আসলে সিফিলিস হয়েছে। এটাকে নিউরো-সিফিলিস বলে। এখন উনার CSF নিয়ে টেস্ট করলেই এটা ধরা পড়বে।
নিউরো-সিফিলিস হলে ক্র্যানিয়াল নার্ভ সেভেন এবং এইটের ডিসফাংশন শুরু হয়। উনি যে বলছেন, হোমিওপ্যাথি ওষুধ খেয়ে উনার ক্ষতি হয়েছে, ঘটনা সেটা না। এগুলো নিউরো-সিফিলিস এর মেনিফেস্টেশন।
নিউরোসিফিলিস সাধারণত সিফিলিস হওযার অনেক পরে ডেভেলপ করে। এটা খুব ভয়ংকর হয়ে উঠতে পারে, যাদের সিফিলিস untreated থাকে তাদের ক্ষেত্রে।
.
Dr. Tarique Imam. D. Hom (USA)
For Appointment: 01309880695
1 month ago | [YT] | 21
View 0 replies
DR.TARIQUE & TOUFIQUE IMAM
বিখ্যাত হোমিওপ্যাথিক রেকর্ডার জার্নালে ১৮৯৪ সালে কলকাতার বিখ্যাত ডাক্তার পি সি মজুমদার(প্রতাপচন্দ্র মজুমদার ) এর লেখা, নিম বা AZADIRACHTA INDICA নিয়ে।
একশ একত্রিশ বছর পরে এসে এখনও কত প্রাসঙ্গিক। নিমের প্রুভিং উনি এবং আরেকজন মিলে করেছিলেন।
পড়তে পড়তে মন হলো, এই লেখাগুলো বই হলে অনেক ভালো হত। অবশ্য বই হয়ে থাকতেও পারে। আমি খুজিনি। পরে, অনেক পরে এসে complete repertory এই ধরনের অমূল্য টেক্সট থেকে রুব্রিক বের করে ওদের repertory তে যোগ করা শুরু করে।
Dr. Tarique Imam. D. Hom (USA)
For Appointment: 01309880695
2 months ago | [YT] | 12
View 0 replies
DR.TARIQUE & TOUFIQUE IMAM
ল্যাকেসিস: কেস snippet
মা বকা দিলে তোমার কী করতে ইচ্ছা করে?
মারতে ইচ্ছা করে।
কিভাবে মারতে ইচ্ছা করে?
অনেক অনেকভাবে মারতে ইচ্ছা করে। আমি ঘুমের মধ্যে মারি।
তুমি তো তোমার মায়ের সাথে ঘুমাও না। কী করে মারো?
আমি ঘুমের মধ্যে দেখি যে আম্মুকে মারছি।
মানে স্বপ্নে দেখ?
জ্বী।
একবার দেখ, নাকি বারবার?
কয়েকদিন ধরে দেখি।
এই কথোপকথনে সেন্ট্রাল থিম কিন্তু ঘুমের মধ্যে মারা না। সেন্ট্রাল থিম হলো, ঘুমের মধ্যে মাইর দেয়ার জন্য যে এনার্জি, সেটা। এটা একধরনের এনার্জি। এই রোগীর কুণ্ডলিনী চক্রে এই এনার্জি ভাইব্রেট করে। ফলে সেটা ঘুমের মধ্যে এসে রোগীকে ধরা দেয়। কার্ল গুস্তাভ ইয়ুং এর ড্রিম বইটা পড়লে বুঝতে পারবেন কী বলেছি।
যাই হোক, রুব্রিক কী হবে। খুব সিম্পল: Mind; malicious, spiteful, vindictive; dreams, in
সিঙ্গেল রেমেডি: ল্যাকেসিস।
.
Dr. Tarique Imam. D. Hom (USA)
For Appointment: 01309880695
2 months ago | [YT] | 5
View 0 replies
DR.TARIQUE & TOUFIQUE IMAM
Calcarea fluor এর রোগীদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য মেন্টাল কনফার্মেশন কী?
সবচেয়ে উল্লেখযোগ্য মেন্টাল কনফার্মেশন হলো, টাকা পয়সা নিয়ে চিন্তা।
যে পরিমাণ টাকা আমি কিংবা আমার হাজব্যান্ড কামান টা দিয়ে কতদিন সংসার ভালোভাবে চলবে?
রিটায়ারমেন্টের পর আমার কী অবস্থা হবে।
টাকা পয়সা, এই ব্যাপারটা নিয়ে এরা মেন্টালি খুব বেশি ইনভলভ থাকে। খুবই সতর্ক থাকে।
রুব্রিক এসেছে Mind; money; interested in, much
আরও কিছু রুব্রিক দিলাম, দেখে নিতে পারেন। এই জায়গাটা কনফার্ম করে প্রেসক্রিপশন করলে Calcarea fluor অনেক ম্যাজিকাল রেজাল্ট দেয়, দেখেছি।
এ নিয়ে আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আছে, দেখে নিতে পারেন।
.
Dr. Tarique Imam. D. Hom (USA)
For Appointment: 01309880695
2 months ago | [YT] | 14
View 2 replies
DR.TARIQUE & TOUFIQUE IMAM
মায়ের প্রেগন্যান্সিতে বহু ধরনের কমপ্লিকেশনস ছিলো। এমনকি বেশ কিছু এন্টিবায়োটিক খেতে হয়েছে উনাকে।
এখন বাচ্চা দুনিয়াতে এসেছে। বাচ্চারও নানান রোগ। একটা ভালো হয় তো আরেকটা হয়। সাইক্লিক প্যাটার্ন ধরে রোগ ঘুরতে থাকে।
আপনি অনেক রেমেডি দিয়েছেন। কিছু কাজ করে, কিছু করে না। যেগুলো করে সেগুলো আবার ছেড়ে দেয়।
দুই এক ডোজ স্ট্রেপটোকক্সিনাম দিন। বুঝে দিতে পারলে খুব ভালো কাজ করে।
Dr. Tarique Imam. D. Hom (USA)
For Appointment: 01309880695
2 months ago | [YT] | 9
View 6 replies
Load more