Welcome to Amader Khobor 24 TV
Amader Khobor 24 TV একটি বাংলা নিউজ ও তথ্যভিত্তিক চ্যানেল। আমাদের প্রধান বিষয় প্রবাসী বাংলাদেশিদের খবর, ভিসা ও ওয়ার্ক পারমিট আপডেট, বিদেশে চাকরি ও অভিবাসন তথ্য।
এছাড়াও আমরা বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ সংবাদ, বিভিন্ন দেশের নতুন নিয়ম-কানুন, রাজনৈতিক ও সমসাময়িক বিষয়, ব্যবসা-অর্থনীতি, আন্তর্জাতিক সংবাদ এবং প্রয়োজনীয় তথ্যভিত্তিক ও ব্যাখ্যামূলক ভিডিও প্রকাশ করি।
🌏 প্রবাসী ও অভিবাসন তথ্য
🛂 ভিসা ও ওয়ার্ক পারমিট
✈️ বিদেশে চাকরি ও যাওয়ার নিয়ম
🇧🇩 বাংলাদেশ ও আন্তর্জাতিক সংবাদ
🏛️ রাজনীতি ও সমসাময়িক বিষয়
💼 ব্যবসা ও অর্থনীতি
📊 তথ্যভিত্তিক বিশ্লেষণ ও গুরুত্বপূর্ণ আপডেট
আমরা সরকারি তথ্য ও প্রকাশ্য নির্ভরযোগ্য সূত্রের ভিত্তিতে সহজ ভাষায় তথ্য তুলে ধরার চেষ্টা করি।
⚠️ ভিসা বা বিদেশ যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট দেশের সরকারি কর্তৃপক্ষের সর্বশেষ তথ্য যাচাই করুন।
Subscribe করুন Amader Khobor 24 TV এবং গুরুত্বপূর্ণ খবর ও তথ্যের সঙ্গে যুক্ত থাকুন।
📧 Email: amaderkhobor24tv@gmail.com
Amader Khobor 24 TV
কারো প্রয়োজন হলে জানাবেন
1 day ago | [YT] | 2
View 0 replies
Amader Khobor 24 TV
নেপাল ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের সতর্ক করল দূতাবাস
নেপালে ভারী বৃষ্টিপাত, বন্যা ও আকস্মিক ভূমিধসের কারণে বাংলাদেশি পর্যটক ও ট্রেকারদের সতর্ক করেছে কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাস।
বিশেষ করে পিসাং, চামে, মানাং, পোখারা ও আশপাশের পাহাড়ি এলাকায় ভ্রমণের ক্ষেত্রে সতর্ক থাকতে বলা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকায় ট্রেকিং ও ভ্রমণ এড়িয়ে চলার পাশাপাশি যাত্রার আগে আবহাওয়া ও সড়ক পরিস্থিতি যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।
যারা বর্তমানে নেপালে অবস্থান করছেন, তারা নিরাপদ স্থানে থাকুন এবং স্থানীয় কর্তৃপক্ষ ও বাংলাদেশ দূতাবাসের নির্দেশনা অনুসরণ করুন।
নেপাল ভ্রমণের পরিকল্পনা থাকলে এই তথ্যটি অন্যদেরও জানিয়ে দিন।
#নেপাল #বাংলাদেশি_পর্যটক #ভ্রমণ_সতর্কতা #Nepal #TravelAlert #BangladeshiTourist
2 days ago | [YT] | 2
View 0 replies
Amader Khobor 24 TV
প্রয়োজন হলে জানাবেন
2 days ago | [YT] | 4
View 0 replies
Amader Khobor 24 TV
কারো প্রয়োজন হলে জানাবেন
2 days ago | [YT] | 1
View 0 replies
Amader Khobor 24 TV
আসসালামু আলাইকুম। আমি মামুন।
মালয়েশিয়ায় কর্মস্থলে মাটিচাপা পড়ে নিহত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার প্রবাসী শরিফুল ইসলাম ফকিরের মরদেহ কফিনবন্দি হয়ে দেশে ফিরেছে।
২৬ বছর বয়সী শরিফুল প্রায় তিন বছর আগে জীবিকার সন্ধানে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন। গত ১৪ সেপ্টেম্বর একটি নির্মাণাধীন প্রকল্পে কাজ করার সময় হঠাৎ মাটিচাপা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
স্বজনরা জানান, দেশে ফিরে বিয়ে করে নতুন জীবন শুরু করার স্বপ্ন ছিল শরিফুলের। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না।
শরিফুলের মৃত্যুর খবর প্রকাশের পর বিষয়টি গোপালগঞ্জ জেলা প্রশাসনের নজরে আসে। প্রশাসনের উদ্যোগে তাঁর মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়।
২৫ সেপ্টেম্বর দিবাগত রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁর মরদেহ পৌঁছায়। পরে শনিবার মরদেহ টুঙ্গিপাড়ার বর্ণি গ্রামের বাড়িতে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন স্বজন ও প্রতিবেশীরা।
জানাজা শেষে শরিফুল ইসলাম ফকিরকে বর্ণি পূর্বপাড়া কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।
প্রবাসে পরিবারের স্বচ্ছলতার স্বপ্ন নিয়ে যাওয়া এই তরুণের এমন করুণ মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।
আল্লাহ মরহুম শরিফুলকে ক্ষমা করুন এবং তাঁর পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দিন। আমিন।
3 days ago | [YT] | 0
View 0 replies
Amader Khobor 24 TV
3 days ago | [YT] | 0
View 0 replies
Amader Khobor 24 TV
4 days ago | [YT] | 6
View 0 replies
Amader Khobor 24 TV
সহকর্মীকে বাঁচাতে গিয়ে সৌদিতে প্রাণ গেল বাংলাদেশি প্রবাসীর
সৌদি আরবের রিয়াদে সহকর্মীকে বাঁচাতে গিয়ে কেমিক্যাল দূষণের ঘটনায় মো. আব্দুল্লাহ (৩০) নামে এক বাংলাদেশি প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত আব্দুল্লাহ গাজীপুরের কালীগঞ্জ পৌর এলাকার দুর্বাটি গ্রামের বাসিন্দা। তিনি প্রায় সাত বছর ধরে রিয়াদের ‘আব্দুল লতিফ কোম্পানি’তে কর্মরত ছিলেন। প্রায় এক মাস আগে ছুটি কাটিয়ে তিনি আবার সৌদি আরবে ফিরে কাজে যোগ দিয়েছিলেন।
পরিবারের বরাত দিয়ে জানা গেছে, ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরের দিকে কর্মস্থলে হঠাৎ কেমিক্যাল গ্যাস ছড়িয়ে পড়ে। এ সময় এক সহকর্মী গুরুতর আহত হলে তাকে বাঁচাতে এগিয়ে যান আব্দুল্লাহ। কিন্তু উদ্ধার করতে গিয়ে তিনিও কেমিক্যালের সংস্পর্শে আক্রান্ত হন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় আব্দুল্লাহসহ আরও তিনজন বিদেশি নাগরিকের মৃত্যু হয়েছে।
আব্দুল্লাহর স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা। তাঁদের আড়াই বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে স্বজনেরা এখন দিশেহার
শোকার্ত পরিবার আব্দুল্লাহর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং পরিবারের পাশে দাঁড়াতে সরকারের প্রয়োজনীয় সহযোগিতা চেয়েছে
নিহতের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাঁর পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দেন। আমিন।
আমাদের খবর ২৪ টিভি
প্রবাসীদের গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের সঙ্গে থাকুন।
#সৌদি_আরব #রিয়াদ #বাংলাদেশি_প্রবাসী #প্রবাসী_বাংলাদেশি #আব্দুল্লাহ #গাজীপুর #কালীগঞ্জ #প্রবাসের_খবর #আমাদের_খবর২৪টিভি #সৌদি_আরবের_খবর
5 days ago | [YT] | 4
View 0 replies
Amader Khobor 24 TV
মোবাইলটা বিক্রি করে দেব
Galaxy Z fold 512gb/12gb good condition sometime only used. Very urgent need money I selling. $450. Interest message me thanks.
5 days ago | [YT] | 0
View 0 replies
Amader Khobor 24 TV
কারো লাগবে নাকি ভাই লাগলে জানাবেন
6 days ago | [YT] | 4
View 0 replies
Load more