This channel Lily Tv24 brings you reliable and insightful news on politics, economics, international affairs, and contemporary issues, especially focusing on Bangladesh. We cover major political parties including Jamaat-e-Islami, BNP, and Awami League, along with nationwide student movements and social developments. With a commitment to truth and neutrality, we deliver timely updates and in-depth analysis to keep you informed about what truly matters.
""Lily Tv24 - সাবস্ক্রাইব করে পাশে থাকুন""
Lily Tv24
২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠার তাণ্ডবে শাহাদাতবরণকারী ছাত্রশিবিরের ১৩১তম শহীদ সাইফুল্লাহ মোহাম্মদ মাসুমের শ্রদ্ধেয় পিতা মাহতাব উদ্দিন আহমদের জানাজা।
জানাজায় উপস্থিত ছিলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম, কেন্দ্রীয় অফিস সম্পাদক আজিজুর রহমান আজাদ, জকসু ভিপি রিয়াজুল ইসলাম, ডাকসুর ছাত্রপরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ সহ ছাত্রশিবিরের কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।
3 days ago | [YT] | 2,234
View 22 replies
Lily Tv24
স্মরণীয় মুহূর্ত। কো রি য়ার কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব, শীর্ষস্থানীয় আলিম এবং কেএমএফের অন্যতম পরিচালক শায়খ আব্দুর রহমান লি (মা দা নি) হাফি.-এর সঙ্গে দীর্ঘ আলাপন শেষে স্মৃতিকে স্মরণীয় রাখার জন্য তিনি উপহার তুলে দেন।
3 days ago | [YT] | 1,915
View 20 replies
Lily Tv24
সেই ‘চোর’ বাবা আসলে চোর নন, পরিস্থিতির শিকার!💔
লোকটার নাম অনিক শিকদার। তাকে আমরা চোর ভেবেছিলাম, তিনি আসলে পেশাদার কোনো চোর নন, বরং পরিস্থিতির নিষ্ঠুর শিকার!
অনিক শিকদারের বাবা ছিলেন এক সম্ভ্রান্ত পরিবারের মানুষ। বাবার কঠিন অসুস্থতায় চিকিৎসার খরচ চালাতে গিয়ে পরিবারটি একসময় সবকিছু হারিয়ে পুরোপুরি নিঃস্ব হয়ে পড়ে। এই মানসিক ধাক্কা আর অসহায়ত্ব থেকে অনিক একপর্যায়ে নে--শার ঘোরে জড়িয়ে পড়েন। আর সেই সুযোগটাই নেয় স্থানীয় এক মা*ক সিন্ডিকেট।
ভিডিওটি দেখার পর WAB Foundation-এর টিম উজিরপুর থানা পুলিশের সহযোগিতায় ছুটে গিয়েছিল সেই ছোট্ট মেয়েটির কাছে। মিষ্টি এই মেয়েটার নাম তুবা। তুবা শুধু চেয়েছে তার বাবার জন্য একটা সৎ কর্মসংস্থানের ব্যবস্থা হোক। আর তার বাবা অনিক শিকদারও নিজের ভুল বুঝতে পেরে আলোর পথে, স্বাভাবিক জীবনে ফিরে আসতে চান।সবচেয়ে স্বস্তির খবর হলো, তুবার বাবার আলোর পথে ফেরার এই লড়াইয়ের দায়িত্ব নিয়েছে WAB Foundation।
উজিরপুর থানার ইন্সপেক্টর এই মানবিক উদ্যোগে সার্বিক সহযোগিতা ও দেখাশোনার আশ্বাস দিয়েছেন।যেহেতু গ্রামাঞ্চল, তাই অনিক শিকদার সম্মানের সাথে বেঁচে থাকার জন্য একটি অটোভ্যান চেয়েছেন।
WAB Foundation-এর পক্ষ থেকে তাকে একটি নতুন অটোভ্যান কিনে দেওয়া হচ্ছে এবং ছোট্ট তুবার পড়াশোনার যাবতীয় দায়িত্বও তারা লুফে নিয়েছে, ইনশাআল্লাহ!
হুমায়ূন আহমেদ ঠিকই বলেছিলেন, “পৃথিবীতে অনেক খারাপ মানুষ আছে, কিন্তু একটাও খারাপ বাবা নেই।” অনিক শিকদার হয়তো পরিস্থিতির চাপে পথ হারিয়েছিলেন, কিন্তু মেয়ে তুবার ভালোবাসাই আজ তাকে নতুন জীবন এনে দিল...🖤
অপরাধের পেছনে লুকিয়ে থাকা মানুষের এই অসহায়ত্ব দূর করতে পারলে সমাজটা সত্যিই বদলে যাবে। স্যালুট ওয়াব ফাউন্ডেশন এবং উজিরপুর থানা পুলিশকে এই মানবিক দৃষ্টান্ত স্থাপনের জন্য!🫡
#diaryofshe #viralnews
5 days ago | [YT] | 1,061
View 28 replies
Lily Tv24
এই ঘটনার আসলে কোনো ব্যাখ্যা হয় না! 😓💔
ঘটনাটি বরিশালের বামরাইল বন্দরের বাজারের। রাতে সেখানে এক ব্যক্তিকে চু-রি-র অভিযোগে ধরে ফেলে স্থানীয়রা। পরে তাকে মা%র%ধর করে একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়। পুলিশকে খবর দেওয়া হয়, সবাই অপেক্ষা করছিল পুলিশের আসার জন্য।
ভোরের আলো ফোটার আগেই খবরটি ছড়িয়ে পড়ে চারদিকে। খবর পেয়ে সেখানে ছুটে আসে তার ৮/৯ বছরের ছোট্ট মেয়েটি।
এসে সে দেখে তার বাবা দুর্বল হয়ে বসে আছে। শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন। চারপাশে ক্ষুব্ধ ও উৎসুক মানুষের ভিড়।
মেয়েটি প্রথমে বাবার কাছে গিয়ে কান্না করে। তারপর বাবার শরীরে যেখানে যেখানে আঘাত করা হয়েছে, ছোট্ট হাত দিয়ে সেসব জায়গা মুছে দিতে থাকে।
এরপর যা ঘটল, সেটাই হয়তো এই পুরো ঘটনার সবচেয়ে মায়াবী দৃশ্য।
ছোট্ট মেয়েটির মনে হলো তার বাবার হয়তো ক্ষুধা লেগেছে।
সে পাশের একটি দোকানে গিয়ে নিজের মতো করে একটি পাউরুটি আর এক কাপ চা কিনে নিয়ে আসে। তারপর বাবার সামনে বসে চায়ের কাপে রুটি ভিজিয়ে ভিজিয়ে বাবার মুখে তুলে দিতে থাকে।
বাবা লজ্জায় মাথা উঁচু করতে পারছিলেন না। আর ছোট্ট মেয়েটি কিছুই বুঝছে না সে শুধু জানে, তার বাবা কষ্টে আছে, তার হয়তো ক্ষুধা লেগেছে। তাই বাবাকে খাওয়াতে হবে।
দৃশ্যটি দেখে উপস্থিত মানুষের মনও নরম হয়ে আসে। যারা কিছুক্ষণ আগেও তাকে মা%র&ছিল, তারাই বলতে থাকে
“খা রুটি খা… ছোট্ট মেয়েটা দিচ্ছে, খা। আর মা%র%ব না।”
তারা বাবা হয়তো দোষী কিন্তু সেই মুহূর্তে ৮/৯ বছরের মেয়েটির কাছে তিনি শুধু একজন মানুষ নন তিনি তার বাবা।
বাবার পরিচয়, বাবার ভুল, বাবার লজ্জা এসবের কিছুই সে বোঝে না। সে শুধু বোঝে, তার বাবার কষ্ট হচ্ছে, তার বাবা ক্ষুধার্ত।
সন্তানের কাছে বাবা-মায়ের জায়গাটা বোধহয় এমনই৷ পৃথিবী যখন একজন মানুষকে অপরাধী হিসেবে দেখে, ছোট্ট সন্তান তখনও তাকে শুধু ‘বাবা’ হিসেবেই দেখে। 💔
6 days ago | [YT] | 500
View 24 replies
Lily Tv24
দড়ি দিয়ে যাকে বেধে নেয়া হচ্ছে সে আমাদের মরহুম হাফেজ জাহিদ ভাই,
যার তেলাওয়াত একবার যে শুনতো তার কলিজা ঠান্ডা হয়ে যেত, সে ফুলগাজী উপজেলা শিবিরের মাদ্রাসা বিষয়ক সম্পাদক ছিলো।
২০১৭ সালের ১৫ই আগষ্ট রাতে শোক দিবসের পোষ্টার ছিড়ার মিথ্যা অযুহাত দিয়ে তাকে রাজষপুর বাজার এ আওয়ামীলীগ ও ছাত্রলীগের লোকজন বেধড়ক মারধর করে, চিথলীয়া ইউনিয়ন চেয়ারম্যানের জসিম উদ্দিনের নেতৃত্বে হাতুড়ি দিয়ে পেটানো হয় এবং পুলিশে দেয়া হয় , সারারাত চেষ্টা করে আমরা তাকে মুক্ত করতে পারিনি।
পরদিন ১৬ ই আগষ্ট একটি মিথ্যা আর কাল্পনিক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
প্রায় ২৩ দিন জেল খেটে পরবর্তীতে জামিনে মুক্ত হয় জাহিদ।
মুক্ত হওয়ার কিছুদিন পর মর্মান্তিক সুড়ক দুর্ঘটনায় হাফেজ জাহিদ ইন্তেকাল করেন।
তখন কই ছিল আপনাদের বিবেগ
1 week ago | [YT] | 323
View 100 replies
Lily Tv24
সরকারি চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের নামে হয়রানি ও নিয়োগবঞ্চনা, মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত এবং রাজনৈতিক বৈষম্য বন্ধের দাবি ঢাবি ছাত্রশিবিরের
সম্প্রতি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগসহ বিভিন্ন সরকারি চাকরিতে মেধা ও যোগ্যতার ভিত্তিতে চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশনের নামে নিয়োগবঞ্চিত করা এবং রাজনৈতিক পরিচয় বা মতাদর্শের ভিত্তিতে বৈষম্যে করা হয়েছে । এ ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় ।
এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি ও ডাকসু এজিএস মুহা. মহিউদ্দিন খান এবং সেক্রেটারি কাজী আশিক বলেন, জুলাই বিপ্লবের মূল আকাঙ্ক্ষা ছিল সরকারী চাকরি বা নিয়োগে সকল ধরনের ফেভারিটিজম, কোটা, বৈষম্য ও রাজনৈতিক লিংক-লবিং এর অবসান ঘটিয়ে মেধাবী ও যোগ্য ব্যক্তিদের নিয়োগ প্রদান।
কিন্তু মেধা ও যোগ্যতার ভিত্তিতে রাষ্ট্রীয় চাকরির জন্য নির্বাচিত হওয়ার পর কোনো নাগরিককে তার রাজনৈতিক মতাদর্শ, পারিবারিক পরিচয় কিংবা ভিন্নমতের কারণে নিয়োগবঞ্চিত করা ফ্যাসিবাদী ও আধিপত্যবাদী রাজনীতির পূনর্মঞ্চায়ন ।
নেতৃবৃন্দ আরও বলেন, রাষ্ট্রের সাংবিধানিক ও প্রশাসনিক প্রতিষ্ঠানগুলো কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর দলীয় স্বার্থ বাস্তবায়নের হাতিয়ার হতে পারে না। কোনো ব্যক্তির দলীয় পরিচয় নয়—তার মেধা, যোগ্যতা, সততা ও আইনের প্রতি আনুগত্যই সরকারি চাকরিতে নিয়োগের ভিত্তি হওয়া উচিত।
নেতৃবৃন্দ আরও বলেন, পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। মেধা ও যোগ্যতার ভিত্তিতে চূড়ান্তভাবে উত্তীর্ণ কোনো প্রার্থীকে শুধুমাত্র রাজনৈতিক মতাদর্শ, রাজনৈতিক পরিচয় বা পারিবারিক রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে নিয়োগবঞ্চিত করা যাবে না।পুলিশ ভেরিফিকেশনে নেতিবাচক প্রতিবেদন প্রদানের ক্ষেত্রে সুনির্দিষ্ট, আইনসম্মত ও যাচাইযোগ্য কারণ উল্লেখ করতে হবে। ইতোমধ্যে নিয়োগবঞ্চিত প্রার্থীদের অভিযোগ স্বাধীনভাবে তদন্ত করে অন্যায্য বঞ্চনার প্রমাণ পাওয়া গেলে দ্রুত প্রতিকার নিশ্চিত করতে হবে।
রাজনৈতিক মতপার্থক্যকে অপরাধ হিসেবে বিবেচনা করা এবং ভিন্নমতের নাগরিকদের রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করার যেকোনো প্রবণতা বন্ধ করতে হবে।
আমরা অবিলম্বে রাজনৈতিক বৈষম্য ও নিয়োগবঞ্চনার অভিযোগের নিরপেক্ষ তদন্ত, ভুক্তভোগীদের ন্যায়সংগত প্রতিকার এবং একটি স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগব্যবস্থা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।.
মো. মিফতাহুল হোসাইন আল মারুফ
প্রচার ও মিডিয়া সম্পাদক
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয়
1 week ago | [YT] | 14
View 12 replies
Lily Tv24
প্রিয় ভাই ইয়াহইয়া তাকির আয়োজনে হাফিজ ছাত্রদের পাগড়ি প্রদান ও আলোচনা অনুষ্ঠানে...
1 week ago | [YT] | 18
View 0 replies
Lily Tv24
আলহামদুলিল্লাহ,
কওমী আলেম মীর মোয়াজ্জেম হুসাইন সাইফী জামায়াতে যোগ দিলেন!
1 week ago | [YT] | 198
View 18 replies
Lily Tv24
দায়িত্বশীল কাকে বলে দেখুন, রাকসুর ভিপি জাহিদ গত কাল গ্রামের বাসায় গিয়েছিলেন অসুস্থ মাকে দেখতে। বাসায় গিয়ে শুনেন রাবির এক ছাত্রকে রেলের টিটিরা মেরে হাসপাতালে পাঠিয়েছে।নিউজটি শুনেই জাহিদ ভাই দ্রুত গোঁজ গাজ শুরু করলেন ক্যাম্পাসে ফিরবেন তাই।
তখন অসুস্থ আম্মা বলছেন বাবা এত দ্রুত তুমি কোথায় যাচ্ছ?তুমি যে বললে আমার কাছে দুইদিন থাকবে!জাহিদ ভাই বললেন,আম্মা আমাকে এক্ষুনি ক্যাম্পাসে ফিরতে হবে ক্যাম্পাসে সমস্যা চলছে! এক ভাই হাসপাতালে ভর্তি। জাহিদ ভাই এই কথা বলেই অশ্রু চোখে মায়ের কাছ থেকে দোয়া চেয়ে বিদায় নিলেন।
জাহিদ ভাই ক্যাম্পাসের উদ্দ্যেশে গাড়িতে উঠেই ফেইসবুকে পোস্ট করলেন,স্টেশনে রাবি শিক্ষার্থীরা যৌক্তিক আন্দোলনে গেছে। শুনছি ফেরার পথে বিভিন্ন জায়গায় তাদের ওপর হামলা করা হয়েছে বা হচ্ছে। প্রথমত আমি অনুরোধ করছি এরকমটা কেউ করবেন না।
রাবি শিক্ষার্থীদের একজনও যদি কারো দ্বারা (বিএনপি হোক আর ছাত্রদল হোক আর যেই হোক) ন্যূনতম আহত হয়, আল্লাহ যদি বাঁচায় রাখে তাদের জীবন আমি জাহান্নাম বানিয়ে ছাড়বো। আমি এসব কথা সহজে বলি না। আর যেটা বলি সেটা না করাটাও পাপ মনে করি। তাই যারা যা করবা ভেবে চিন্তে করবা।
অসুস্থ মাকে দেখার জন্য বাড়িতে এসেছিলাম। ক্যাম্পাসের অবস্থা দেখে সাথে সাথেই রওনা দিয়েছি। মা চোখের পানি ফেলে দোয়া করে বিদায় দিয়েছে। আহাম্মকরা যেন জেনে রাখে যে শিক্ষার্থীদের দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছে সে শিক্ষার্থীদের জন্য জীবন দিতেও আমি পিছপা হওয়ার শিক্ষা পাইনি। তাই, সাবধান।
শিবিরের যতগুলো ভিপি আছে তার ভিতরে সবথেকে নম্র ভদ্র হলেন রাকসুর ভিপি মুস্তাকুর রহমান জাহিদ ভাই। খুব নরম দিলের মোখলেস বান্দা । কিন্তু কোন বিষয় নিয়ে জেদ করলে জীবন থাকতে সেটা করে ছাড়েন।
এসএসসি সেকশন পাঠ্যবইয়ের সেই ওয়াতানাম গল্পের মত, "কুইনিনে জ্বর সারে বটে, কিন্তু কুইনিন সারবে কে? অর্থাৎ জাহিদ ভাই ক্যাম্পাসের সমস্ত সমস্যা সমাধান করেন এবং ক্যাম্পাসকে শান্ত করার চেষ্টা করেন ।কিন্তু কোন কারণে যদি জাহিদ ভাই যদি ক্ষেপে যান তাহলে তাকে থামাবে কে?
1 week ago | [YT] | 4,040
View 42 replies
Lily Tv24
বগুড়া যেনো কার বাপের বাড়ি?
ঢাকা-রংপুর লংমার্চ-এ বগুড়া মাটিডালি বিমান মোড় পথসভা জনস্রোতে পরিণত হয়েছে।
1 week ago | [YT] | 3,998
View 46 replies
Load more