স্বাগতম আমাদের চ্যানেলে! 🎭✨
আপনি কি এমন ভিডিও খুঁজছেন যা আপনাকে হাসাবে, আবার বাস্তবের আয়নাও দেখাবে? তাহলে আপনি একদম সঠিক জায়গায় এসেছেন। আমাদের চ্যানেলে আমরা শুধু বিনোদনই দেই না, বরং সমাজের সমসাময়িক নানা প্রেক্ষাপট এবং কঠিন বাস্তবতাকে হাসির ছলে আপনাদের সামনে তুলে ধরি।
আমাদের লক্ষ্য: হাসি-ঠাট্টার মাধ্যমে সমাজের অসংগতিগুলো তুলে ধরা এবং আপনাদের সুস্থ বিনোদন দেওয়া। আমাদের প্রতিটি গল্পের আড়ালে লুকিয়ে থাকে সমাজের কোনো না কোনো সত্য ঘটনা বা বাস্তবতা। আমাদের লক্ষ্য হাসির মাধ্যমে সমাজকে নতুন করে চিনিয়ে দেওয়া।
আমাদের পাশে থাকুন: আমাদের এই ছোট প্রয়াস এবং পরিশ্রম যদি আপনার ভালো লাগে, তবে আমাদের উৎসাহিত করতে এবং এই পথচলায় সঙ্গী হতে: 👉 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার জন্য বেল আইকনটি চেপে দিন। 🔔 আপনার একটি সাবস্ক্রাইব আমাদের নতুন নতুন ভিডিও বানানোর বড় অনুপ্রেরণা।
যোগাযোগ : প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নিচের ইমেইলে: 📩 জিমেইল: sohrabboy24@gmail.com
হাসুন, ভাবুন এবং সুস্থ বিনোদনের সাথে আমাদের পাশে থাকুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ
prio-প্রিয়
"আসসালামু আলাইকুম সবাইকে।
অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে একটি বিষয়ে আপনাদের জানাতে হচ্ছে। কপিরাইট সংক্রান্ত কিছু কারিগরি সমস্যার কারণে আমার চ্যানেলের বেশ কিছু ভিডিও ব্লক হয়ে গিয়েছিল। পরিস্থিতি সামাল দিতে গিয়ে আমি একসাথে অনেকগুলো ভিডিও ডিলিট করতে বাধ্য হই, যার ফলে বর্তমানে চ্যানেলের রিচ এবং ইমপ্রেশন অনেকটাই কমে গেছে (চ্যানেলটি এখন ডাউন)।
এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে আমি আপাতত নতুন ভিডিও আপলোড করা থেকে বিরত আছি। তবে এটা কোনোভাবেই শেষ নয়; আমি সব গুছিয়ে নিয়ে আবার আপনাদের মাঝে ফিরে আসার প্রস্তুতি নিচ্ছি।
আপনাদের কাছে অনুরোধ, এই কঠিন সময়ে আমাকে ভুলে যাবেন না। আপনাদের ভালোবাসা এবং সাপোর্টই আমার এগিয়ে চলার একমাত্র শক্তি। ইনশাআল্লাহ, খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে আপনাদের প্রিয় 'Prio-প্রিয়' আবার ফিরে আসবে।
সবাই পাশে থাকবেন। আপনাদের দোয়া কামনায়..
1 week ago | [YT] | 2
View 0 replies
prio-প্রিয়
⎯͢⎯⃝✿❥︎𝐑a𝐦𝐚𝐝𝐚𝐧 𝐢𝐬 𝐜𝐨𝐦𝐢𝐧𝐠 𝐒𝐨𝐨𝐧..!𝐒𝐚𝐘 𝐀𝐥𝐡𝐚𝐦𝐝𝐮𝐥𝐢𝐥𝐥𝐚𝐡🤍─•༎༅🌺༅༎•─
তোমাদের কে জানাই প্রবিএ মাহে-রমজান এর অগ্ৰিম শুভেচ্ছা 🥰🌺🫶🏻😇🤲
3 weeks ago (edited) | [YT] | 8
View 0 replies
prio-প্রিয়
রমজান মাস হলো ইসলাম ধর্মের সবচেয়ে বরকতময় ও পবিত্র মাস!!
এই মাসে, কুরআন নাযিল হয়েছে!! রোজা ফরজ করা হয়েছে!! লাইলাতুল কদরের মতো শ্রেষ্ঠ রাত রয়েছে!! রহমত, মাগফিরাত ও নাজাতের দরজা খুলে দেওয়া হয়!!
আল্লাহ আমাদের সবাইকে রমজানের সঠিকভাবে আমল করার তাওফিক দান করুন এবং কবরের আজাব থেকে হেফাজত করুন। 🤲✨🤍
3 weeks ago | [YT] | 3
View 2 replies
prio-প্রিয়
🌙 মাহে রমজান মোবারক
রহমত, মাগফিরাত ও নাজাতের মাস আমাদের জীবনে শান্তি ও হেদায়েত বয়ে আনুক।
আল্লাহ আমাদের সিয়াম, কিয়াম ও দোয়া কবুল করুন। 🤲
সবাইকে জানাই পবিত্র রমজানের শুভেচ্ছা ❤️
3 weeks ago | [YT] | 3
View 1 reply
prio-প্রিয়
আবু সাইদ, আবরার ফাহাদ, শরীফ ওসমান হাদী, পিলখানা, শাপলা চত্বর, আয়নাঘর, গুম-খুন, ক্রসফায়ার- এই সব রক্তের ইতিহাস একবার মনে করুন। ৫৭ জন সেনা অফিসার, আলেম, ছাত্র, সাধারণ মানুষ- কারও রক্তই কি কম দামী ছিল...??? এত শহীদের রক্তের দায় নিয়ে আপনার বিবেক যাকে সারা দেয়, তাকেই ভোট দিন। যারা ক্ষমতার গন্ধ পেলেই আবার রক্ত ঝরায়- তাদের নয়। বারবার ভুলের মাশুল আমরা রক্ত দিয়ে দিয়েছি, আর না..! আমরা আর রক্ত দিতে চাই না। এবার চাই এক নতুন বাংলাদেশ- যেখানে সঙ্গী আমি, আপনি, আমরা সবাই।
#respect #ভোট #২০২৬
4 weeks ago | [YT] | 20
View 2 replies