Welcome to official YouTube channel... masudsewing...I made this channel to make all garments related videos hope you will benefit from watching my channel videos you will find in my channel are. Garments Jobs garments catting. garments sewing. garments process making. garments design.sewing tips and tricks. please subscribe my channel if anyone needs video on any topic then definitely let me know i will make video on your topic and upload it hope you will not be disappointed everyone will support me thanks.

Contact us:
Email:mdmuminulislammasud@gmail.com

Address:
Masudsewing.
Ashuliya saver Dhaka Bangladesh

*Content Rights & permission*
Masudsewing retains exclusive rights to all content featured on this channel. Masudsewing maintains exclusive ownership of all content and extends no authorization for its use to any commercial entity or individual, except with express permission granted by masudsewing


Copyright ©️ All rights reserved to masudsewing 2026



masudsewing

১৩ তম জাতীয় সংসদ নির্বাচনে কোন দল জিতবে বলে আপনার কাছে মনে হয়??? #Foryou

1 week ago | [YT] | 0

masudsewing

নির্বাচনী ছুটি নিয়ে শ্রমিকদের প্রশ্ন:
১০ তারিখের ছুটি দ্বিপক্ষীয় ভাবে আলোচনার মাধ্যমে সমন্বয় করার ঘোষণার পর শ্রমিকদের মধ্যে ব্যাপক প্রশ্ন ও ক্ষোভ তৈরি হয়েছে।

শ্রমিকদের প্রশ্ন:

যদি ৮ ঘণ্টা কাজ করতেই হয়, তাহলে এটাকে ছুটি বলা হচ্ছে কেন?

ছুটি মানে কি কেবল কাগজে-কলমে ঘোষণা?

সরকারি চাকরিতে যেখানে পূর্ণ ছুটি, সেখানে শ্রমিকদের জন্য কেন আলাদা নিয়ম?

শ্রমিকরা বক্তব্য:

ভোটাধিকার নিশ্চিত করতে ছুটি দরকার ছিল—কিন্তু কাজের বিনিময়ে তথাকথিত ছুটি নয়।

অনেক শ্রমিক স্পষ্ট ভাষায় জানাচ্ছেন—
“এই ধরনের ছুটি আমাদের দরকার নেই।

ছুটি মানে ছুটি—সমন্বয়ের নামে খাটুনি নয়।”

শ্রমিকদের স্পষ্ট কথা:
এই ধরনের ছুটি আমাদের দরকার নেই।
ছুটি মানে ছুটি—খাটুনি নয়।
ভোটাধিকার কোনো দয়া নয়, সাংবিধানিক অধিকার।
শ্রমিকদের ঘামেই এই শিল্প দাঁড়িয়ে,
তবুও সবচেয়ে বেশি ঠকতে হয় শ্রমিকদেরই।
শ্রমিকরা সম্মান চায়
⚖️ বৈষম্য নয়, সমান অধিকার চায়
#workers

2 weeks ago | [YT] | 0

masudsewing

নতুন চাকুরী পাওয়া ও চাকুরী ছাড়ার গুরুত্বপূর্ণ পরামর্শ:
নতুন চাকুরী পাওয়া যেমন গুরুত্বপূর্ণ, তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো কীভাবে আপনি পুরোনো চাকরিটা ছাড়ছেন।

কারণ মনে রাখবেন
প্রফেশনাল ওয়ার্ল্ড খুব ছোট।
আজ যিনি আপনার সহকর্মী, কাল তিনিই হতে পারেন বস, ক্লায়েন্ট বা রেফারেন্স।

তাই চাকরি ছাড়ার সময় মেনে চলুন কিছু প্রফেশনাল শিষ্টাচার:

১️। বসকে সবার আগে জানান
চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিলে আগে আপনার ইমিডিয়েট রিপোর্টিং বস/ম্যানেজারকে জানান।
সহকর্মীদের কাছ থেকে শুনে বস যেন খবর না পান—এটা খুবই অপেশাদার।

২️) নোটিশ পিরিয়ড সম্মান করুন
অফার লেটারে উল্লেখ থাকা ১ বা ২ মাসের নোটিশ পিরিয়ড যথাযথভাবে পালন করুন।
হঠাৎ করে ছেড়ে দেওয়া প্রতিষ্ঠান ও টিম—দুটোর জন্যই ক্ষতিকর।

৩️) ফরমাল রেজিগনেশন লেটার দিন
মৌখিকভাবে জানানোর পাশাপাশি একটি ভদ্র, সংক্ষিপ্ত ও ফরমাল রেজিগনেশন ইমেইল/লেটার দিন।
কারণ ও শেষ কর্মদিবস স্পষ্টভাবে উল্লেখ করুন।

৪️) কাজের সঠিক হ্যান্ডওভার করুন
আপনার দায়িত্ব, পেন্ডিং কাজ, গুরুত্বপূর্ণ ফাইল ও ইনফরমেশন গুছিয়ে হস্তান্তর করুন।
আপনার অনুপস্থিতিতে যেন কেউ সমস্যায় না পড়ে।

৫️) বদনাম বা নেতিবাচক কথা এড়িয়ে চলুন
শেষ সময়ে এসে বস, সহকর্মী বা কোম্পানি নিয়ে নেগেটিভ কথা বলবেন না।
তিক্ত বিদায় ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য ক্ষতিকর।

৬️) শেষ দিন পর্যন্ত ডেডিকেশন রাখুন
নোটিশ পিরিয়ড মানেই কাজ এড়িয়ে যাওয়া নয়।
শেষ দিন পর্যন্ত দায়িত্ব ও সততার সাথে কাজ করুন—এটাই প্রকৃত প্রফেশনালিজম।

৭️)অফিসের সম্পদ যথাযথভাবে ফেরত দিন
ল্যাপটপ, আইডি কার্ড, অ্যাক্সেস, ডকুমেন্ট—সবকিছু অক্ষত অবস্থায় ফেরত দিন।

৮️) কনফিডেন্সিয়াল ডেটা নেবেন না
অফিসের ডেটা, ক্লায়েন্ট লিস্ট বা গোপন তথ্য পার্সোনাল ডিভাইসে নেওয়ার চেষ্টা করবেন না।
এটি আইনগত ও নৈতিক—দুই দিক থেকেই গুরুতর অপরাধ।

৯️) কৃতজ্ঞতা প্রকাশ করুন
শেষ দিনে একটি ছোট ফেয়ারওয়েল মেইল দিন।
শেখার সুযোগ, অভিজ্ঞতা ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

১০) নেটওয়ার্ক ধরে রাখুন
চাকরি ছাড়লেও সম্পর্ক ছাড়বেন না। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়।
লিংকডইনে কানেক্টেড থাকুন—ভবিষ্যতে রেফারেন্স বা নতুন সুযোগ আসতেই পারে।

মানুষ আপনি কীভাবে জয়েন করেছিলেন সেটা ভুলে যেতে পারে,
কিন্তু কীভাবে আপনি বিদায় নিয়েছিলেন—সেটা সবাই মনে রাখে।
তাই ব্রিজ ভাঙবেন না।
সম্পর্ক রেখে, সম্মান নিয়ে বিদায় নিন।
এটাই একজন সত্যিকারের প্রফেশনালের পরিচয়।

ধন্যবাদ 💝 Masud Sewing

2 weeks ago | [YT] | 0

masudsewing

2 weeks ago | [YT] | 0

masudsewing

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে বিপক্ষীয়ভাবে মালিক-শ্রমিক আলোচনার মাধ্যমে ১০ তারিখের বিশেষ ছুটি সমন্বয়ের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
কেউ শ্রমিকদের সাথে আলোচনা করতে আসবে না তারা জেনারেল ডিউটি করাবে। আমরা এই নোটিশ মানি না। কোন ধরনের সমন্বয় চলবে না।

আগামী ১০ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখ মঙ্গলবার ১ (এক) দিনের বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে। এই পরিপ্রেক্ষিতে বিশেষ বিবেচনায় বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর ১০৪ ধারা অনুযায়ী দ্বিপাক্ষিকভাবে (মালিক-শ্রমিক) আলোচনাক্রমে প্রয়োজনবোধে সুবিধাজনক সময়ে উক্ত ছুটি সমন্বয় করা যেতে পারে। সবাই আওয়াজ তুলুন ✊✊

#Everyone #garments #textile #worker

2 weeks ago | [YT] | 0

masudsewing

শ্রমিক ভাই-বোনদের অধিকার আদায়ে গর্জে উঠুন! ​আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সরকার ঘোষিত ৩ দিনের সাধারণ ছুটি আমাদের আইনগত অধিকার।

কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, বিজিএমইএ এই ছুটির বিপক্ষে অবস্থান নিয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে আবেদন করেছিল, তারা ১০ ও ১১ ফেব্রুয়ারির ছুটি আমাদের সাপ্তাহিক ছুটি বা বার্ষিক ছুটির সাথে সমন্বয় করার প্রস্তাব দিয়েছিল, সরকার এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, তারপরও- সরকার ছুটি দিলেও কিছু কিছু কারখানা আমাদের প্রাপ্য অন্য ছুটি থেকে তা কেটে নিতে চায়!

আমাদের স্পষ্ট কথা: ​নির্বাচনী ছুটি কোনো দয়া নয়, এটি নাগরিক অধিকার। ​ভোট দেওয়া এবং ছুটির আনন্দ উপভোগ করা শ্রমিকের সাংবিধানিক অধিকার। ​
অন্য কোনো ছুটির সাথে এই ছুটির "সমন্বয়" বা কাটছাঁট আমরা মেনে নেব না। ​শ্রমিকদের ঘামে সচল থাকে দেশের চাকা, আর সেই শ্রমিকদের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা চলবে না।

আমরা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি- কোনো প্রকার ছুটি সমন্বয় আমরা মানি না, মানব না! ​প্রয়োজনে অধিকার আদায়ের লড়া*ই হবে। সবার মতামত আশা করছি?

#Foryou #everyone #garments #textile #worker

3 weeks ago | [YT] | 1

masudsewing

ঢাকা ইপিজেডে নতুন কারখানা চালু হবে ফেব্রুয়ারির ১ তারিখ থেকে। এখন থেকে সিভি জমা নেওয়া হচ্ছে।
ঠিকানা: শাইন ফ্যাশন লিমিটেড, বুড়ির বাজার, নতুন ইপিজেডের পকেট গেটের সাথে, পেকজার বাংলাদেশ লিমিটেডের সামনে, রপ্তানি, আশুলিয়া, সাভার, ঢাকা।

বি: দ্র: অফিসের গেটে সিভি জমা দিতে হবে।

3 weeks ago | [YT] | 0

masudsewing

দেশের প্রধান বৈদেশিক মুদ্রা উপার্জনকারী পোশাক শিল্প খাত‌,দিন দিন ধংস হয়ে যাচ্ছে।

একের পর এক পোশাক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে।
হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পড়ছে, দেখার মত কেউ নেই।

কারণ কি কারণ একটাই, যে সকল প্রতিষ্ঠান বন্ধ হয়েছে তাদের বেশির ভাগ মালিক আওয়ামী লীগ করত এবং দুর্নীতির সাথে জড়িত ছিল।

সে কারণে সরকার তাদের ব্যাংকিং সুবিধা সহ সকল সুযোগ সুবিধা বন্ধ করে দিয়েছেন। এজন্য তারা প্রতিষ্ঠান চালাতে না পেরে বন্ধ করে দিচ্ছে।

কথা হলো তারা দুর্নীতি করেছে তারা শাস্তি পাবে সাধারণ শ্রমিক কেন কষ্ট পাবে? তারা কেন বেকার হয়ে চাকরির জন্য রাস্তায় রাস্তায় ঘুরবে? কেন শ্রমিকদের কথা চিন্তা করা হলো না? তারা কি করে খাবে? সরকারের উচিত ছিল সর্বাত্মক সহায়তা দিয়ে প্রতিষ্ঠান গুলো সচল রাখা। কিন্তু সেটা হয় নাই, বর্তমানে আরো কিছু প্রতিষ্ঠান বন্ধের পথে রয়েছে।

অবশেষে বলতে চাই অসহায় শ্রমিক ও দেশের অর্থনীতির কখা চিন্তা করে অতি দ্রুত প্রতিষ্ঠানগুলো পুনরায় চালু করার ব্যবস্থা গ্রহণ করুন ধন্যবাদ।

#everyone #garments #workers

2 months ago | [YT] | 0

masudsewing

2 months ago | [YT] | 1

masudsewing

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি

3 months ago | [YT] | 0