Bangla Khabor Digital

আপনার রাজনীতি, আপনার খবর। "বাংলা খবর"।


Bangla Khabor Digital

উত্তরে মুখ্যমন্ত্রী, দক্ষিণে ‘সেনাপতি’ অভিষেক – বিধানসভা ভোটের আগেই ঝোড়ো প্রচারে তৃণমূল। বিস্তারিত পড়ুন কমেন্টে

3 months ago (edited) | [YT] | 0

Bangla Khabor Digital

হিরণ ‘আউট’, খড়্গপুর সদরে আবার প্রার্থী দিলীপ ঘোষ—বিজেপির তালিকায় বড় চমক। বিস্তারিত পড়ুন কমেন্টে

3 months ago (edited) | [YT] | 2

Bangla Khabor Digital

নিউজ আপডেট

3 months ago | [YT] | 0

Bangla Khabor Digital

এসআইআর ইস্যুতে কমিশনকে তীব্র আক্রমণ, ভোটার তালিকা নিয়ে ‘ছেলেখেলা’র অভিযোগ তুললেন সুজন চক্রবর্তী।

4 months ago | [YT] | 2

Bangla Khabor Digital

বিধানসভায় ভূমিকম্পের আতঙ্ক, ৪৫ সেকেন্ডের কম্পনে ছুটে বাইরে বেরোলেন মন্ত্রী-বিধায়করা।

4 months ago | [YT] | 1

Bangla Khabor Digital

পশ্চিমবঙ্গে ‘পরিবর্তন যাত্রা’র টিজার প্রকাশ, শক্তিশালী প্রচার কৌশলে বিজেপির নতুন রাজনৈতিক বার্তা। বিস্তারিত পড়ুন কমেন্টে

4 months ago | [YT] | 4

Bangla Khabor Digital

আবগারি মামলায় বড় স্বস্তি, বেকসুর খালাস কেজরিওয়াল ও সিসোদিয়া। বিস্তারিত পড়ুন কমেন্টে

4 months ago | [YT] | 1

Bangla Khabor Digital

আসন্ন রাজ্যসভা নির্বাচনে বাংলার পাঁচ আসনে ভোটপ্রকল্প ঘোষণা

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে চলেছে আসন্ন রাজ্যসভা নির্বাচন। পশ্চিমবঙ্গের পাঁচটি-সহ দেশের ১০টি রাজ্যের মোট ৩৭টি আসনে আগামী ১৬ মার্চ ভোট হবে বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বাংলার পাঁচ আসন নিয়েও রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর অঙ্ক কষাকষি।

এই পাঁচটি আসনের বর্তমান সাংসদদের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২ এপ্রিল। তাই তার আগেই নতুন প্রতিনিধিদের নির্বাচনের জন্য ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা হয়েছে। নির্বাচনী সূচি অনুযায়ী, ২৬ ফেব্রুয়ারি নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হবে। মনোনয়ন জমার শেষ দিন ৫ মার্চ, যাচাই ৬ মার্চ এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৯ মার্চ।

বাংলার রাজ্যসভা সমীকরণে ইতিমধ্যেই পরিবর্তন এসেছে। তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন মৌসম বেনজির নূর, যিনি সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন। এছাড়াও তৃণমূলের তিন সাংসদ—সাকেত গোখলে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সুব্রত বক্সীর মেয়াদ শেষ হচ্ছে ২ এপ্রিল। একই দিনে ছ’ বছরের মেয়াদ শেষ হচ্ছে সিপিএমের বিকাশরঞ্জন ভট্টাচার্যেরও।

এই পাঁচটি আসনেই ভোটগ্রহণ হবে ১৬ মার্চ। বর্তমান বিধায়ক সংখ্যার নিরিখে চারটি আসনে তৃণমূলের জয় প্রায় নিশ্চিত বলে রাজনৈতিক মহলের ধারণা। বাকি একটি আসনে নিজেদের প্রার্থী জেতানোর সম্ভাবনা রয়েছে বিজেপির।

নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, কোনও আসনে যদি একমাত্র প্রার্থী মনোনয়ন জমা দেন, তাহলে ভোটগ্রহণের প্রয়োজন হবে না এবং সেই প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন।

#rajyasabha #election #2026election #indianpolitics #trend

4 months ago | [YT] | 0

Bangla Khabor Digital

মেধাবী ছাত্র-ছাত্রীদের কোচিংয়ে সহায়তার জন্য যোগ্যশ্রী প্রকল্প চালু রাজ্য সরকার

নিজস্ব প্রতিনিধিঃ অনেক সময়ই দেখা যায়, মেধা থাকলেও অর্থের অভাবে থমকে যায় স্বপ্ন। মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকে ভালো ফল করেও অনেক পড়ুয়া আর এগোতে পারে না। বিশেষ করে যাঁরা ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে চান, তাঁদের কোচিংয়ের খরচ বড় বাধা হয়ে দাঁড়ায়। সেই বাস্তবতাকে মাথায় রেখে রাজ্য সরকার নতুন উদ্যোগ নিয়েছে। চালু হয়েছে যোগ্যশ্রী প্রকল্প (Yogyashree Scheme), যার লক্ষ্য মেধাবী ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়ানো।

এই প্রকল্প মূলত সেই সব ছাত্র-ছাত্রীদের জন্য, যাঁরা ২০২৭ সালে National Eligibility cum Entrance Test (NEET), Joint Entrance Examination (JEE) এবং West Bengal Joint Entrance Examination (WBJEE) পরীক্ষায় বসবেন। তবে সুবিধা পেতে হলে পরিবারের বার্ষিক আয় ৩ লক্ষ টাকার কম হতে হবে।

যোগ্যশ্রী প্রকল্পের আওতায় নির্বাচিত পড়ুয়াদের ১০ মাস ধরে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। প্রতি শনিবার ও রবিবার চার ঘণ্টা করে ক্লাস হবে। প্রতিটি ক্লাসে উপস্থিত থাকার জন্য ছাত্র-ছাত্রীরা ৩০০ টাকা স্টাইপেন্ড পাবেন। পুরো ১০ মাসে মোট ৩০০০ টাকা স্টাইপেন্ড দেওয়া হবে।

এই প্রকল্পে আবেদন করা যাবে অনলাইন ও অফলাইনের মাধ্যমে। অনলাইনে আবেদন করতে হবে ওয়েবসাইট https://wbbcdev.webstep.in-এ গিয়ে নির্দিষ্ট ফর্ম পূরণ করে প্রয়োজনীয় তথ্য দিয়ে সাবমিট করতে হবে। অফলাইনে আবেদন করার সুযোগও রয়েছে।

বর্তমানে রাজ্যের সব জেলার ছাত্র-ছাত্রীরা এই সুবিধা পাচ্ছেন না। আপাতত শুধুমাত্র পূর্ব মেদিনীপুর জেলার ছাত্র-ছাত্রীরা আবেদন করতে পারবেন। পূর্ব মেদিনীপুরের সাতটি কেন্দ্রে শিবিরের ব্যবস্থা করা হয়েছে, সেখানেই নির্বাচিত পড়ুয়াদের প্রশিক্ষণ দেওয়া হবে। ভবিষ্যতে রাজ্যের অন্যান্য জেলা থেকেও ছাত্র-ছাত্রীদের এই প্রকল্পের আওতায় আনা হতে পারে।

#mamtabanerjee #wbgovernment #viral #trend #politics #banglanews #tmc #yogyashreescheme

4 months ago (edited) | [YT] | 0

Bangla Khabor Digital

মুর্শিদাবাদের বেলডাঙার মসজিদকে ঘিরে শুভেন্দু অধিকারী হুমায়ুন কবীরের বিরুদ্ধে অভিযোগ তোলার পর উত্তপ্ত রাজনীতি

নিজস্ব প্রতিনিধিঃমুর্শিদাবাদের বেলডাঙায় তৈরি একটি মসজিদকে ঘিরে নতুন রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গুরুতর অভিযোগ তুলেছেন জেইউপি প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর-এর বিরুদ্ধে। অন্যদিকে, কবীর ওই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে খণ্ডন করেছেন।

শুভেন্দু অধিকারীর দাবি, বাবরি মসজিদের আদলে নির্মিত মসজিদের অর্ধেক তহবিল বাংলাদেশ থেকে এসেছে। তিনি আরও অভিযোগ করেন, হুমায়ুন কবীর গত বছরের ২৮ সেপ্টেম্বর এক সপ্তাহের জন্য বাংলাদেশ সফরে গিয়ে ওই তহবিল সংগ্রহ করেছেন। তাঁর বক্তব্য, অর্থ বাংলাদেশি দাতা ও জামাত-ঘনিষ্ঠ শক্তির কাছ থেকে এসেছে। শুভেন্দু অধিকারী বলেন, সংখ্যালঘুদের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়-বিরোধী হাওয়া সৃষ্টি করতে কবীর গোপনে তৃণমূলকে সাহায্য করছেন। তিনি কবীরকে ‘জামাত ও তৃণমূলের যোগসূত্র’ হিসেবে আখ্যা দেন এবং সতর্ক করেন যে ইসলামিক মৌলবাদীরা সীমান্তবর্তী এলাকায় ঘাঁটি মজবুত করছে, যা বাঙালি হিন্দুদের জন্য উদ্বেগজনক।

অন্যদিকে, তৃণমূল থেকে বহিষ্কৃত হুমায়ুন কবীর অভিযোগগুলোকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তিনি স্বীকার করেছেন যে বাংলাদেশ সফর করেছিলেন, তবে তার ভ্রমণসূচি স্বচ্ছ ছিল এবং কোনো লুকোছাপা নেই। তিনি জানান, ১০ অক্টোবর বিকেল ৫টায় মালদা হয়ে দেশে ফেরেন। কবীর আরও বলেন, দেশজুড়ে মানুষের উদার দানের মাধ্যমে অর্থ সংগ্রহ হয়েছে এবং সবকিছু স্বচ্ছভাবে পরিচালিত হয়েছে।

ক্ষোভ প্রকাশ করে হুমায়ুন কবীর শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ করেছেন মসজিদের অর্থায়ন এবং তাঁর বাংলাদেশ সফরের বিষয়টি সিবিআই বা ইডির কাছে তদন্ত করাতে। উল্লেখ্য, ৬ ডিসেম্বর, বাবরি মসজিদ ধ্বংসের দিনে, কবীর ওই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

#subhenduadhikari #HumayunKabir #politics #bengalinews #trend #viral

4 months ago | [YT] | 0