জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর একটি সংবিধিবদ্ধ সংস্থা। তদানিন্তন পাকিস্তান সরকার ২৬ এপ্রিল, ১৯৬৫ সালে এক নির্বাহী আদেশের মাধ্যমে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর আত্নপ্রকাশ করে। প্রতিষ্ঠানটি অনানুষ্ঠানিক বিজ্ঞান শিক্ষা কেন্দ্র হিসেবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে ৭ টি গ্যালারী রয়েছে। গ্যালারীগুলো হলোঃ-
(১) ভৌত বিজ্ঞান গ্যালারী
(২) শিল্প প্রযুক্তি গ্যালারী
(৩) জীব বিজ্ঞান গ্যালারী
(৪) তথ্য প্রযুক্তি গ্যালারী
(৫) মজার বিজ্ঞান গ্যালারী-১
(৬)মজার বিজ্ঞান গ্যালারী-২
(৭)মহাকাশ বিজ্ঞান গ্যালারী
তাছাড়া রয়েছে সায়েন্স পার্ক , আকাশ পর্যবেক্ষণ মানমন্দির এবং বিজ্ঞান গ্রন্থাগার । জাদুঘর জনপ্রিয় বিজ্ঞান বিষয়ক বক্তৃতামালা, বিজ্ঞান ভিত্তিক ভিডিও প্রদর্শনীর আয়োজন করে থাকে। বিজ্ঞান জাদুঘর তরুণ বিজ্ঞানীদের উদ্ভাবনীমূলক কাজে সহায়তা করে থাকে ।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ
জনসাধারণের মধ্যে বিজ্ঞান অনুরাগ ও বিজ্ঞান সচেতনতা সৃষ্টি করা;
বিজ্ঞান ও প্রযুক্তিকে জনপ্রিয় করা
National Museum of Science and Technology, BD
'বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬' এ অংশগ্রহণের সময় বৃদ্ধি-
3 days ago | [YT] | 2
View 0 replies
National Museum of Science and Technology, BD
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের প্রদর্শনী গ্যালারিসমূহ বুধবার (২৬.০৮.২০২৬) তারিখ ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বন্ধ থাকবে।
4 days ago | [YT] | 1
View 0 replies
National Museum of Science and Technology, BD
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের ত্রৈমাসিক প্রকাশনা ‘নবীন বিজ্ঞানী’র জন্য নিবন্ধ আহ্বান।
দেশব্যাপী বিজ্ঞানকে জনপ্রিয় করা এবং বিজ্ঞান সচেতন সমাজ গড়ার লক্ষ্যে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কর্তৃপক্ষ প্রতিষ্ঠালগ্ন থেকে ‘নবীন বিজ্ঞানী’ নামে একটি ত্রৈমাসিক সাময়িকী প্রকাশ করে আসছে। উক্ত সাময়িকীতে বিজ্ঞানের নানা বিষয়ে যুগোপযোগী ও তথ্যসমৃদ্ধ প্রবন্ধ প্রকাশিত হয়। ‘নবীন বিজ্ঞানী’ ত্রৈমাসিকটি দেশের বিভিন্ন বিজ্ঞানসেবী প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, বিজ্ঞান ক্লাব ও বিভিন্ন দপ্তরে প্রেরণ করা হয়। ত্রৈমাসিকটিতে আপনার জ্ঞানগর্ভ এবং সুচিন্তিত গবেষণালব্ধ ও তথ্যসমৃদ্ধ নিবন্ধ পেলে তরুণদের জন্য তা’ আকর্ষণীয় ও শিক্ষণীয় হবে। এ নিবন্ধের জন্য বিজ্ঞান জাদুঘরের পক্ষ থেকে সম্মানী প্রদান করা হবে।
নিয়মাবলী:
১. নিবন্ধ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক হতে হবে।
২. লেখক পরিচিতিসহ লিখিত প্রবন্ধটি library@nmst.gov.bd উক্ত মেইলে অথবা ০১৭৩৩ ৫৮৫৭৪১ (হোয়াটসঅ্যাপ) নাম্বারে Microsoft office word-এ Nikosh/ Times New Roman ফন্টে কম্পোজ করে word/Doc ফাইল পাঠাতে হবে।
৩. সংযোজনযোগ্য ছবি থাকলে তা’ সংযুক্ত করতে হবে। লেখার শেষে অবশ্যই রেফারেন্স যুক্ত করতে হবে।
৪. প্রেরিত পাণ্ডুলিপি উপযুক্ত সম্পাদকমণ্ডলী কর্তৃক যাচাই বাছাই শেষে চূড়ান্তকরণের পর প্রকাশ করা হবে।
৫. হুবহু কপি করা/সরাসরি অনুবাদকৃত অংশ পাঠালে তা’ বাতিল হবে।
4 days ago | [YT] | 1
View 0 replies
National Museum of Science and Technology, BD
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। National Museum of Science and Technology, BD। লাইক, কমেণ্ট ও সাবস্ক্রাইব করার অনুরোধ থাকল।
1 week ago | [YT] | 0
View 0 replies
National Museum of Science and Technology, BD
দেশের প্রতিটি প্রান্তে প্রতিদিন জন্ম নিচ্ছে নতুন নতুন ধারণা, প্রযুক্তি ও সমাধান। কোনোটি হয়তো বদলে দিতে পারে একটি শিল্প, কোনোটি সমাধান করতে পারে মানুষের দৈনন্দিন সমস্যা, আবার কোনোটি হয়ে উঠতে পারে আগামীর সফল উদ্যোগ। এই সম্ভাবনাময় উদ্ভাবনগুলোকে জাতীয় পর্যায়ে তুলে ধরতে এবং উদ্ভাবকদের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করতেই আয়োজন করা হচ্ছে Bangladesh Innovation Fair 2026!
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ফকির মাহবুব আনাম দেশের উদ্ভাবক, তরুণ উদ্যোক্তা ও নতুন চিন্তার মানুষদের এই আয়োজনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তাঁর আহ্বানের মূল বার্তা - শুধু নতুন কিছু তৈরি করাই নয়, সেই উদ্ভাবনকে মানুষের কাজে লাগানো এবং বাজারে পৌঁছে দেওয়ার পথও তৈরি করতে হবে।
Bangladesh Innovation Fair 2026 হবে সেই পথচলার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম - যেখানে উদ্ভাবন পাবে পরিচিতি, সম্ভাবনা পাবে নতুন সুযোগ, আর উদ্ভাবকরা পাবেন নিজেদের ভাবনাকে আরও দূরে নিয়ে যাওয়ার একটি জাতীয় মঞ্চ।
আপনার কাছে কি আছে কোনো নতুন প্রযুক্তি, পণ্য, সেবা, গবেষণাভিত্তিক সমাধান কিংবা ভবিষ্যৎ বদলে দেওয়ার মতো কোনো ধারণা? তাহলে আপনার উদ্ভাবন নিয়ে আপনিও অংশ নিন এই জাতীয় আয়োজনে।
সাবমিশনের জন্য ভিজিট করুন: innovationfairbd.org/innovator-application-form
📅 ১২–১৪ সেপ্টেম্বর ২০২৬
📍 নভোথিয়েটার, ঢাকা
আপনার উদ্ভাবনকে দিন জাতীয় মঞ্চ। আজকের ভাবনাই হোক আগামীর বাংলাদেশ।
Bangladesh Innovation Fair 2026 - Innovate to Market.
1 week ago | [YT] | 0
View 0 replies
National Museum of Science and Technology, BD
আপনার উদ্ভাবনকে দিন জাতীয় মঞ্চ - Bangladesh Innovation Fair 2026
1 week ago | [YT] | 0
View 0 replies
National Museum of Science and Technology, BD
Bangladesh Innovation Fair 2026
1 week ago | [YT] | 0
View 0 replies
National Museum of Science and Technology, BD
শিক্ষার্থীদের বিজ্ঞান জাদুঘর পরিদর্শন
অংশগ্রহণে: তেজগাঁও মহিলা কলেজ, তেজগাঁও, ঢাকা
তারিখঃ ১৮ আগস্ট ২০২৬
1 week ago | [YT] | 2
View 0 replies
National Museum of Science and Technology, BD
চলে আসুন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর পরিদর্শনে।
3 weeks ago | [YT] | 0
View 0 replies
National Museum of Science and Technology, BD
সতর্কীকরণ বিজ্ঞপ্তি
কতিপয় অসাধুচক্র আর্থিক প্রণোদনা/উপহারসামগ্রী প্রদান করা হবে মর্মে মোবাইলে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৬ এর বিজ্ঞান মেলা, ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড এবং ১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের ফোন করছে। প্রতারক চক্র হতে সাবধান থাকার জন্য সতর্ক করা হল। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর অথবা বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে কোন প্রকার আর্থিক প্রণোদনা/উপহারসামগ্রী প্রদান করা হচ্ছে না।
উল্লেখ্য, বিজয়ীদের কোন প্রকার আর্থিক লেনদেন বা ব্যাংক একাউন্টের তথ্য প্রদান না করার জন্য অনুরোধ করা হল। কোন প্রকার অনভিপ্রেত ঘটনার জন্য জাদুঘর কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
2 months ago | [YT] | 2
View 0 replies
Load more