স্যার নয়, দাদা হিসেবে এই চ্যানেলে টিপস, পড়াশোনা সাজেশন এবং কিছু স্ট্র্যাটেজি শেয়ার করব!
পরে অন্যান্য স্যারদেরও ইনভাইট করে ক্লাস করানোর ইচ্ছে রয়েছে.. তোমরা পাশে থাকলে সবই হবে 💙!

মাধ্যমিক উচ্চমাধ্যমিক বাংলা মিডিয়াম ছাত্রছাত্রীদের সমস্ত বিষয়, সাজেশন, এবং পরীক্ষার প্রস্তুতিতে এই চ্যানেলটা অনেকটাই হেল্প করবে।

আমাদের Free "EduTips" অ্যাপ রয়েছে, অবশ্যই সেটা ডাউনলোড করে নিও, সেখানে কুইজ প্র্যাকটিস, পরীক্ষা প্রস্তুতি এবং মক টেস্ট দিতে পারবে।

📩 যোগাযোগ: যদি কোনো প্রশ্ন থাকে বা সাহায্য প্রয়োজন হয়, আমাদের মেসেজ করো।
📧 ইমেল: admin@edutips.in


EduTips Study

🙏✨ কৃত্রিমতার শৃঙ্খল ভেঙে মন স্বাধীন হোক, চিন্তা মৌলিক হোক — গড়ে উঠুক আত্মবিশ্বাসী ও স্বাবলম্বী ভারত।

সকলকে জানাই ৮০তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও বিনম্র শ্রদ্ধা।

বন্দে মাতরম্! জয় হিন্দ! 🇮🇳

#independenceday #15august #india

1 month ago | [YT] | 22

EduTips Study

🇮🇳 EduTips স্বাধীনতা দিবস স্পেশাল মেগা অফার! 🔥

⭐️ যেকোনো E-Book, PDF নোটস বা Practice কোর্সে ফ্ল্যাট ১৫% অফ! (Existing অফার এর ওপরে এক্সট্রা অফার)

🎁 সাথে ১৫ জনের জন্য থাকছে ১০০% ক্যাশব্যাক!

🏷️ কুপন কোড: INDIA

[চেক আউট বা পেমেন্টের আগে অটো অ্যাপ্লাইয়ের অপশন আসবে]

🗓️ মেয়াদ: ১৫ ও ১৬ই আগস্ট (মাত্র ২ দিন)

🌐 লিংক: store.edutips.in/

🛒 কীভাবে পাবেন?
লিংকে গিয়ে নিজের ক্লাস/ক্যাটাগরি সিলেক্ট করুন।

পছন্দের প্রোডাক্ট Add to Cart করে চেকআউটে যান।

কুপন কোড অপশনে INDIA অ্যাপ্লাই করুন এবং পেমেন্ট সম্পন্ন করুন।

(অফারটি শুধুমাত্র স্টোরে অনলাইন পেমেন্টের ক্ষেত্রেই প্রযোজ্য) 🙏🇮🇳

1 month ago | [YT] | 3

EduTips Study

⭐️ HS Result 2026 সবথেকে বেশি করা কিছু কমেন্টের উত্তর 👇

✅ *১. Rule 9.1 নিয়ে পাস করলে কী হবে?*
তোমার মার্কশিটে যদি 9.1 লেখা থাকে এবং তুমি পাস করে থাকো, তবে একদম চিন্তার কিছু নেই। তুমি সম্পূর্ণ সেফ। তুমি সব জায়গায়, যেকোনো কলেজে বা কোর্সে ভর্তির জন্য অ্যাপ্লাই করতে পারবে।

⚠️ *২. Rule 9.2 মানে কী? এখন কী করব?*
9.2 মানে হলো তুমি কোনো একটা সাবজেক্টে ফেল করেছ এবং সেটা তোমার ফোর্থ সাবজেক্ট (4th Subject) হয়ে গেছে। বাকি ৫টা সাবজেক্টে পাস করায় তুমি ওভারঅল 'PASS'।

সতর্কতা: তুমি যদি ইঞ্জিনিয়ারিং, মেডিকেল বা অন্য কোনো লাইনে যেতে চাও যেখানে ওই ফেল করা সাবজেক্টটা বাধ্যতামূলক (Required), তাহলে তোমাকে ওই সাবজেক্টে পাস করতেই হবে।

এখন তোমার কাজ: অবিলম্বে ওই সাবজেক্টের জন্য *রিভিউ (Tatkal PPR)*-তে দিয়ে দাও। প্রসেস চলছে।

পরবর্তী পদক্ষেপ: রিভিউতে নম্বর বেড়ে পাস করে গেলে ভালো, নাহলে পরে তোমাকে ওই সাবজেক্টে Re-appear করতে হবে। এই পুরো বিষয়টার জন্য এক্ষুনি তোমার স্কুলে যোগাযোগ করো।

🤝💙 #BestofLuck

3 months ago | [YT] | 108

EduTips Study

🛑উচ্চমাধ্যমিক রেজাল্টের আগেই সব LIVE জেনে নাও! 🔥
youtube.com/live/jIdC-RbRhyc
✅ লাইভ হয়ে গেছে দেখে নিও #Edutips

4 months ago (edited) | [YT] | 264

EduTips Study

📍 বোর্ড থেকে ফেরার পথে, মাধ্যমিক 2026 পালা শেষ..🥲

অনেক কিছুই শিখলাম, কোন একদিন শেয়ার করব।

✌️আবার ১৪ তারিখ উচ্চমাধ্যমিকের জন্য আসতে হবে 💙

যদিও সবার আগে আমি রেজাল্ট পেয়েছি "*পেনড্রাইভে*"....

রেজাল্টের খোঁজখবর বাড়ি ফিরে নিচ্ছি, আপাতত সবাই *স্কুলে গিয়ে মার্কসিট এবং সার্টিফিকেট কালেক্ট করে নিও* ✅️

PPR PPS RTI বিষয়গুলো নিয়েও কমপ্লিট ভিডিও গাইডেন্স তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি.. #Edutips 💙

#wbbse #result2026

4 months ago | [YT] | 203

EduTips Study

📢 *মাধ্যমিক রেজাল্ট ২০২৬*:
পর্ষদ কর্তৃক আনুষ্ঠানিক ঘোষণা সকাল ৯:৩০ মিনিটে।

🖥️ অনলাইনে রেজাল্ট দেখা যাবে: সকাল ১০:১৫ মিনিট থেকে।

🔰 এখনই প্রস্তুতি সেরে রাখো:
যাতে *১০:১৫ বাজার সাথে সাথেই তুমি সবার আগে রেজাল্ট দেখতে পাও*।

📱 *অ্যাপ ডাউনলোড* লিঙ্ক: play.google.com/store/apps/details?id=app.edutips

🌐 *ওয়েবসাইট লিঙ্ক* 👇 result.edutips.in/p/madhyamik.html

📲 রেজাল্ট দেখো Edutips App-এ! 🎓✨

পর্ষদ স্বীকৃত Edutips App এবং ওয়েবসাইটে তোমরা সবথেকে দ্রুত ও সহজে নিজের রেজাল্ট চেক করতে পারবে।

✅ *কিভাবে দেখবে? খুব সহজ!*

শুধু তোমার Roll Number এবং Date of Birth (জন্মতারিখ) দিলেই মুহূর্তের মধ্যে স্ক্রিনে চলে আসবে তোমার মার্কশিট।

💐সবার রেজাল্ট খুব ভালো হোক, *অনেক অনেক শুভকামনা!* 💙

#MadhyamikResult #WBBSE #Madhyamik2026

4 months ago | [YT] | 82

EduTips Study

Dear HS 2026 Batch, পরিবর্তনের সন্ধিক্ষণে তোমাদেরও ইতিহাস মনে রাখবে...

নতুন সেমিস্টার সিস্টেম, পরীক্ষার নতুন নিয়ম, একের পর এক বাঁশ, *সময়ে বই নেই* সিলেবাস শেষ হয়েছে চিতার বেগে... পরীক্ষা হলে সিসিটিভি..

💙✌️ প্রথম থেকে সুখে দুঃখে তোমাদের পাশে ছিল #EduTips ভবিষ্যতেও থাকবে... আর এডুটিপস আজ যেখানে *তার পেছনেই তোমাদেরই অবদান*...
*যাইহোক শেষটা ভালো হোক* 🙌

এক সরকারের অধীনে পরীক্ষা দিয়ে অন্য *অন্য সরকারের অধীনে রেজাল্ট নিতে চলেছ*...
(যদিও মাধ্যমিকটা আগেই পেয়ে যাচ্ছে)

যদিও রেজাল্ট এর ওপর কোনো প্রভাব পড়ছে না! *রেজাল্ট ইতিমধ্যেই একমাস আগে রেডি হয়ে পেনড্রাইভে বিশ্রাম নিচ্ছে* 😉

👀: সংসদ কর্তাদের সূত্রে খবর *রেজাল্টের নোটিশ হয়ে গেছে*... আজকেই রাতে আসতে পারে না হলে কালকে কনফার্ম আসছে।

"টেনশন লেনে কা নেহি টেনশন দেনে কা.." পজিটিভ থাকো সকলের রেজাল্ট ভালো হবে..

✌️ Edutips Dada 💙

#WBCHSE #HSBatch2026 #HSResult2026

4 months ago | [YT] | 170

EduTips Study

🩺 #NEET2026: কালকে নিট, শেষ মুহূর্তের জরুরি চেকলিস্ট। 👇

*Admit কার্ড*: সব কটি পেজ সাথে রাখবি। ২০২৬-এর নিয়ম অনুযায়ী, তোর সই (Signature) কিন্তু আগেই করবি না, ওটা হলের স্যারেদের সামনে করতে হবে। তবে বাম হাতের বুড়ো আঙুলের ছাপ বাড়ি থেকেই দিয়ে যাস।

*Photo*: ৪"x৬" পোস্টকার্ড সাইজ ছবিটা অ্যাডমিটের দ্বিতীয় পাতায় আঠা দিয়ে লাগিয়ে নে। সাথে ২ কপি পাসপোর্ট সাইজ ছবি অবশ্যই রাখিস।

*অরিজিনাল Govt ID*: আধার কার্ড বা অরিজিনাল সরকারি পরিচয়পত্র সাথে নিতে ভুলিস না।

ড্রেস কোড ও ব্যাগ: হালকা পোশাক আর চটি পরে যাবি।

*সব একটা প্লাস্টিক ফোল্ডারে ভরে নে যাতে বৃষ্টিতে না ভেজে।*

বৃষ্টির কারণে রাস্তায় সমস্যা হতে পারে, তাই হাতে ২-৩ ঘণ্টা সময় নিয়ে সেন্টারের উদ্দেশ্যে বেরোবি।

📍অন্যান্য বন্ধুদেরও একটু জানিয়ে দে..

💙 Best of Luck! ~ #EduTips 👍

4 months ago | [YT] | 42

EduTips Study

💙 গতকাল (24 April) WBBSE বোর্ড কর্তাদের সঙ্গে রেজাল্ট সংক্রান্ত মিটিংয়ে Edutips এর পক্ষ থেকে ছিলাম ✌️
📍8th May সাড়ে নটা থেকে (9:30 AM) প্রেস কনফারেন্স শুরু হয়ে যাবে ✅️
📲 অনলাইনে result.edutips.in পোর্টালে..এবং *Edutips App* -এ *রোল নাম্বার এবং জন্ম তারিখ* দিয়ে *রেজাল্ট চেক করা যাবে 10:15 AM থেকে* ...তার আগে নয় 👍
⭐️কিছু গুরুত্বপূর্ণ আপডেট এবং Division, Grade এগুলো নিয়ে.. এক দু দিনের মধ্যে একটা বিস্তারিত ভিডিও বানাচ্ছি!
🙌 সঙ্গে যুক্ত থাকো Best of Luck 💙 #MadhyamikResult2026 #Edutips #WBBSE #Madhyamik

4 months ago (edited) | [YT] | 153