Sri Sāradā Kendram



Sri Sāradā Kendram

Shubha Jagaddhatri Puja🙏
দয়ারূপে দয়াদৃষ্টে দয়ার্দ্রে দুঃখমোচনি।
সর্বাপত্তারিকে দুর্গে জগদ্ধাত্রি নমোঽস্তুতে॥
O Mother Durga, you are the embodiment of kindness, your looks are gracious, you are compassionate, and you remove all sorrows and obstacles. O Mother Jagaddhatri, our pranams to you.
Jay Maa 🙏

www.facebook.com/100066648352582/posts/89577652932…

1 year ago | [YT] | 5

Sri Sāradā Kendram

Holy Mother's foolish khookis 😊🙏🌞During Navaratri festival....

1 year ago | [YT] | 9

Sri Sāradā Kendram

Little KanyaKumaris of Sri Sarada Kendram 🙏Jai Jai Maa🙏🌞

1 year ago | [YT] | 12

Sri Sāradā Kendram

Shubha Saraswati Puja 🌷🙏

ওঁ জয় জয় দেবি চরাচরসারে, কুচযুগশোভিত মুক্তাহারে।
বীণারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতি ভারতি দেবি নমোঽস্তুতে॥ 🙏🌷
ওঁ সরস্বতি মহাভাগে বিদ্যে কমললোচনে।
বিশ্বরূপে বিশালাক্ষি বিদ্যাং দেহি নমোহস্তু তে॥ 🙏🌷

"ও সারদা সরস্বতী; জ্ঞান দিতে এসেছে। ...ও জ্ঞানদায়িনী। মহাবুদ্ধিমতী। ও কি যে সে! ও আমার শক্তি।"
-- ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব 🙏🌷

বিদ্যা বিতরিতে এলোরে সারদা জ্ঞানদায়িনী ।
রূপ আবরি নারীদেহ ধরি এলোরে করুণারূপিণী ।।
ধরে না বীণা শ্রী করে এবার ,
বীণাবিনিন্দিত বানী তাঁহার ,
বেদবেদান্ত শ্রী বদনে তাঁর ।
বিশ্বজনের জীবন - বীণা
বাজাল এবার বিরামহীনা
ঝঙ্কারে নিখিলে '' জয় জয় মা ''
মানস - শতদল - বাসিনী ।। 🙏🌷

3 years ago | [YT] | 6

Sri Sāradā Kendram

Happy Republic Day 🙏 🇮🇳
Vande Matram, Jay Hind 🙏 🇮🇳

"Let new India arise out of peasants' cottage, grasping the plough, out of huts, cobbler and sweeper."
-Swami Vivekananda 🙏

"Couldn't you give one life for the service of others? In the next life you may read Vedanta and other philosophies. Give this life for the service of others."
--Swami Vivekananda 🙏

3 years ago | [YT] | 5

Sri Sāradā Kendram

আজ স্বামী ত্রিগুণাতীতানন্দজীর পুণ্য জন্মতিথি🌷🙏
কথামৃতের ব্যক্তি পরিচয় থেকে-

প্রসন্ন [সারদাপ্রসন্ন মিত্র – স্বামী ত্রিগুণাতীতানন্দ] (১৮৬৫-১৯১৫) চব্বিশ পরগণা জেলার নওরা গ্রামে মাতুলালয়ে জন্ম। পিতা শিবকৃষ্ণ মিত্র। মাতামহ পাইকহাটীর নীলকমল সরকার একজন জমিদার। সারদাপ্রসন্ন ছিলেন কথামৃতকার মহেন্দ্রনাথ গুপ্তের ছাত্র। মেধাবী হইয়াও প্রবেশিকা পরীক্ষায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হওয়ার জন্য বিশেষ দুঃখ পান। মাষ্টার মহাশয় এইজন্য বিষাদগ্রস্ত ছাত্রকে দক্ষিণেশ্বরে লইয়া গিয়া শ্রীরামকৃষ্ণের সঙ্গে পরিচয় করাইয়া দেন। সেই সময় হইতে অভিভাবকদের বাধাসত্তেও ঠাকুরের নিকট যাতায়াত বন্ধ হয় নাই। এই সময় শেয়ারের গাড়িতে আসিবার ভারা শ্রীরামকৃষ্ণের নির্দেশে তিনি শ্রীশ্রীমায়ের নিকট হইতে লইতেন। অভিভাবকগণ তাঁহার বিবাহের চেষ্টা করিলে তিনি গৃহ হইতে পলাইয়া যান। প্রথমে কাশীপুরে শ্রীরামকৃষ্ণের নিকট যান। পরে পুরীধামের পথে রওনা হন। কিন্তু ফিরিয়া আসিতে বাধ্য হন। মেট্রপলিটন কলেজ হইতে এফ্ এ পরীক্ষায় উত্তীর্ণ হইয়া বরাহনগর মঠে যোগ দেন এবং সন্ন্যাস গ্রহণের পরে তাঁহার নাম হয় স্বামী ত্রিগুণাতীতানন্দ। দুঃসাহসিকতার প্রতি একটা স্বাভাবিক আকর্ষণ থাকায় তীর্থ ভ্রমণের সময় অনেক বিপদের সম্মুখীন হইতে হয়। শ্রীশ্রীমা সারদাদেবীর প্রতি তাঁহার অপরিসীম ভক্তির পরিচয় পাওয়া যায়। তীর্থ হইতে ফিরিয়া নানা জনহিতকর কাজে আত্মনিয়োগ করেন। দুর্ভিক্ষে সেবাকার্য, উদ্বোধন পত্রিকার প্রকাশনা এবং ১৯০২ খ্রিষ্টাব্দে বেদান্ত প্রচারে বিদেশযাত্রা তাঁহার কর্মময় জীবনের উল্লেখযোগ্য ঘটনা। আমেরিকার সান্ফ্রান্সিস্কো, ক্যালিফোর্ণিয়া প্রভৃতি শহরে বেদান্ত প্রচারের কাজে তাঁহার শেষ জীবন কাটে। ১৯০৬ খ্রীষ্টাব্দে সান্ফ্রান্সিস্কো শহরে হিন্দুমন্দিরের প্রতিষ্ঠা করেন। পাশ্চাত্যে এইটি প্রথম হিন্দুমন্দির। ক্যালিফোর্নিয়ার পার্বত্য অঞ্চলে ‘শান্তি আশ্রম’ নামে একটি শাখাকেন্দ্র শুরু করেছিলেন। Voice of Freedom নামে একটি মাসিক পত্র এবং লস এঞ্জেলস নগরে বেদন্ত সমিতি স্থাপন তাঁহার বিশেষ উদ্যোগের পরিচায়ক। ১৯১৫ খ্রীষ্টাব্দের ১০ ই জানুয়ারি তিনি দেহত্যাগ করেন। 🙏

3 years ago | [YT] | 4

Sri Sāradā Kendram

Subha Netaji Jayanti 🇮🇳🙏
Subha Parākrama Diwas 🇮🇳🙏
"আজকাল জনসাধারণের মধ্যে, বিশেষ করিয়া তরুণ সমাজের মধ্যে একপ্রকার লঘুতা ও বিলাসপ্রিয়তা যেন প্রবেশ করিয়াছে- অথচ আজকাল দেশের আর্থিক অবস্থা পূর্বাপেক্ষা শোচনীয় হইয়া পড়িয়াছে। ইহা কি সত্য? যদি তাহা হয় তবে তাহার কারণ কী? আমরা যখন ছাত্র ছিলাম, তখন ছাত্রমহলে 'রামকৃষ্ণ-বিবেকানন্দ সাহিত্যের' খুব প্রচার ছিল। আজকাল নাকি তরুণ সমাজের মধ্যে ঐ সাহিত্যের তেমন প্রচার নাই। তার পরিবর্তে নাকি লঘুত্বপূর্ণ এবং সময়ে সময়ে অশ্লীলতাপূর্ণ সাহিত্যের খুব প্রচার হইয়াছে। একথা কি সত্য? যদি সত্য হয়, তাহা হইলে ইহা অত্যন্ত দুঃখের বিষয়, কারণ মনুষ্যসমাজ যেরূপ সাহিত্যের দ্বারা পরিপুষ্ট হয় তার মনোবৃত্তি তদ্রূপ গড়িয়া ওঠে। চরিত্রগঠনের জন্য 'রামকৃষ্ণ-বিবেকানন্দ সাহিত্য' অপেক্ষা উৎকৃষ্ট সাহিত্য আমি কল্পনা করিতে পারি না।"
- নেতাজী সুভাষচন্দ্র বসু (আমার ভারত অমর ভারত, পৃঃ ১৭১)🙏
নেতাজী বলেছিলেন -স্বামীজী র লেখা পড়ার পরে তাঁর ভিতরে যেন সব কিছু উথাল পাতাল হয়ে গেছিল, এক বিপ্লব খেলে গেছিল তাঁর মনে। স্বামী বিবেকানন্দ সম্পর্কে তিনি লিখেছিলেন -"বিবেকানন্দের কথা বলতে গেলে হারিয়ে ফেলি নিজেকে। কে বুঝবে তাঁকে -কে বুঝেছে তাঁকে? অসম্ভব। সুগভীর তিনি, জটিল, ঋদ্ধময়। ত্যাগে বেহিসেবী, কর্মে বিরামহীন, প্রেমে সীমাহীন, জ্ঞানে সমুদ্রগভীর, সমালোচনায় অগ্নিবর্ষী, আর সারল্যে -শিশু -একেবারে শিশু। এ জগতে তাঁর তুল্য কেউ নেই, কেউ নয় ...আমি কে, যে বলব তাঁর কথা?"🙏
Jay Netaji🙏
Jay Hind.Jay Jawan.Vande Mataram🇮🇳🙏
Bharat Mata ki Jay🇮🇳🙏

3 years ago | [YT] | 5

Sri Sāradā Kendram

Subha Netaji Jayanti 🇮🇳🙏
Subha Parākrama Diwas 🇮🇳🙏
"Though the Swami (Swami Vivekananda) never gave any political message, every one who came into contact with him or his writings developed a spirit of patriotism and a political mentality. So far at least as Bengal is concerned, Swami Vivekananda may be regarded as the spiritual father of the modern nationalist movement. He died very young in 1902, but since his death his influence has been even greater.....
Swamiji was a full-blooded masculine personality—and a fighter to the core of his being. He was consequently a worshipper of Sakti and gave a practical interpretation to the Vedanta for the uplift of his countrymen. ... I can go on for hours and yet fail to do the slightest justice to that great man. He was so great, so profound, so complex. A yogi of the highest spiritual level in direct communion with the truth who had for the time being consecrated his whole life to the moral and spiritual uplift of his nation and of humanity, that is how I would describe him. If he had been alive, I would have been at his feet. Modern Bengal is his creation—if I err not.
How shall I express in words my indebtedness to Sri Ramakrishna and Swami Vivekananda ? It is under their sacred influence that my life got first awakened. Like Nivedita I also regard Ramakrishna and Vivekananda as two aspects of one indivisible personality. If Swamiji had been alive today, he would have been my My guru, that is to say, I would have accepted him as my Master. It is needless to add, however, that as long as I live, I shall be absolutely loyal and devoted to Ramakrishna-Vivekananda....
The impact Swami Vivekananda made on the students of our time by his works and speeches far outweighed that made by any other leader of the country. *Swamiji cannot be appreciated properly if he is not studied along with Sri Sri Paramahansa Deva. The foundation of the present freedom movement owes its origin to Swamiji’s message.*
The aspiration for freedom manifested itself in various movements since the time of Rammohan Roy. This aspiration was witnessed in the realm of thought and in social reforms during the nineteenth century, but it was never expressed in the political sphere. This was because the people of India still remained sunk in the stupor of subjugation and thought that the conquest of India by the British was an act of Divine Dispensation.
The idea of complete freedom is manifest only in Ramakrishna-Vivekananda towards the end of the nineteeth century. ‘Freedom, freedom is the song of the Soul’—this was the message that burst forth from the inner recesses of Swamiji’heart and captivated and almost maddened the entire nation. This truth was embodied in his works, life, conversations, and speeches.
Swami Vivekananda, on the one hand, called man to be real man freed from all fetters and, on the other, laid the foundation for true nationalism in India by preaching the gospel of the harmony of religions."
--- Netaji Subhash Chandra Bose 🙏🇮🇳
Jay Netaji🙏
Jay Hind.Jay Jawan.Vande Mataram🇮🇳🙏
Bharat Mata ki Jay🇮🇳🙏

3 years ago | [YT] | 4

Sri Sāradā Kendram

আজ স্বামী ব্রহ্মানন্দজীর পুণ্য জন্মতিথি 🙏🌷
কথামৃতের ব্যক্তি পরিচয় থেকে-

রাখাল [রাখালচন্দ্র ঘোষ - স্বামী ব্রহ্মানন্দ] (১৮৬৩ - ১৯২২) - রাখালচন্দ্র ১৮৬৩ খ্রীষ্টাব্দের ২১ জানুয়ারি বসিরহাট মহকুমার অন্তর্গত শিকরা-কুলীন গ্রামে এক অতি সম্ভ্রান্ত বংশে জন্মগ্রহণ করেন। তাঁহার পিতার নাম আনন্দমোহন ঘোষ। তিনি সঙ্গতিপন্ন জমিদার ছিলেন। পাঁচ বৎসর বয়সে রাখালচন্দ্রের মাতা কৈলাসকামিনীর দেহত্যাগ হইলে তিনি বিমাতা হেমাঙ্গিনীর স্নেহময় ক্রোড়ে মানুষ হইতে থাকেন। উপযুক্ত বয়সে বিদ্যাভ্যাসের জন্য বাটীর নিকটে একটি বিদ্যালয়ে স্থাপনপূর্বক আনন্দমোহন উহাতে রাখালচন্দ্রকে ভর্তি করিয়া দিলে তথায় বালকের সৌম্য সুন্দর আকৃতি ও মাধুর্যময় কোমল প্রকৃতি ছাত্র ও শিক্ষককে আকৃষ্ট করে। বিদ্যালয়ের শিক্ষা ভিন্ন অন্য বিষয়েও রাখালের বিশেষ উৎসাহ ছিল। ক্রীড়াদিতে যেমন তাঁহার সমকক্ষ কেহ ছিল না, কুস্তিতেও তেমনি কেহ তাঁহার সমকক্ষ হইতে পারিত না।

বাল্যকালেই গ্রামের উপকণ্ঠে ৺কালীমন্দিরের নিকটে বোধনতলায় স্বনির্মিত শ্যামামূর্তির পূজাদিতে মগ্ন থাকিতেন। আবার তাঁহাদের বাটীতে প্রতিবৎসর শারদীয়া পূজার সময়ে পূজামণ্ডপে পুরোহিতের পশ্চাতে বসিয়া পূজা দেখিতে দেখিতে তন্ময় হইয়া যাইতেন এবং সন্ধ্যাকালে অনিমেষনয়নে মায়ের আরত্রিক দর্শন করিতে করিতে নিজেকে কোন্‌ অজ্ঞাত রাজ্যে হারাইয়া ফেলিতেন। সংগীতে তাঁহার অসাধারণ প্রীতি ছিল - সঙ্গীদের লইয়া শ্যামাসঙ্গীত গাহিতে গাহিতে এত তন্ময় হইতেন যে দেশ-কালের জ্ঞান লোপ পাইত। বৈষ্ণব ভিখারির মুখে বৃন্দাবনের মুরলীধর রাখালরাজের গান শুনিয়া আত্মহারা হইতেন।

১২ বৎসর বয়সে কলিকাতায় বিমাতার পিতৃগৃহে থাকিয়া নিকটস্থ “ট্রেনিং একাডেমিতে” পড়াশুনা করিতে থাকেন। এইখানেই নরেন্দ্রনাথের (পরে স্বামী বিবেকানন্দ) সহিত তাঁহার পরিচয় হয় ও উভয়ের মধ্যে গভীর সখ্যের উদয় হয়। নরেন্দ্রের প্রেরণাতেই তিনি ব্রাহ্মসমাজে যাতায়াত করিতেন এবং নিরাকার ব্রহ্মের উপাসনা করিবেন বলিয়া সমাজের অঙ্গীকার পত্রে সাক্ষর দেন।

রাখালচন্দ্রের পিতা পুত্রের ধর্মভাব লক্ষ্য করিয়া তাঁহাকে সংসারে আবদ্ধ করিবার জন্য কোন্নগর নিবাসী ভুবনমোহন মিত্রের কন্যা এবং মনোমোহন মিত্রের ভগিনী একাদশ বর্ষীয়া বিশ্বেশ্বরীর সহিত ১৮৮১ খ্রীষ্টাব্দে বিবাহ দেন। ঠাকুরের নিকট আসিবার পূর্বে ঠাকুর ভাব-নেত্রে তাঁহার মানসপুত্রের দর্শন পান। তাই মনোমোহনবাবু রাখালকে দক্ষিণেশ্বরে লইয়া গেলে ঠাকুর তাঁহার মানসপুত্রকে পাইয়া তাহাকে সন্তানের ন্যায় গ্রহণ করেন। তাঁহারই কৃপায় রাখাল পিতার বাধা এবং স্ত্রীর মায়ামমতা সহজেই কাটাইয়া উঠিয়া ধর্মপথে অগ্রসর হন। নরেন্দ্রনাথ কাশীপুরে ঠাকুরের মুখে রাখালের “রাজবুদ্ধির” প্রশংসা শুনিয়া তাঁহাকে “রাজা” বলিয়া সম্বোধন করিতে সকলকে বলেন। এবং সেইহেতু পরবর্তী কালে তাঁহার রাজামহারাজ নামের প্রচলন।

১৮৮৭ খ্রীষ্টাব্দে তিনি বরাহনগর মঠে সন্ন্যাস গ্রহণ করিয়া স্বামী ব্রহ্মানন্দ নাম ধারণ করেন এবং উত্তর পশ্চিম ভারতের তীর্থাদি ভ্রমণ করেন। ১/৫/১৮৯৭ তারিখে শ্রীরামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা হইলে মিশনের কলিকাতা শাখার সভাপতি হন। কিছুকাল পরেই স্বামীজী তাঁহাকে সঙ্ঘের সমস্ত দায়িত্ব অর্পণ পূর্বক মঠ ও মিশনের সভাপতি পদে অধিষ্ঠিত করেন। তিনি ভারতের প্রায় সর্বত্র গমন করিয়া বহু নূতন শাখা কেন্দ্রের প্রতিষ্ঠা করেন। তিনি বাঙ্গালোর আশ্রমের নবনির্মিত গৃহের দ্বারোদঘাটন, মাদাজ রামকৃষ্ণ মঠের মিশন ছাত্রাবাসের ও ত্রিবান্দ্রাম আশ্রমের ভিত্তি স্থাপন করেন। ভুবনেশ্বরে রামকৃষ্ণ মঠের প্রতিষ্ঠাতাও তিনিই। বাঙ্গালোরে “শুদ্ধ ব্রহ্ম পরাৎপর রাম” সংকীর্তনটি শুনিয়া সপ্তকাণ্ডাত্মক এই নাম-রামায়ণ সংকলন করিয়া মঠের বিভিন্ন কেন্দ্রে প্রচলন করেন। ইহা সর্বসাধারণের মধ্যে বিনামূল্যে বিতরিত হইত।

১৯২২ খ্রীষ্টাব্দের ১০ই এপ্রিল সোমবার রাত্রি পৌনে নয়টায় বলরাম-মন্দিরে শ্রীরামকৃষ্ণের মানসপুত্র রাখাল মহাসমাধিতে মগ্ন হন।🙏

3 years ago | [YT] | 4

Sri Sāradā Kendram

Some memories of the auspicious occasion of Punya Janmatithi Celebration of Swami Vivekananda, 2022, at Sri Sāradā Kendram.
Jay Swamiji 🙏🌷

3 years ago | [YT] | 3