আপনি যদি জ্ঞানপিপাসু ও নিজের ব্যাসিককে আরো শক্তিশালী ও মজবুত করতে চান তাহলে এই চ্যালেনটা শুধু আপনারই জন্য। এছাড়াও এখানে আপনি পাবেন বিভিন্ন চাকরির পরীক্ষার বিগত সালের প্রশ্নপত্রের সমাধান ও বিভিন্ন গুরুত্বপূর্ণ সাজেশন। যা আপনাকে চাকুরি পেতে অনেক সাহায্য করবে।
আপনার জ্ঞান ভান্ডারকে আরো প্রসারিত করতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ও যথাযথ চাকুরির প্রস্তুতি নিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে বেল বাটন অন করে রাখুন।
আমাদের ভিডিওগুলো কেমন লাগে তা কমেন্ট করে জানাতে পারেন। তাছাড়া আপনারা কেমন ভিডিও চান তাও জানাতে পারেন আমরা তা পূরণ করার চেষ্টা করবো, ইনশাআল্লাহ।
ধন্যবাদ
Education for Survival
মনের পশুত্ব,হিংসা-বিদ্বেষ, ছলনা,প্রতারণা,মিথ্যাচারসহ সকল পাপাচারকে কুরবানি করে বিশুদ্ধতা অর্জন করে সমাজে শান্তি ও সুশৃঙ্খলভাবে জীবনযাপনই হোক সকলের অভীষ্ট।
সবাইকে পবিত্র ইদ-উল-আযহার শুভেচ্ছা রইলো।
সবাইকে ইদ মোবারক ❤️🖤
3 years ago | [YT] | 11
View 0 replies
Education for Survival
💥গুরুত্বপূর্ণ ১৭টি #সাম্প্রতিক_আপডেটঃ
#সর্বশেষ_তথ্য
_________________________________
♦️মোট স্থল বন্দর 25 টি।
#সর্বশেষ স্থল বন্দর- মুজিবনগর (মেহেরপুর)
♦️মোট নদী বন্দর 43 টি।
#সর্বশেষ - নাজিরগঞ্জ নদীবন্দর পাবনা।
♦️সমুদ্র বন্দর - ৩টি।
#সর্বশেষ -পায়রা সমুদ্র বন্দর।
♦️বিমান বন্দর - 7টি।
#আন্তর্জাতিক- 3টি(প্রস্তাবিত 4র্থ কক্সবাজার)
♦️মোট গ্যাসক্ষেত্র- 29 টি।
#সর্বশেষ -গ্যাসক্ষেত্র -ইলিশা ভোলা।
♦️মোট সরকারি বিশ্ববিদ্যালয়- 53 টি।
#সর্বশেষ- বঙ্গবন্ধু শেখ মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর।
♦️সরকারি মেডিকেল কলেজ -39 টি।
#সর্বশেষ -বঙ্গবন্ধু মেডিকেল কলেজ, বরগুনা।
♦️সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয়- 5টি।
#সর্বশেষ -শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়,খুলনা।
♦️কৃষি বিশ্ববিদ্যালয় - 8টি।
#সর্বশেষ -কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়,কুড়িগ্রাম।
♦️ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোট সমাবর্তন - 53 টি।
♦️মোট কমিউনিটি ক্লিনিক সংখ্যা - 14হাজার 141টি।
♦️ভৌগোলিক নির্দেশক পন্য - 11 টি।
#সর্বশেষ - ফজলি আম।
♦️বিদেশে বাংলাদেশের মিশন রয়েছে - 81 টি।
#মোট মিশন আছে - 60 টি দেশে।
♦️মোট টিভি চ্যানেল - 49 টি।
#সরকারি - 4,বেসরকারি -45।
♦️সিভিল সার্ভিসের ক্যাডার সংখ্যা - ২৬টি।
#সর্বশেষ 2018 সালে ইকোনমিক ক্যাডারকে প্রশাসন ক্যাডারের অন্তর্ভুক্ত করা হয়।
♦️নিবন্ধিত রাজনৈতিক দল - 41টি।
#সর্বশেষ - ইনসানিয়াত বিপ্লব
♦️নিবন্ধিত অনলাইন পোর্টাল 346 টি।
3 years ago | [YT] | 18
View 0 replies
Education for Survival
#অর্থনৈতিক_সমীক্ষা_২০২৩_প্রকাশিত_হয়েছে। নিচে বিস্তারিত দেওয়া হলো:
০১। মোট জনসংখ্যা ১৬৯.৮৩ মিলিয়ন
০২। জনসংখ্যা বৃদ্ধির হার ১.৩%
০৩। জনসংখ্যার ঘনত্ব (প্রতি বর্গকিলোমিটার) ১১৫৩ জন
০৪। নারী-পুরুষের অনুপাত ১০০:৯৮
০৫। স্থুল জন্মহার (১০০০ জনে) ১৮.১ জন
০৬। স্থুল মৃত্যুহার (১০০০ জনে) ৫.৭ জন
০৭। প্রতিহাজারে শিশু মৃত্যুর হার (১ বছরের নীচে জীবিত জনে) ২২ জন
০৮। গড় আয়ুষ্কাল ৭২.৩ বছর (পুরুষ ৭০.৬
,মহিলা ৭৪.২)
৯।জিডিপিতে অবদান: (কৃষি ১১.২০%,শিল্প ৩৭.৫৬%,সেবা ৫১.২৪%), প্রবৃদ্ধি (কৃষি ২.৬১%,শিল্প ৮.১৮%,সেবা ৫.৪৮%)।
১০।সাক্ষরতার হার (৭+ বয়স) ৭৬.৪% (পুরুষ ৭৮.৬ মহিলা ৭২.৯ শতাংশ)
১১। দারিদ্রের হার ১৮.৭ %,চরম দারিদ্র্যের হার ৫.৬%
১২। জিডিপি ‘র প্রবৃদ্ধির হার ৬.০৩%
১৩। মাথাপিছু আয় ২৭৬৫ মার্কিন ডলার,পার ক্যাপিটাল জিডিপি ২৬৫৭ ডলার,টোটাল জিডিপি বর্তমান মূল্যে ৪৪৩৯২৭৩ কোটি টাকা এবং স্থির মূল্যে ৩২১৮০৩১ কোটি টাকা।
১৪। মোট ব্যাংক ৬১ টি
১৫। রাষ্ট্রীয়াত্ত বাণিজ্যিক ব্যাংক ৬ টি
১৬। বিশেষায়িত ব্যাংক ৩ টি
১৭। বেসরকারি ব্যাংক ৪৩ টি
১৮। বৈদেশিক ব্যাংক ৯ টি,নন ব্যাংক ফিনানসিয়াল প্রতিষ্ঠান ৩৫
১৯। মুদ্রাস্ফীতি ৯.২৪%
২০। বাংলাদেশি পণ্য রপ্তানি তে শীর্ষ দেশ --
২১। বাংলাদেশ সবচেয়ে বেশি পণ্য আমদানি করে চীন থেকে
২২। বাংলাদেশ সবচেয়ে বেশি রেমিটেন্স পায় যুক্তরাষ্ট,২য় সংযুক্ত আরব আমিরাত থেকে।
২৩। রেমিট্যান্স ১৪.০৩ বিলিয়ন ডলার।(জুলাই-ফেব্রু)
২৪।জীবিকাতে নিয়োজিত (কৃষি খাতে ৪৫.৩৩%,ইন্ডাস্ট্রি ১৭.০২%,সেবা খাতে ৩৭.৬৫%)
২৫।সুপেয় পানি পান ৯৮.২%
২৬।পয়ঃনিস্কাশন ব্যবস্থা উন্নতি ৮৫.৮%
২৭।বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২.২৬৭ বিলিয়ন ডলার।
২৮।রপ্তানি আয় ৩৪.৯৬৬বিলিয়ন ডলার।
২৯।আমদানি ব্যয় ৪৮.৭৯৪ বিলিয়ন ডলার।
৩০।Total FDI 31.25% of Budget (Public 7.61%,Private 23.64%)
3 years ago | [YT] | 22
View 0 replies
Education for Survival
Lots of thanks to all of you to stay with @Educationforsurvival.It was an achievement to all of you & hope that it will be continued❤️❤️
3 years ago | [YT] | 9
View 0 replies
Education for Survival
ভোলায় আবিষ্কৃত ২৯ তম গ্যাসক্ষেত্রের নাম কী?
3 years ago | [YT] | 18
View 0 replies
Education for Survival
Thanks everyone to stay with us.It was all about your contribution & cooperation.Hope that all of you stay with us❤️❤️
3 years ago | [YT] | 12
View 2 replies
Education for Survival
#45th bcs preliminary question solution
#৪৫তম বিসিএস প্রশ্ন সমাধান
3 years ago | [YT] | 13
View 0 replies
Education for Survival
#45th bcs preliminary question solution
#৪৫তম বিসিএস প্রশ্ন সমাধান
3 years ago | [YT] | 16
View 0 replies
Education for Survival
🔖 পরীক্ষার হলে মারাত্মক বিভ্রান্তি সৃষ্টিকারী কিছু প্রশ্ন।
প্রশ্ন ১. সাংবিধানিক পদ এবং প্রতিষ্ঠান কয়টি?
◾সঠিক উত্তর:
সাংবিধানিক পদ ৯টি, সাংবিধানিক সংস্থা বা প্রতিষ্ঠান ৭ টি।
প্রশ্ন ২. মৈমনসিংহ গীতিকা সংগ্রহ কে করে?
দীনেশচন্দ্র সেন/ চন্দ্রকুমার দে?
◾সঠিক উত্তর:
সংগ্রহ করেন — চন্দ্রকুমার দে।
আর সম্পাদনা করেন — দীনেশচন্দ্র সেন।
প্রশ্ন ৩: সমুদ্রের পানি নীল দেখায় আপতিত সূর্যের আলোর–
বিক্ষেপন/প্রতিসরণ?
◾সঠিক উত্তর:
বিক্ষেপন।
প্রশ্ন ৪: বাংলাদেশের জিডিপিতে (বর্তমানে) কোন খাতের অবদান সবচেয়ে বেশি?
কৃষি/শিল্প/সেবা?
◾সঠিক উত্তর:
সেবা।
প্রশ্ন ৫: বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি?
EU / WTO
◾সঠিক উত্তর: EU
ব্যাখ্যা : সবচেয়ে বড় অর্থনৈতিক জোট — ইইউ।
সবচেয়ে বড় বাণিজ্যিক গোষ্ঠী — WTO.
প্রশ্ন ৬: বাংলায় টি.এস এলিয়টের কবিতার প্রথম অনুবাদক কে ?
রবীন্দ্রনাথ ঠাকুর/বিষ্ণু দে
◾সঠিক উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।
ব্যাখ্যা : বিষ্ণু দে'র অনুবাদটা ১৯৫০ সালের পরে কিন্তু রবি ঠাকুর মারা যান ১৯৪১ সালে।
প্রশ্ন ৭: ‘গাহি সাম্যের গান, ধরনীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান’ – পঙিক্তটি নজরুলের কোন কবিতার অংশ?
সাম্যবাদী/জীবন- বন্দনা
◾সঠিক উত্তর:
জীবন – বন্দনা।
ব্যাখ্যা : এটা জীবন বন্দনা কবিতার অংশ আর সাম্যবাদী কবিতায় কাজী নজরুল ইসলাম বলেছেন, “গাহি সাম্যের গান- যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা-ব্যবধান!”
প্রশ্ন ৮: মোট সেক্টর কমান্ডার কতজন?
১৬ জন/১৯ জন।
◾সঠিক উত্তর:
১৬ জন ( সোর্স : স্বাধীনতার দলিলপত্র)
প্রশ্ন ৯: বৃহত্তম অর্থনীতির দেশ??
China / USA
◾সঠিক উত্তর : USA
ব্যাখ্যা : জিডিপিতে শীর্ষ — USA আবার অন্যদিকে পিপিপিতে শীর্ষ — China.
বৃহত্তম অর্থনীতি বলতে সাধারণত জিডিপির ভিত্তিতে বুঝানো হয় তাই অপশনে দুইটাই থাকলে USA অপশনটাই বেটার।
প্রশ্ন ১০ : মুসলিম নারী জাগরণের কবি কে?
বেগম রোকেয়া/শামসুন্নাহার
◾সঠিক উত্তর: শামসুন্নাহার।
ব্যাখ্যা : বেগম রোকেয়া কবি ছিলেন না। বেগম রোকেয়া ছিলেন মুসলিম নারী জাগরণের অগ্রদূত।
3 years ago | [YT] | 14
View 0 replies
Load more