ঝিঁঝিগান

ঝিঁঝিগান, ক্ষুদ্র অনুভূতির সুরেলা দুনিয়া। এই চ্যানেলে মৌলিক গানের পাশাপাশি নানাবিধ বিষয় নিয়ে ভিডিয়ো আপলোড করা হবে। প্রতিটি গানই নিরীক্ষার ভেতর দিয়ে উপস্থাপন করব আমরা। রঙের দুনিয়ায় আমাদের রংহীন ভাবনাগুলো বোধের বাড়ি স্পর্শ করবেই। চাকচিক্য নয়, কথাপ্রধান বৈশিষ্ট্যই হবে মুখ্য। ঝিঁঝিগান যতটা না প্রীতিময় , তারচেয়ে বেশি হবে আত্মজাগরণমূলক। তবে লোকপ্রধান বৈশিষ্ট্য থাকবেই।

সুরের দোলায় দোলতে নয় বিবেকে প্রশ্ন রাখবে প্রতিটি গান ও অন্যান্য কন্টেন্ট।